Kumo একটি জাপানী শব্দ, যা মাকড়শা(spider) এবং মেঘ(cloud) দুটোকেই বোঝায়। আর ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুসারে Kumo.com হতে যাচ্ছে Microsoft এর নতুন সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের দৌড়ে Microsoft গুগল এবং ইয়াহু থেকে অনেক পেছনে। বর্তমানে গুগল ৬৩%, ইয়াহু ২১% আর মাইক্রোসফটের মার্কেট শেয়ার মাত্র ৮.৫ শতাংশ। এখুনিই কিছু করতে না পারলে অদূর ভবিষ্যতে মাইক্রোসফটের জন্য অস্তিত্ত্ব টিকিয়ে রাখাই দায় হয়ে পড়বে। ইতিমধ্যেই লক্ষন দেখা দিয়েছে, প্রথমবারের মতো মাইক্রোসফট এবছরই কর্মচারী ছাঁটাই করেছে, তাদের বিক্রি কমে গিয়েছে অনেকখানি। অন্যদিকে বর্তমানের চরম অর্থনৈতিক দূর্দশার মধ্যেও গুগল এ বছরও লাভের মুখ দেখেছে।
তাই গুঞ্জন উঠেছিল যে মাইক্রোসফট নতুন সার্চ ইঞ্জিনের কথা ভাবছে। একটি Twitter পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের ব্লগের মাধ্যমে তারা ঘোষনা দিয়েছে যে, তাদের নতুন সার্চ ইঞ্জিনের নাম হবে kumo.com – যা বর্তমানে তাদের নিজেদের নেটওয়ার্কের মধ্যেই সীমা রয়েছে। তাদের নিজস্ব প্রোগ্রামার, ইঞ্জিনিয়ার, কর্মকর্তা – সবাই সার্চ ইঞ্জিনটি ব্যবহার করে তাদের মতামত দিচ্ছে। সেই মতামতের ভিত্তিতেই শীঘ্রই সার্চ ইঞ্জিনটি জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। মাইক্রোসফটের মতে তাদের নতুন সার্চ ইঞ্জিন আগের চেয়ে অনেক বেশি কার্যকরী ফলাফল প্রদর্শন করবে। এছাড়াও সার্চ ইঞ্জিনের বাম দিকের অংশে দরকারী কিছু টুল বা অপশন থাকবে তা সার্চে বিভিন্নভাবে সাহায্য করবে।
উল্লেখ্য, মাইক্রোসফট অর্থনৈতিক মন্দায় থাকা Yahoo! কে কিনে বেশ কয়েকবার চেষ্টা চালিয়ে এবং এখনও চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। হয়তো kumo.com কে দিয়েই তারা সেই দু:খ ভুলতে পারবে।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- আজই ডাউনলোড করে ফেলুন ফ্রি মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস ২০১০ বেটা
- Bing.com এর টিভি বিজ্ঞাপন
- মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন – Bing না Kumo?
- ইয়াহুর শেয়ার উঠতির দিকে
- আবার শুরু হয়েছে মাইক্রোসফট-ইয়াহু! আলোচনা
- সর্বশেষ গুগল-টুইটার কথন
- সার্চ ইঞ্জিনে কি ওয়েব সাইটের বিস্তারিত জমা করতে হবে?
- ইয়াহু!তে উচ্চমহলে আসছে রদবদল

{ 2 comments… read them below or add one }
না মাইক্রোসফট নাম পরিবর্তন করছে।যেমন ভিস্তা বের করার আগে সবাই জানত এর নাম হবে লংহর্ণ।আর ভাই আপনি kumo.com এ ঢুকে দেখলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যেতেন…খেয়াল করেন নাই হয়তো।
Kumo আর bing কি আলাদা?
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.