সার্চ ইঞ্জিনে কি ওয়েব সাইটের বিস্তারিত জমা করতে হবে?

লিখেছেন জিন্নাত উল হাসান তারিখ March 9, 2009 · 9 comments

বিভাগ গুগল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

বড় করে দেখুন

বড় করে দেখুন

আজকাল প্রায়ই একই ধরনের ইমেইল পাই যার সারর্মম হল “সামান্য কিছু টাকার বিনিময়ে আপনার সাইট ২০০টি সার্চ ইঞ্জিনে সাবমিট করুন এবং আপনি সার্চ ইঞ্জিনগুলো থেকে শয়ে শয়ে ভিজিটর পান… ইত্যাদি ইত্যাদি”। আমি সবসময় আর্শ্চয হই কারা এই ২০০ সার্চ ইঞ্জিনকে পরোয়া করে যখন সমস্ত বিশ্ব Google, Yahoo!, Live, Ask এবং AOL এই ৫টি সার্চ ইঞ্জিনেই সন্তুষ্ট।

comScore এর সার্চ ইঞ্জিন বিষয়ক ২০০৮ সালে প্রকাশিত এক রিপোর্টে গুগল এখন শীর্ষে অবস্থান করছিল, যদিও এর পতন হয়েছে ৬১.৮% থেকে ৬১.৫% এ। ডিসেম্বর ২০০৭ এ প্রথম মার্কেট শেয়ারের পতন ঘটে (যখন এটি ৫৮.৬% থেকে ৫৮.৪% হয়)। এর বিপরীতে মাইক্রোসফট ২০০৮ প্রথম সফলতা পায়, মাসের পর মাস ধরে ক্রমবর্ধমান নিম্ন পতনের পর মাইক্রোসফট মে ২০০৮ এ ৮.৫% থেকে বেড়ে জুন ২০০৮ এ ৯.২% এ উন্নিত হয়। ধারনা করা হয় মাইক্রোসফট তার Live Search Cashback এর কারনে এই সফলতা পেয়েছে।

গুগলের অবনতি বিষয়ে মাইক্রোসফট এবং ইয়াহু খুব একটা বেশি খুশি হওয়ার অবকাশ নেই, আসুন দেখি কে কেমন মার্কেট শেয়ার নিয়ন্ত্রণ করছিল (২০০৮ সালে):

  • Google: ৭.১ বিলিয়ন
  • Yahoo: ২.৪ বিলিয়ন
  • Microsoft: ১.১ বিলিয়ন
  • Ask: ৫০১ মিলিয়ন
  • AOL: ৪৭১ মিলিয়ন

আমি এসব বলছি শুধু এটা প্রমাণ করার জন্যই যে সার্চ ইঞ্জিনে ওয়েব সাইট সাবমিট করার জন্য টাকা খরচ করা (আমি directory submission এর কথা বলছি না) অপব্যয় ছাড়া কিছুই নয়। ব্যক্তিগত ভাবে আমি Google, Yahoo! এবং MSN ছাড়া অন্য কোন সার্চ ইঞ্জিনকে পরোয়া করি না। তাহলে কিভাবে এই সার্চ ইঞ্জিনগুলোতে সর্বোচ্চ ট্রাফিক এবং দ্রুত ইনডেক্স করা সম্ভব হবে?

বিভিন্ন SEO পদ্ধতি ব্যবহার ছাড়াও আমি সবসময় নিশ্চিত করি যে আমার সাম্প্রতিক Sitemap যেন এসব সার্চ ইঞ্জিনে জমা থাকে। Sitemap বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু XML Sitemap সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় এবং এটি ইন্টারনেটে সহজলভ্য অনলাইন ও অফলাইন টুল দিয়ে তৈরী করা যায়। XML Sitemaps সবচেয়ে ভাল অনলাইনে Sitemap তৈরীর টুল। কিন্তু এই ফ্রি টুলটি ৫০০ লিংকের বেশি তৈরী করতে পারে না। যাই হোক আমি ব্যক্তিগত ভাবে Vigos gSitemap ব্যবহার করি। এটি ফ্রি ডাউনলোড করা যায়, অগণিত লিংক তৈরী করা যায় এবং এমনকি এর সাহায্যে ওয়েব সাইটে আপলোড করা যায়। তবে Wordpress ভক্তদের জন্য সুখবর আছে, Google XML Sitemaps plugins ব্যবহার করলে ব্লগ বা ওয়েব সাইটে নতুন ব্লগ পোষ্ট করার সাথেক সাথে sitemap টিও আপডেট হওয়ার সাথে সাথে সার্চ ইঞ্জিনে জমা হয়ে যাবে।

কিভাবে সার্চ ইঞ্জিনে সাইটম্যাপ সাবমিট করা যায়?
কেউ কেউ Google Site Submit এবং Live Search URL Submission ব্যবহার করার উপদেশ দেয়। কিন্তু এই টুলগুলো স্প্যামারদের অত্যাচারে প্রায় অকেজো হয়ে পড়েছে বিধায় আমি এ’দুটো কমই ব্যবহার করি। এর পরিবর্তে আমি Sitemap আপলোড করার জন্য Google Webmasters Tools, Yahoo! Site Explorer এবং Live Webmaster ব্যবহার করি।

Sitemap ব্যবহারের সুবিধাগুলো কি কি?
সবচেয়ে বড় সুবিধা হল সার্চ ইঞ্জিনের বটগুলো খুব সহজেই ওয়েবসাইটের নতুন কনটেন্টগুলো খুঁজে পায় এবং তাদের সহজেই কনটেন্টগুলো ইনডেক্স করতে পারে। যদি কোন পেজ হোমপেজ থেকে ৩ লিংক দূরত্বে থাকে তাহলে বট খুব কম সময়ই এ সব পেজ খুজে পায়। সাইটম্যাপ ওয়েবসাইটের সবগুলো পেজের লিংক প্রকাশ করে বলে খুব সহজেই গভীরতম পেজগুলোও ইনডেক্স হয়ে যায়। আমার পরামর্শ হল হোমপেজ থেকে ৩ লিংকের বেশি দুরত্বে পেজ তৈরী না করাই ভাল, এটা SEO এর জন্য ভাল নয়।

উৎস:

ইংরেজি ব্লগ: Do I need to submit Website Details to Search Engines?

এ ধরনের আরও কিছু পোষ্ট:

মন্তব্য করার আগে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহারের নীতিমালাগুলো দেখে নিন এবং বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশিত নাও হতে পারে।

{ 9 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }

1 masud September 2, 2009 at 5:34 pm

অনেক মূল্যবান তথ্য ভাইয়া
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

2 শাহীন May 3, 2009 at 12:07 pm

হাসান ভাই,

xml sitemaps দিয়ে আমার ব্লগের সাইট ম্যাপ বানিয়েছি। আমার কম্পিউটারে ডাউনলোড করেছি। এখন ফাইলটা নিয়ে কি করবো বুঝতে পারছি না। একটু সহজ করে বুদ্ধি দেবেন?

Reply

3 তন্ময় September 5, 2009 at 3:29 pm

ফাইল টা ওয়েবসাইট সার্ভারে যে ডিরেক্টরীতে আছে, সেখানে আপলোড করুন। তারপর গুগল ওয়েবমাস্টার টুল থেকে জমা দিন
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Wordpress SEO Tips. =-.

Reply

4 Masud September 5, 2009 at 3:41 pm

ওয়ার্ডপ্রেস এ? তাহলে গুগল ওয়েবমাস্টার টুলে জমা দিয়ে দিলে হবে.. আপনার সাইটের এডেস তাহলে হবে http://www.yourdomain.com/sitemap.xml
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

5 Sadique April 7, 2009 at 3:08 am

Ami Ki Bloger ke Indexing Korte Parbo? Kivabe?

Reply

6 জিন্নাত উল হাসান April 7, 2009 at 4:13 am

@সাদিক

প্রশ্নের জন্য ধন্যবাদ। আমার মনে আপনি বোধ হয় সাইটম্যাপের ব্যাপারে জানতে চেয়েছেন। জ্বী … blogger.com এর জন্যেও সাইটম্যাপ বানাতে পারবেন। blogger.com এ আগে থেকেই Feed এর ব্যবস্থা আছে … ওটাকেই আপনার সাইটম্যাপ হিসেবে ব্যবহার করতে হবে। আপনার ব্লগের জন্য http://wondersylhet.blogspot.com/feeds/posts/default কিংবা http://wondersylhet.blogspot.com/feeds/posts/default?alt=rss কে সাইটম্যাপ হিসেবে ব্যবহার করে সার্চ ইঞ্জিনে জমা করতে পারেন।

শুভেচ্ছা রইল।

Reply

7 জিন্নাত উল হাসান March 22, 2009 at 7:15 am

ইকবাল,

মন্তব্যের জন্য ধন্যবাদ। আশা করি গুগল সাইটম্যাপ নিয়ে ভবিষ্যতে আরোও লিখতে চেষ্টা করব।

আমার ফোন নম্বর চেয়েছন, ফোন নম্বর দিতে পারি, তবে আমি তো ভাই দেশের বাইরে থাকি – আমাকে কি এখানেই ফোন দেবেন। খরচ বেশি পড়ে যাবে … বরং আমার সাথে ইমেইলেই যোগাযোগ করুন।

আমার ইমেইল খুব শ্রীঘ্রই পেয়ে যাবেন … শুভেচ্ছা রইল।

Reply

8 ইকবাল March 22, 2009 at 3:10 am

sitemap বিষয়ে জানতে আগ্রহী। প্লিজ email করে আপনার মোবাইল নম্বরটা দিন। আমার নম্বর 01923501453

Reply

9 তন্ময় September 5, 2009 at 3:40 pm

http://tutorial.rongdhonu.com এখানে সাইটম্যাপ নিয়ে কিছু লেখা পাবেন
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Wordpress SEO Tips. =-.

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: