toys.com বিক্রি হল ৫.১ মিলিয়ন ডলারে

লিখেছেন জিন্নাত উল হাসান তারিখ March 3, 2009 · একটি মন্তব্য

বিভাগ সারা বিশ্ব

toys.com বিক্রি হল ৫.১ মিলিয়ন ডলারেইন্টারনেট বিশ্বে টাকার কোনো অংকই যেন বিস্ময়কর নয়। তাই Toys “R” Us এবং ডোমেইন হোস্টিং কোম্পানি National A-1 এর মধ্যে যখন www.toys.com ডোমেইন নিয়ে দর কষাকষি হচ্ছিল, তখন সারা বিশ্বই কোনো এক বিস্ময়ের জন্য অপেক্ষা করচ্ছিল। অবশেষে Toys “R” Us কিনে নিল www.toys.com ডোমেইন নেইম বিস্ময়কর ৫.১ মিলিয়ন ডলারে! যুক্তরাস্ট্র ভিত্তিক Toys “R” Us একটি শিশুতোষ খেলনা বিক্রেতা। কোম্পানিটির যুক্তরাস্ট্রে ৫৮৫ টি এবং বিশ্বে অন্য প্রায় ৩৪ টি দেশে আরোও ৭১৬টি বিক্রয়কেন্দ্র আছে। খেলনার নাম মনে আসলে প্রথম যে শব্দটি সবার মাথায় আসে, তা হল Toys আর সার্চ ইঞ্জিনে ভাল ফলাফল পেতে toys.com ডোমেইন নেম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর তাই Toys “R” Us ইন্টারনেটের ক্রেতাদের কথা মাথায় রেখে domain name টির জন্য যেকোন মূল্য পরিশোধে কার্পণ্য বোধ করেনি।

অন্যদিকে National A-1 কোম্পানিটি কাছে আছে আরোও কিছু অতিমূল্যবান ডোমেইন নেইম (premium domain name), যেমন – Boys.com, Free.com, Girls.com, Antiques.com, Divorce.com, Teens.com, Cash.com, Fun.com, Spanking.com, Babies.com, CountryWestern.com, Condoms.com, Pillows.com, SexToys.com। কোম্পানিটি এই ডোমেইনগুলোও সমপরিমান মূল্য বিক্রি করতে পারবে বলে বিশ্বাস করে।

বলাবাহূল্য উচ্চমূল্যে ডোমেইন বিক্রি হবার ঘটনা এটাই প্রথম নয়। ১৯৯৯ সালে business.com ৭.৫ মিলিয়ন ডলার, ২০০৬ সালে sex.com ১৪ মিলিয়ন ডলার, ২০০৮ সালে pizza.com ২.৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। অথচ প্রথম অবস্থায় প্রতিটি ডোমেইন কিনতে লাগে মাত্র ১০ ডলার – আর চাহিদার উপরে ভিত্তি করে বিক্রেতা হাঁকায় আকাশ ছোঁয়া মূ্ল্য।

ইন্টারনেট বিশ্বে ডোমেইন কেনা বেচা করেও আনেক মানুষ জীবিকা অর্জন করে।

সূত্র: ToysRUs Buys Toys.com At Auction For $5.1 Million

এ ধরনের আরও কিছু পোষ্ট:

অনুগ্রহ করে বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।

{ 1 টি মন্তব্য… নিচের মন্তব্যটি পড়ুন অথবামন্তব্য করুন }

1 Masud September 2, 2009 at 8:27 pm

মাত্র ১০ ডলারের ডোমাইন বিক্রি হল ৫.১ মিলিয়ন এ :/
Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: