অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

আজকের iSEOForum.com পর্যালোচনা – ১লা মার্চ, ২০০৯

আজ থেকে নিয়মিতভাবে সার্চ ইঞ্জিন ফোরাম থেকে দুই/একটি Thread নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। SEO চর্চা এবং এর সম্বন্ধে জানতে ফোরামে অংশগ্রহনের কোনো তুলনা হয় না। ফোরামে দক্ষ-অদক্ষ সদস্যরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন বলে জ্ঞানের আদান প্রদানের ফলে সদস্যরা তাদের জ্ঞানের ভান্ডার প্রসারিত করতে পারেন এবং ভূল বিভ্রান্তি চিহ্নিত করতে পারেন।

যাই হোক চলুন আজকের আলোচনায়:

Is it a “nofollow” forum? mrsohel_tex জিজ্ঞাসা করছেন, আমাদের ফোরামের signature লিংকগুলো nofollow link কিনা? আর যদি লিংকগুলো nofollow নাই হয়ে থাকে তবে তার ওয়েবসাইটের লিংক signature এ ব্যবহার করা সত্ত্বেও গুগলে অনুসন্ধান করেও backlink খুঁজে পাচ্ছেন না কেন?

সার্চ ইঞ্জিন থেকে আশানুরুপ পাঠক পেতে হলে SEO অত্যাবশকীয় দায়িত্ব। সারাদিন সারারাত ওয়েবসাইটের পেছনে কাজ করলেন আর SEO করলেন না, তাহলে সার্চ ইঞ্জিন থেকে একটি পাঠকও যদি না পান, তবে অবাক হব না। ওয়েবসাইটের পেছনে কাজ করা যদি ৩০% হয়, তবে SEO এর জন্য কাজ করতে হয় ৭০% – এ থেকেই বুঝতে পারছেন SEO কতটা জরুরী। যাইহোক SEO ক্ষেত্রে backlinks খুবই জরুরী, বিশেষ করে গুগল backlinks এর উপর খুবই গুরুত্ব দেয়। এর ফোরামের signature এ ওয়েবসাইটের লিংক ব্যবহার করে backlinks পাওয়া যেতে পারে। তবে অনেক ফোরাম spammerদের হাত থেকে রেহাই পেতে তাদের signature লিংকগুলোতে nofollow ট্যাগ বসিয়ে দেয়। Nofollow ট্যাগসহ লিংকগুলো কখনই backlinks এর জন্য বিবেচিত হয় না কিংবা সার্চ ইঞ্জিন ওই লিংকগুলোকে কোনো গুরুত্ব দেয় না।

তবে আমাদের ফোরামের signature লিংকগুলো আপাতত dofollow লিংক। অর্থাৎ লিংকগুলো backlink এর জন্য বিবেচিত হতে পারে এবং SEO এর জন্য সুফল পেতে পারেন। তবে প্রতিটি লিংকই যে backlink এর জন্য বিবেচিত হবে তার কোনো গ্যারান্টি নেই এবং অনেক সময় গুগল backlink দেখাতে অনেক সময় নেয়। তাই অধ্যৈর্য হলে চলবে না।

mrsohel_tex আরো বলেছেন, তিনি গুগলে backlink অনুসন্ধান করেও একটিও খুজে পাননি। গুগলে এভাবে backlink অনুসন্ধান করতে হয়
[sourcecode language='html']

http://www.google.com/search?q=link:http://bn.jinnatulhasan.com

[/sourcecode]

bn.jinnatulhasan.com এর জায়গায় আপনার ওয়েবসাইটের লিংক বসিয়ে আপনার backlink অনুসন্ধান করতে পারেন। তবে এভাবে সব backlink খুঁজে নাও পেতে পারেন। Backlink খুঁজে পাবার সবচেয়ে ভাল উপায় হল যদি আপনি আপনার ওয়েবসাইটের জন্য Google Webmaster Tools ব্যবহার করেন এবং Links > Pages with external links অপশনে গিয়ে সবগুলো backlinks খুঁজে পেতে পারেন। এছাড়াও SEOPro SEO Tools ব্যবহার করতে পারেন। এই টুলটি আপনার ওয়েবসাইটের ১০০০ টি backlink ও তার বিভিন্ন তথ্য সরবরাহ করবে।

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 3 comments… read them below or add one }

shafik21bc December 30, 2011 at 2:11 am

দারুন জিনিস

Reply

শাকির আহমাদ October 4, 2009 at 8:11 pm

ভাইয়া! নিয়মিত লিখুন আমাদের অনেক উপকার হচ্ছে?
.-= শাকির আহমাদ এর সর্বশেষ পোষ্ট >> ফ্রী এভিরা এন্টিভাইরাস =-.

Reply

Masud September 3, 2009 at 3:33 pm

দারুন জিনিস ভাইয়া, এভাবে ISO ফোরামের বিষয়গুলো জানতে পারলে ভাল হত
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: