প্রথমে আমার পরিচয় দিয়ে নেই।
আমার নাম জিন্নাত উল হাসান। জন্ম ১৯৮১ সালে, পড়াশুনার দৌড় আপাতত কম্পিউটার সায়েন্সে মাষ্টার্স পর্যন্ত। বর্তমান পড়াশুনা শেষ করে লন্ডনে আমার কোম্পানীতে ওয়েবসাইট বানানোর সাথে সাথে search engine optimization এর কাজ করছি।
ওয়েবসাইট বানানো আমার নেশা, পেশা, ধ্যান জ্ঞান। তার সাথে সাথে কি করে ওয়েবসাইট থেকে দু’চার পয়সা কামানো যায় – তাই নিয়ে লেগে আছি প্রতিমূর্হুতে। আমার ব্যক্তিগত ওয়েবসাইটের সংখ্যা ২০-২৫ টার মতো, এছাড়াও আমার একটি search engine optimization ফোরাম আছে। সময়ের অভাবে ওয়েবসাইটগুলোর পরিচর্যা করা হয় না।
আমি আমার কাজে ফাঁকে ফাঁকে ওয়েবসাইটগুলোর পরিচর্যা করি। বর্তমানে ওয়েবসাইট থেকে আমার মাসিক আয় ২০০ থেকে ২৫০ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় কমপক্ষে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা।ভালভাবে পরিচর্যা করলে আরোও অনেক টাকা কামানো সম্ভব।
আমি গত দু’বছর ধরে এ বিষয়ে জড়িত আছি। ব্যক্তিগতভাবে আমার ধারনা বাংলাদেশের ব্লগার এবং ইন্টারনেট ব্যবহারকারীগোষ্ঠী ব্লগ বানানো এবঙ তা থেকে টাকা কামানোর বিষয়ে অনেক পিছিয়ে আছে। মূলত সেই অভাব পূরণ করতেই আজ থেকে বাংলায় এই ব্লগ শুরু করলাম। আশা করি আমার এই চলার পথে আপনাদের সাহায্য সহযোগিতা পাব।
ধন্যবাদ।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- ডাউনলোড করুন গুগল থেকে প্রকাশিত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গাইড [পিডিএফ]
- [অতিথি পোস্ট] সাইট স্পীড | সার্চ ইন্জিন অপটিমাইজেশন পরিবারের নতুন সদস্য [আপাতত গুগলের জন্য]
- একেই কি বলে দেশী সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন?
- Bing.com এর টিভি বিজ্ঞাপন
- সার্চ ইঞ্জিনে কি ওয়েব সাইটের বিস্তারিত জমা করতে হবে?
- সেরা কিছু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্লগ | পডুন, জানুন এবং অন্যকে জানান
- কিভাবে Dynamic ওয়েবসাইটের Search Engine Optimization করবেন?
- আজকের iSEOForum.com পর্যালোচনা – ১লা মার্চ, ২০০৯
{ 7 comments… read them below or add one }
পেজটা আজকে প্রথম দেখলাম, ভাল লাগল ভাইয়া.. ধন্যবাদ
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
হাসান ভাই, এই পোস্টটা আপডেট করুন। আপনার বর্তমান আয়তো প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি। এরকম আরও কিছু আপডেট করে দেন। তাহলে আরও ভালো হবে…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
হাসান ভাই, এই পেজটা আপডেট করুন…
আপডেট করা উচিৎ হবে না, কারন এই পেজটি দিয়ে সেই সময়ে আমার অবস্থান বোঝাচ্ছে। পরিবর্তন করলে সঠিকভাবে আমার বেড়ে ওঠা বোঝা সম্ভব হবে না।
এই পেজটা নতুন নাকি?
জ্বি না, এটা এই ব্লগের সর্বপ্রথম পোষ্ট
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের মত বাংলাদেশী ও বাংলাভাষীদের ব্যাপারে আপনি সহায়তার হাত বারিয়ে দিয়েছেন সেই জন্য।
আপনার একান্ত সহযোগীতাই আমরা কামনা করি।