কোনো টিভি কিংবা রেডিও প্রোগ্রাম শুরু হবার আগে যেমন খানিকক্ষন প্যাচাল পারে, আমিও একটু প্যাচাল দিয়েই শুরু করি।
মহৎ উদ্দেশ্য নিয়েই SEO & Money making forum খুলেছি। এখানে, প্রথম আলো ব্লগ এবং আমার ব্লগের যারা এখন পর্যন্ত যোগ দিয়েছেন, আশা করি তারা কমবেশী সবাইই উপকৃত হয়েছেন। আর যারা যোগ দেননি, তারা আজই যোগ দিতে পারেন। ক্ষতি তো নাই, টাকা লাগবে না!
মূল আলোচনায় আসি। অনেকেই জানতে চেয়েছেন কিভাবে বিনামূল্যে ওয়েবসাইট পাবেন। সেটা নিয়েই আলোচনা করব। পোষ্টটি একসাথে আমার ইংরেজী ব্লগে , www.iseoforum.com ফোরামে , সামহোয়ারইন ব্লগ, আমার ব্লগ এবং প্রথম আলো ব্লগে প্রকাশিত হবে। তাই বার বার ব্লগটি চোখে এলে ক্ষমা করে দেবেন।
ইন্টারনেটে হাজারো ওয়েবসাইটে ফ্রিতে ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট বানানো যায়্। তবে সবগুলোর মধ্যে www.wordpress.com এবং www.blogger.com সবদিক থেকে সেরা এবং জনপ্রিয়। এই ওয়েবসাইটগুলোতে একাউন্ট খুলে আপনি খুব সহজেই ওদের হররকমের টেমপ্লেট ব্যবহার করে শুরু ওয়েবসাইট কিংবা ব্লগই বানাতে পারেন তাই নয়, বরং ওদের লক্ষ লক্ষ ব্যবহারকারীদের নেটওর্য়াকে যোগ দিতে পারবেন। ২০০৩ সালের ফেব্রুয়ারী মাসে গুগল blogger.com কিনে নেয়। তারপর থেকে আর ওদের পেছনে ফিরে তাকাতে হয়নি, আজকে blogger.com বিশ্বের সবচেয়ে বড় ব্লগারদের নেটওর্য়াক। blogger.com ব্যবহারে খুবই সহজ, এছাড়াও এটি খুবই সার্চ ইঞ্জিন সহায়ক। ফলে সহজেই সার্চইঞ্জিন থেকে অনেক পাঠক পাওয়া যায়।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় Open Source ওয়েবসাইট কিংবা ব্লগ প্লাটর্ফম হল www.wordpress.com। ওয়ার্ডপ্রেসের দু’ধরনের র্ভাসন পাওয়া যায় – প্রথম র্ভাসনে আপনি www.wordpress.com এ একাউন্ট খুলে ওদের সার্ভারে ব্লগ খুলতে পারবেন, তবে এই ভার্সনে কিছু সীমাবদ্ধতা আছে। অন্য ভার্সনটি www.wordpress.org/download/ থেকে ডাউনলোড করে আপনি আপনার সার্ভারে ইনস্টল করতে পারেন। এই ভার্সনটির বহুবিধ ব্যবহার রয়েছে। এটির জন্য হাজার হাজার প্লাগিংস, টেমপ্লেট পাওয়া যায়।
এগুলো ছাড়াও অন্য যেসব ওয়েবসাইটে ফ্রিতে ওয়েবসাইট বানানো যায়:
১. smallbusiness.officelive.com
২. www.jimdo.com
৩. www.freeblog.org.uk
৪. www.blogscene.co.uk
৫. www.synthasite.com
৬. www.snappages.com
৭. www.edicypages.com/en/
নতুন নতুন যারা ওয়েবসাইট কিংবা ব্লগ বানাতে চান, তারা এই ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন, নেড়েচেড়ে দেখতে পারেন। টাকা খরচ করে ওয়েবসাইট বানানোর আগে এইসব ওয়েবসাইট থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং পরে সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে পারেন। প্রতিটি ওয়েবসাইটই ফ্রিতে ওয়েবসাইট দিচ্ছে তবে ব্যবহারপূর্বে শর্তাবলি পড়ে দেখতে পারেন।
ধন্যবাদ।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- ওয়েবসাইট আর বাউন্স রেট নিয়ে কিছু কথা – জেনে রাখা ভাল
- রিলিজ পেলো ওয়ার্ডপ্রেস ৩.০ বেটা ১
- জরুরি পোষ্ট: ওয়ার্ডপ্রেসের উপর হামলা চলছে, সর্তক হউন
- ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে বাংলা ইনস্টল করবেন
- আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি ~ ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম
- নতুন ব্লগাররা ওয়েবসাইটের দিকে নজর দিন ~ পাঠককে ওয়েবসাইটকে ধরে রাখুন
- ওয়ার্ডপ্রেস ২.৮.১ – আজই আপগ্রেড করে ফেলুন
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?
{ 14 comments… read them below or add one }
আমি ব্লগিং সাইট খোলার চেষ্টা করছি। মানে আমি ব্লগিং সাইট খোলা শিখতেছি। আমি বিনা পয়সায় একটা পরিপূর্ন ব্লগিং সাইট করতে চাচ্ছি।পাশাপাশি গুগল এডেসন্স এর মাধ্যমে আয় ো করতে চাই।আমি কি http://www.co.cc/ এ রেজিস্ট্রেশন করে হোস্টিংয়ের জন্য http://www.000webhost.com/ ব্যবহার করে ওয়ার্ডপ্র্রেস সেটআপ দিয়ে ব্লগিং সাইট খুলে কোন পয়সা খরচ ছাড়াই সেখানে গুগল এডেসন্স এর মাধ্যমে আয় ো করতে পারবো? দয়া করে জানাবেন।
আপনি যদি পয়সা না খরচ করে ব্লগিং করতে চান, তাহলে .co.cc ডোমেইন ব্যবহার না করে blogger.com এর ব্লগ ব্যবহার করুন। শতগুনে ভাল এবং দ্রুত ফলাফল পাবেন। লেগে থাকলে শ্রীঘ্রই একটা ডোমেইন কেন তার চেয়েও বড় পুরস্কার পেয়ে যেতে পারেন।
আর এই ব্লগের প্রতিযোগিতার দিকে নজর রাখুন, প্রায়শই প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের পুরস্কারের মাঝে ডোমেইনও দেয়া হয়।
শুভ কামনা রইল।
অসংখ্য ধন্যবাদ, হাসান ভাই। blogger.com এ আমি wordpress ইনস্টল করতে পারবো কি?
লিংকগুলো কাজে লাগবে।
আগের মন্তব্যটা হাওয়া গেল তাই আবার দিলাম।
হাসান ভাই ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস ছাড়া আর কোনো কি ফ্রি ব্লগ আছে যেখানে আমি এডসেন্স ব্যবহার করতে পারি। চায়নার আসার পর থেকে আমি ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস কোনটাই আর ব্যবহার করতে পারছিনা। ফেসবুক,য়ুটিউব,ব্লগার,ওয়ার্ডপ্রেস সবই ব্যানড।
আপনার মন্তব্যটি হাওয়া হয়ে যায়নি, শুরু মডারেশনের জন্য অপেক্ষায় ছিল।
যাহোক, ফ্রি ওয়েবসাইটের লিস্টে আরোও কিছু ওয়েবসাইটের ঠিকানা দেয়া আছে – সেগুলো ট্রাই করে দেখতে পারেন। আর যদি বিনা ডোমেইন এবং হোস্টিং পেতে চান তবে ডোমেইনের জন্য http://www.co.cc/ এবং হোস্টিংয়ের জন্য http://www.000webhost.com/ ব্যবহার করুন। এরপর Wordpress.org থেকে ওর্য়াডপ্রেস ডাউনলোড করে ইনস্টল করে নিন। এডসেন্স ব্যবহার করতে ওর্য়াডপ্রেসের চেয়ে ভাল আর কোনো প্লাটফরম আর নেই।
ওয়ার্ডপ্রেস ইনস্টলের নির্দেশনা – http://bn.jinnatulhasan.com/2009/05/414
মন্তব্যের জন্য ধন্যবাদ
ধন্যবাদ হাসান ভাই। দেখি কতটুকু করতে পারি।
চীনে থাইকা নেট ইউজ করা বহু ঝামেলার।
এখানে ফনেটিক টা ঠিক মত কাজ করলনা।
শুভকামনা রইল
সরি টু রিপিট
হাসান ভাই ব্লগার ও ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য কোন ফ্রি ব্লগ সাইট কি আছে যেখানে আমি এডসেন্স ব্যবহার করতে পারি।।, আমি চায়নাতে আছি ।|আমার এখানে ব্লগার ও ওয়ার্ডপ্রেস দুটোই ব্যানড
tintob: ভাই
ব্লগারের মত ওয়ার্ডপ্র্রেসে ও এডসেন্স ব্যবহার করা যায়। আর co.cc ডোমেইন দিয়ে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবেন। টিউটরিয়ালের জন্য http://speckyboy.com/ ভিজিট করে দেখতে পারেন।
হাসান ভাই, ব্লগার সম্পর্কে মোটামুটি ভালোই জানি। তবে ওয়ার্ডপ্রেস ততোটা ভালো জানি না। ওয়ার্ডপ্রেস.কম-এ কীভাবে ব্লগ তৈরি করে কাজে লাগানো যায় সে সম্পর্কে যদি একটা পোস্ট দেন তাহলে খুবই ভালো হয়। আর যদি ইতোমধ্যে কোথাও দিয়ে থাকেন তাহলে লিংক দেবেন, প্লিজ! আর একটি কথা হলো ব্লগারের মতো ওয়ার্ডপ্রেসে কি এডসেন্স ব্যবহার করা যায়?
co.cc-তে ওয়ার্ডপ্রেস.ওআরজি ডাউনলোড করে ব্যবহার করা যায় কি-না?
জুমলা নিয়ে আপনার কোনো পোস্ট আছে?
বিভিন্ন ফ্রী ব্লগার সাইট আর টাকা খরচ করে নিজের নামে ওয়েবসাইট খুলার ম্যধে কি বাবধান।
অনেক ব্যবধান। অধিকাংশ ফ্রি ওয়েবসাইটের হয় তারা আপনার ওয়েব সাইটে তাদের এ্যাড বসিয়ে দেবে কিংবা নানা ধরনের ফিচার বন্ধ করে রাখবে আর বলবে একাউন্ট আপগ্রেড করতে। আর পয়সা খরচ করে ডোমেইন নেইম, হোস্টিং কিনে ওয়েবসাইট বানালে কোনো চিন্তা নাই – যেভাবে ইচ্ছা আপনি আপনার ওয়েবসাইটকে সাজাতে পারবেন।
আশা করি ভবিষ্যতে এই বিষয়ে আরও আলোচনা করব।
মন্তব্যের জন্য ধন্যবাদ।