অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে ততক্ষনে প্রায় রাত সাড়ে আটটা – দরজা দিয়ে ঢুকে আজকে আসা চিঠিপত্রগুলোর মধ্যে ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেলাম জানুয়ারি মাসের গুগল চেক। এডসেন্স একাউন্টে পেমেন্টের তারিখ অনেক আগেই প্রকাশিত হয়েছে। চেক ইস্যু হয়েছে গতমাসের ২০ তারিখেই … আসতে আসতে লেগে গেছে প্রায় ১১ দিন।
চেকে অংকের পরিমান খুব একটা বড় নয় – অন্তত ডিসেম্বর মাসের চেয়ে বড় নয়। গত ডিসেম্বরের চেকে পেয়েছিলাম ৩৫০ পাউন্ড – বেশ বড় অংকই বলতে হবে, ওটাই আমার সবচেয়ে বড় গুগল এডসেন্স চেক। তবে এবার কম পেয়েছি – ২৮০.৯৭ পা্উন্ড। অবশ্য কম পাবার কারন আছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ব্লগে বলতে গেলে সময়ই দিতে পারিনি। তাই পাঠকদের ভিড়ও কম পড়েছিল।
তবে আবার পুন:উদ্যমে ব্লগের পেছনে উঠে পড়ে লেগেছি – ফলশ্রুতিতে কি হয়েছে জানেন? গত সপ্তাহে আমার সার্ভার পাঠকের ভিড়ে বন্ধ হয়ে গিয়েছিল। হোস্টিং কোম্পানি GoDaddy.com সার্ভার পরিবর্তন করে এক মাসের সময় বেঁধে দিয়ে হুমকি দিয়েছে – এরই মধ্যে ডেডিকেটেড হোস্টিং সার্ভারে (dedicated hosting server) এ আমার সব ওয়েবসাইট সরিয়ে নিতে হবে নতুবা আবারও যদি সার্ভারের উপর অতিরিক্ত চাপ পড়ে তবে তারা আমার একাউন্ট বাতিল করে দেবে! হিসেব করে দেখলাম, শুধু এক বছরের dedicated server এর পেছনেই আমার খরচ হবে অন্তত ৬০০ পাউন্ড! একেই বলে কপাল!
যাই হোক, প্রতিবার স্ক্যান করে অনলাইনে ছবি পোষ্ট করি। এবার আর অফিসে গিয়ে স্ক্যান করার তড় সইলো না। ক্যামেরা বের পটাপট চার-পাঁচটা ছবি তুলে সবচেয়ে ভালো তোলা ছবিটা থেকে গুগলের শর্ত মতো চেক নম্বর, গ্রাহক নম্বর আর আমার বাসার ঠিকানা মুছে দিলাম আর টাইপ করতে যতটা দেরি!
কাল চেকটা ব্যাংকে জমা দেবার আগে একবার স্ক্যান করে রাখবো সংগ্রহশালায়।
{ 9 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }
দেখলে মনে উৎসাহ জাগে…
মন্তব্যের জন্য ধন্যবাদ
Sorry, Avro Keyboard is not working on my PC. anyway, ami commerce niye porchi. school e English subject ta amar favorite. R emnite technology te agroho onek beshi
apni online thaken kokhon?
অনেক ধন্যবাদ মন্তব্যের উত্তর দেবার জন্য। আমি কঠিন ইংরেজি দূরে থাক, সাধারণ ইংরেজি নিয়েই ভালো লিখতে পারি না। আমার তথাকথিত “ইংরেজি” (!) ব্লগগুলো দেখলে আমার লেখার অবস্থা সম্পর্কে ধারণা পাবেন।
আর আমাকে তুমি সম্বোধন করলে খুশি হবো। আমি একজন স্কুল ছাত্র। নবম শ্রেণীতে পড়ি। বাংলায় আল্লাহর রহমতে মোটামুটি লিখতে পারি। তবে ইংরেজিতে না পারায় সারাক্ষণ হতাশার মধ্যে থাকি। ইংরেজি পড়ি প্রচুর, বিশেষ করে বিবিসি অনলাইন টেকনোলজি নিউজগুলো প্রায় সবক’টি নিউজ আমার পড়া হয়। কিন্তু সমস্যা হচ্ছে আমার বাসায় কম্পিউটার নেই। নিয়মিত যে ইংরেজি দৈনিক পত্রিকা কিনে পড়বো সেটাও সম্ভব না। অর্থাৎ, একরকম সুযোগের অভাবে আছি আমি। যার কারণে হতাশাটা আরো বেশি।
আমিনুল,
তোমার অবস্থা বুঝতে পারছি – তোমার হতাশ হবার কিছুই নেই। তুমি বয়স তো মাত্র ১৪ / ১৫ বছর – ওই বয়সে তো আমি কম্পিউটারই দেখি নাই।
ইংরেজী কি বাঘ না ভাল্লুক যে আয়ত্ত্বে আসবে না – চর্চা শুরু করো, সব ঠিক হয়ে যাবে।
তোমার প্রিয় বিষয় কি, মানে কোন বিষয় নিয়ে পড়তে ভাল লাগে?
আমিনুল,
আমারও ইংরেজির হালও খুব সাধারন মানের – আমার লেখাগুলো পড়ে দেখবেন আমি খুব সহজ সরল ইংরেজি লিখি। ইংরেজিতে লিখতে গেলে কঠিন কঠিন শব্দ লিখতে হবে তা তো কোথাও লেখা নেই।
শুধু খেয়াল রাখবেন, লিখবার সময় পয়েন্ট করে লিখবেন, যা লিখছেন সে বিষয়টি আগে বুঝতে চেষ্টা করুন তারপর নিজের ভাষায় লিখুন – অন্যদের অনুসরন করতে যাবেন না আর যে বিষয়ে লিখবেন সে বিষয়ে অন্যদের লেখাগুলো আগে পড়ুন।
বাচ্চাকালে বাবা মা শুধু পড়তে বলতেন, আসলে পড়ার বিকল্প কিছু নেই – অন্যদের লেখা পড়ুন, ইংরেজি সংবাদ শুনুন (BBC News আমার খুবই প্রিয়) – ইংরেজি এভাবেই আয়ত্ত্বে এসে যাবে।
শুভেচ্ছা রইল।
গুগল অ্যাডসেন্স নিয়ে আমারও আগ্রহের কমতি নেই। তবে মজার ব্যাপার হলো এই যে, গুগলের মাধ্যমে টাকা আয়ের চেয়ে ভালো গুরুত্বপূর্ণ ও মানসম্মত স্ট্যান্ডার্ড ইংরেজি লিখতে পারার ইচ্ছাটাই আমার অনেক বেশি। এমন কোন সাইটের ঠিকানা দিতে পারেন যেখান থেকে ভালো ইংরেজি শেখা তথা ইংরেজি লিখতে পারার ভালো ভালো সহজ টেকনি শেখা যাবে? ইংরেজির প্রতি আমার অনেক দুর্বলতা। খুব ইচ্ছে করে অনেক ভালো ইংরেজি লিখতে। কিন্তু পারি না।
আশা করছি আপনি সহায়তা করবেন। যেহেতু আপনি অ্যাডসেন্সে সফল একজন পাবলিশার, তার মানে এই যে, আপনি ভালো ইংরেজি জানেন এবং একারণেই আপনার সাইটে ভালো ভিজিটর পাচ্ছেন। আপনার ইমেইল অ্যাড্রেসটা চেয়েছিলাম। পাবলিকে দিতে সমস্যা থাকলে আমাকে একটা ইমেইল করবেন দয়া করে aminulislam333@gmail.com
My site: http://aisajib.blogspot.com http://sajibstech.blogspot.com
আরেকটা কথা, কোন কিওয়ার্ড ছাড়া জাস্ট ব্যক্তিগত ব্লগ থেকে টাকা আয়ের সম্ভাবনা কতটুকু? (প্রথম সাইটটা দেখুন। ওটা জাস্ট একটা পারসোনাল ব্লগ)
I have no much idea about this kind of bussiness. I don’t also know thar it is a bussiness or not.
How can I know about it?
হিমু সাহেব,
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলে ব্লগিং আমার কাছে কোনো ব্যবসা নয়, এটা আমার নেশা। যাইহোক, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এটাকে পেশা হিসেবে গ্রহন করে জীবিকা র্নিবাহ করছে। ব্লগিং কিংবা ইন্টারনেটে টাকা কামানোর বিষয়ে জানতে হলে, সবচেয়ে ভাল জায়গা হল ওয়েবামাষ্টারদের ফোরাম – যেখানে সবাই এই ব্যাপারে নানানমুখী আলোচনা করে। কিছুদিন আগে আমিও একটা ফোরাম খুলেছি http://www.iseoforum.com – এখানকার সদস্যরা বেশির ভাগই বাংলাদেশী এবং তারাও বলতে গেলে এ ব্যাপারে নতুন। আপনিও সেখানে যোগ দিতে পারেন এবং বিভিন্ন বিষয়ে জানতে পারবেন। আর আমার বাংলা এবং ইংরেজী ব্লগ তো থাকলোই – এখান থেকেও বিভিন্ন বিষয়ে জানতে পারবেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।