আমার কথা
আমার নাম জিন্নাত উল হাসান, হাসান নামেই আমি বেশি পরিচিত। ১৯৮১ সালে নীলফামারীতে আমার জন্ম। ২০০৫ সালে লন্ডনে এসেছি। বর্তমানে মাষ্টার্স শেষ করে একটি বহুজাতিক কোম্পানীতে ওয়েবমাস্টার হিসেবে কর্মরত আছি।
বাংলা ভাষায় সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইন্টারনেট থেকে আয়ের কৌশল বিষয়গুলো নিয়ে খুব একটা ওয়েবসাইট কিংবা ব্লগ খুঁজে পাওয়া যায় না। এই ব্লগটি শুরুর পেছনে মূল উদ্দেশ্য হল এই বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দেয়া। আমি ২০০৬ সাল থেকে গুগল, সার্চ ইঞ্জিন, ইন্টারেনেটে আয়ের উৎস ইত্যাদি বিষয়ে পড়াশুনা করেছি এবং সফলতাও লাভ করেছি। আমি তাই আমার জ্ঞান আর অভিজ্ঞতাগুলো এই ব্লগে লিখতে চেষ্টা করব।
তাই ব্লগটি পড়ার সাথে সাথে মনে প্রশ্ন জাগলে কিংবা মন্তব্য করতে চাইলে কার্পন্য বোধ করবেন না – আপনার অংশগ্রহন আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করে। এছাড়াও আরোও পড়ে দেখতে পারেন আমার ইংরেজি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্লগ কিংবা বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নিতে যোগ দিতে পারেন আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফোরামে।
ধন্যবাদ।