আমরা সবাই কম-বেশি ইন্টারনেটে টাকা কামাতে আগ্রহী। আর তাই আমাদের প্রথম টার্গেট গুগল এডসেন্স। কোনোমতে একটা ব্লগ কিংবা ওয়েবসাইট খুলে তিন চারটা এ্যাড বসিয়ে টাকার জন্য অপেক্ষা করতে থাকি। কিংবা টাকা কামানোর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তারপর এক সময় ভূল পদক্ষেপ নিতে থাকি কিংবা এডসেন্স ছেড়ে অন্য ওয়েবসাইটের পথ ধরি।
গুগল আসলে কি চায়? গুগল কনটেন্ট ভালবাসে। কনটেন্ট বলতে এখানে শুধুমাত্র লেখাকে বুঝাচ্ছি – ছবি, গান, ভিডিও – এসবের কোনোটারই মূল্য নাই গুগলের কাছে। আপনি কখনই গুগল থেকে ভিজিটর পাবেন না যদি না আপনার ওয়েবসাইট উচ্চমানের কনটেন্ট থাকে – নিজের কনটেন্ট লিখুন … কপি পেষ্ট কনটেন্ট দিয়ে চলবে না। বানান ভূল থেকে বিরত থাকুন, অহেতুক keyword ব্যবহার করবেন না ইত্যাদি ইত্যাদি। নিচের কয়েকটি কারনে গুগলের একাউন্ট ব্যান হতে পারে কিংবা পরিশ্রম অনুযায়ী আয় থেকে বঞ্চিত হচ্ছেন।
১. শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য ব্লগ বানালে চলবে না, কারন সার্চ ইঞ্জিন বড়জোর পাঠককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে কিংবা ক্লিক কিন্তু পাঠকই করবে। তাই লেখার সময় পাঠক এবং সার্চ ইঞ্জিন দু’টোকেই মনে রাখুন। পাঠক যাতে পড়ে স্বাচ্ছন্দ্য পায়, তাই পয়েন্ট আকারে, প্রয়োজনে ছবি দিয়ে ব্লগ পোষ্ট করুন।
২. শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্য থেকে ব্লগ বানানো থেকে বিরত থাকুন।
৩. High Paying Keyword Niche টার্গেট করে ব্লগ বানিয়েছেন, কিন্তু সে অনুযায়ী ব্লগে কনটেন্ট নাই।
৪. অনলাইনে টাকা কামানো সহজ কাজ, এই ভেবে ব্লগ বানিয়েছেন আর ভেবেছেন – পাঠক হুড়োহুড়ি করে আপনার ওয়েবসাইটে আসবে আর ক্লিক করা শুরু করবে।
৫. নিজে নিজে বুদ্ধি করে একটা একটা করে ক্লিক করেন কিংবা অন্যকে ক্লিক করতে উৎসাহিত করেন।
৬. পড়তে অসুবিধা হয় এমন উৎকট ডিজাইন, অপ্রয়োজনীয় ছবি, শব্দ, widgets ব্যবহার করেছেন।
৭. এডসেন্স ব্যবহার করছেন, কিন্তু এডসেন্সের Channel ব্যবহার করছেন না। তাই কোন এ্যাড থেকে কয় টাকা কামাচ্ছেন, তা বুঝতে পারছেন না।
৮. গুগলের নিয়মকানুন কখনো পড়েননি – যেকোন সাইটেই এডসেন্স ব্যবহার করছেন।
৯. এমন কোনো পাতায় এ্যাড বসিয়েছেন, যেখানে কোনো কনটেন্টই নাই।
১০. একটির বেশি সচল এডসেন্স একাউন্ট খোলার চেষ্টা করছেন।
১১. অন্যদের CTR, Impressions, eCPM ইত্যাদি বলে দিয়েছেন।
১২. ছবির সাথেই গুগলের এ্যাড বসিয়েছেন – ভুলেও ছবির গা ঘেষে এ্যাড বসাবেন না।
১৩. অহেতুক এ্যাডের কোড পরিবর্তের চেষ্টা করবেন না। যদি পরিবর্তন করতেই হয়, তাহলে এডসেন্স একাউন্ট থেকেই পরিবর্তন করুন।
১8. এমন টপিক নিয়ে ব্লগ বানিয়েছেন, যার Cost Per Click (CPC) খুবই কম। তাই আপনার আয়ও কম।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- গুগল এডসেন্স একাউন্টের জন্য আবেদন করার পূর্বে যা যা করবেন
- কিভাবে গুগল এডসেন্স/বিজ্ঞাপন পোষ্টের মধ্যে ডানে/বামে সরাবেন? [টিউটোরিয়াল]
- জনগুরুত্বপূর্ণ পোষ্ট – গুগল এডসেন্স একাউন্ট ব্যান এবং ওয়েবসাইট বিষয়ক একটি প্রসঙ্গ
- কিভাবে গুগল এডসেন্স বিজ্ঞাপনের রং নির্ধারণ করবেন?
- গুগল এডসেন্স নিয়ে পান্থ বিহোসের প্রশ্ন
- গুগল এডসেন্স চেক – জুন, ২০০৯
- বন্ধ হয়ে যাচ্ছে গুগল এডসেন্স ভিডিও ইউনিট
- গুগলের এডসেন্স একাউন্ট ব্যান / বন্ধ / নিস্ক্রিয় হয়ে গেলে কি করবেন?
{ 31 comments… read them below or add one }
হাসান ভাই,
আমি ব্লগস্পটে একটা ডোমেইন কিনেছিলাম। যা অটোমেটিক-গুডডিতে রেজিষ্ট্রেশন হয়, এবং গুগল এপপস এ হোস্টিং হয়। কিন্তু এডেসেন্সর আবেদন করার পর – Domain ownership not evident” বলে নাকচ করে। কোন অবস্থাতেই একটিভ করতে পারিছনা।
প্লিজ আমাকে একটু হেল্প করবেন।
ধন্যবাদ।
ভাইয়া এডসেন্সের Channel নিয়ে কিছু বলেন।
[লিংক মুছে দেয়া হল - হাসান]
মোহিত, আশা করি গুগল এডসেন্স চ্যানেল সম্বন্ধে আলোচনা করতে চেষ্টা করব। তবে অনুগ্রহ করে মন্তব্যে অহেতুক লিংক ব্যবহার থেকে বিরত থাকবেন।
ধন্যবাদ।
ধন্যবাদ হাসান ভাই। গুগলের Terms & Conditions যদি বাংলায় অনুবাদ করে একটি Article লিখতেন তবে বুঝতে সুবিধা হত এবং খুবই উপকৃত হতাম যদি http://www.developmentbd.com এই সাইটের Contact Us লিংক এর মাধ্যমে জানাতেন যে Article টি আপনি post করেছেন।
মাহাবুব ভাই,
কিছু মনে করবেন না। আপনার কথা শুনে একটু অবাক হলাম। গুগলের T&C আমাকে লিখতে হবে আবার আমাকেই আপনাকে জানাতে হবে যে আমি পোষ্টটি লিখেছি। আপনি যদি নিজে আমার সাইটটি নিয়মিত ভিজিট করেন, তাহলে তো আপনিই বিষয়টি জেনে নিতে পারবেন। আর ইমেইল নিউজলেটার সাবস্ক্রিপশন করলে সেই কষ্টটাও দূর হয়ে যায়।
হাসান ভাই, আপনার ধৈর্য্য আর ভদ্রতাবোধ প্রশংসনীয়।এরোকম মন্তব্যের বিপরীতে এতো ঠান্ড মাথায় রিপ্লাই করেন কিভাবে?
আরে আদনান ভাই বুঝলেন না বিখ্যাত ব্লগারদের স্বভাব হলো নেগেটিভ কমন্টের পজেটিভ উত্তর দেয়া। হাসান ভাই সারা বিশ্বে না হোক বাংলাদেশের বিখ্যাত ব্লগারদের বাইরে না তাই………।
জিন্নাত ভাইয়ের ব্লগে হাসি খুব কম ই আসে।
এইরকম কমেন্ট হলে ভালোই।
হাসি আর থামানো যায় না।
channel কি?
এই চ্যানেল হচ্ছে বিজ্ঞাপনের চ্যানেল যা তৈরী করলে কেবল আপনি উপকৃত হবেন তাই নয়, সেইসাথে আপনার জনপ্রিয় চ্যানেলগুলি বিজ্ঞাপনদাতারাও দেখতে পাবেন এবং পছন্দ করলে তারাও বিজ্ঞাপন দিতে চাইতে পারেন। ধরুন আপনার ২’টি সাইট, আলাদা বিষয়ে, সেই অনুযায়ী দু’টি চ্যানেল বানিয়ে ফেলুন এবং ‘show this channel to advertisers” এই অপশানে ক্লিক করে দিন। এইভাবে আপনিও জানতে পারবেন আপনার কোন চ্যানেল থেকে কতো টাকা আয় হচ্ছে।
.-= রিয়া এর সর্বশেষ পোষ্ট >> ভাবছি, শান্তিনিকেতন ঘুরে এলে কেমন হয়? =-.
এই ১৪টি point ঠিকভাবে মানতে হবে।ধন্যবাদ।
ধন্যবাদ ভাই। এখন অনেক clear হইছে।
http://www.oracletheworld.blogspot.com
সাইট টা কি ভাই একটু দেখবেন? content ঠিক আছে কি না।
.-= mamun এর সর্বশেষ পোষ্ট >> Some function of oracle =-.
গত প্রায় ২/৩ মাস চেষ্টা করেও একটি গুগোল এডসেন্স একাউন্ট করতে পারলাম না। প্রথমে কয়েকবার ট্রাই করলাম। তখন মেসেজ দেয়..
Thank you for your interest in Google AdSense. Unfortunately, after
reviewing your application, we’re unable to accept you into Google AdSense
at this time.
We did not approve your application for the reasons listed below.
Issues:
- Postal address incorrect or not provided
অথচ আমার ঠিকান ঠিকই আছে। এর পর নতুন করে ঠিকানা দিয়ে আবার চেষ্টা করলাম। এখন মেসেজ দিচ্ছে…..
Thank you for your interest in Google AdSense. Unfortunately, after
reviewing your application, we’re unable to accept you into Google AdSense
at this time.
We did not approve your application for the reasons listed below.
Issues:
- Page Type
———————
Further detail:
Page Type: In order to participate in Google AdSense, publishers’ websites
and application information must satisfy the following guidelines:
কিছুতেই বুঝতে পারছিনা এটা কেন হচ্ছে। কারো কাছে এই সমস্যার কারণ ও সমাধান থাকলে জানাবেন কি?
যখনই গুগল Page Type সমস্যার কথা বলে আবেদন নাকচ করে, বুঝে নেবেন গুগল কপি-পেষ্ট কনটেন্টের জন্য আবেদন নাকচ করেছে।
কপি-পেষ্ট থেকে বিরত থাকুন, এবং নিজের চেষ্টায় ওয়েবসাইটের কনটেন্ট যুক্ত করতে চেষ্টা করুন।
গুগল এখন অনেক কড়া।আগেরবার আমি ফ্রী ব্লগারে উইকিপিডিয়া থেকে কপি পেষ্ট করে মাত্র ৪টা পোষ্ট লিখেই আবেদন করার সাথে সাথে তা মঞ্জুর হয়ে গিয়েছিল।আর এখন এ্যাপ্রভাল পেতে পেতেই দিশেহারা হয়ে যেতে হয়…
হুম বঝতে পারছি, ইনশাল্লাহ্ আর ভুল হবে না ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
sudhu matro bangla lekha die ki গুগলের একাউন্ট er jonno website bananu jabe?
এডসেন্স বাংলা সাপোর্ট করে না
ওকে নো প্রবলেম। আপনি ভালোয় ভালোয় দেশে ফিরে আসুন, প্রার্থনা করি…
অপেক্ষায় থাকলাম হাসান ভাই, নতুন পোস্টের জন্য…
বোধ হয় বাংলাদেশে পৌঁছানোর আগে আর কোনো পোষ্ট দিতে পারব না … অফিসের কাজ এখনও শেষ করতে পারিনি।
@ইমরান, এই ব্লগসাইট নিয়মিত দেখুন… সব কিছুই ধীরে ধীরে জানতে পারবেন…
vai adsense -er channel -ta ki jinish akto bojia bolen?
আশা করি আজ-কালের মধ্যেই একটি ব্লগ পোষ্ট করতে পারব … মন্তব্যের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ হাসান ভাই। আগের চেয়ে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়েছে। আশা করছি ধীরে ধীরে আরও বেশি বুঝতে পারবো। আগের একটি কমেন্টসেও লিখেছি_ আইসিও ফোরামটি ব্যবহার নিয়মাবলী নিয়ে বাংলায় একটা পোস্ট দিন। আইসিও ফোরামের চ্যাটবক্স-এ খেয়াল করলে দেখবেন, অনেকেই আইসিও ফোরামটি ব্যবহারের নিয়ম জানেনা বা বুঝতে পারে না এখানে কীভাবে কী করবে। বাংলায় এই পোস্টটি এখানে এবং সামুতে দিন। প্রথমআলো ব্লগেও দিতে পারেন। আমার মনে হয় এতে করে আমার মতো নতুন অনলাইন ইউজারকীরা উপকৃত হবে। আশা করি খুব শিগগিরই এ নিয়ে পোস্ট দেবেন। ভালো থাকবেন, হাসান ভাই।
ডাউনলোড করেছি। বাট ভালো বুঝছি না। এসব বিষয়ের উপর প্রতিবার ক্লিক করলেই কি এ পরিমাণ টাকা পাওয়া যায়? আরও বিস্তারিত যদি লিখতেন, উপকৃত হতাম। আজকে সামুতে আপনি নেই, কারণ কী? কেমন আছেন?
উপরের লিস্টের প্রতিটি keywords গুলোর জন্য প্রতিযোগিতা খুবই বেশি, তাই বিজ্ঞাপনদাতারা প্রতি ক্লিকের জন্য অতিরিক্ত পয়সা দিতেও রাজি। আর গুগল যেহেতু ওই keywords গুলোর জন্য বেশি পয়সা পাচ্ছে, তাই ওই বিষয়ে যদি আপনার ওয়েবসাইট থাকে এবং তাতে ক্লিক পড়ে – গুগল আপনাকে তুলনামূলকভাবে বেশি টাকা দেবে।
ধরুন, আমার একটি গানের ওয়েবসাইট আছে আর আপনার আছে রুপচর্চার ওয়েবসাইট। এখন বিজ্ঞাপনদাতারা গানের চেয়ে রূপচর্চার বিজ্ঞাপনের পেছনে বেশি পয়সা খরচ করে মানে গুগল বেশি পয়সা পায়। ফলে একটি ক্লিকে আমি যদি $0.04 পাই তবে আপনি $0.10 পেতে পারেন।
বুঝাতে পারলাম?
কোন টপিক এ Cost Per Click (CPC)বেশী তা জানবো কিভাবে?
এখানে কিছু Cost Per Click (CPC) keyword এর লিস্ট দেয়া হল, যেগুলো নিয়ে ব্লগ লিখে এ্যাড বসালে – এ্যাডগুলো থেকে বেশি আয় করা যায় http://www.iseoforum.com/adsense/627-huge-list-high-paying-niche-keywords-top-google-adsense-paying-keywords.html
মন্তব্যের জন্য ধন্যবাদ
যারা এডসেন্সের Terms & Cond না পড়েই এডসেন্স ব্যাবহার শুরু করেন তারাই উপরোক্ত ভুল গুলো বেশি করেন।যেকোন service ব্যাব হারের আগে তার Terms & Cond গুলো ভাল ভাবে পড়ে নেওয়া উচিৎ ।