গুগল এবার নিয়ে এল Interest-based Advertisement

by জিন্নাত উল হাসান on March 11, 2009 · 3 comments

in গুগল

গুগল এবার নিয়ে এল Interest-based Advertisementগুগলের সার্চ ইঞ্জিনে এবার নতুন ফিচার যুক্ত হল – Interest-based Advertising। এর মাধ্যমে গুগল এখন থেকে ইন্টারনেট ব্যবহারির ইন্টারনেট ব্যবহারের ইতিহাসের অনুযায়ী পাঠককে বিজ্ঞাপন দেখাবে। অর্থাৎ আপনি যদি ঘন ঘন খেলাধুলার ওয়েবসাইট ভিজিট করেন, তবে সেই তথ্য গুগল আপনার ব্রাউজারের কুকি’র মাধ্যমে জমা করে রাখবে এবং পরবর্তীতে সেই অনুযায়ী গুগল আপনাকে তাদের Google Adsense এর মধ্য দিয়ে খেলাধুলার এ্যাড দেখাবে।

গুগলের মতে, এ পদ্ধতির মধ্য দিয়ে গুগল, বিজ্ঞাপনদাতা এবং পাঠক – তিনজনই উপকৃত হবে। গুগল এই পদ্ধতি ব্যবহার করে পাঠককে তার পছন্দের এ্যাড প্রদর্শন করবে। ফলে বিজ্ঞাপনদাতারা পাঠকের আর কাছে যেতে পারবে এবং আগের তুলনায় অধিক পরিমানে প্রচারনার সফলতা লাভ করবে। অন্যদিকে পাঠকও তার পছন্দের এ্যাড দেখতে পারবে। যারা খেলাধুলার ওয়েবসাইটের ধারেও ঘেষে না, তারা অহেতুক খেলাধুলার বিজ্ঞাপন দেখবে না।

অনেকেই এই পদ্ধতিতে নিজেদের প্রাইভেসি নিয়ে প্রশ্ন করেছেন – তবে গুগল বলেছে যে তারা কারোই কোনো প্রকার ব্যক্তিগত তথ্য জমা কিংবা সম্প্রচার করবে না। তারা শুধু একটি কু‌কি‌‌‌‌‌র মাধ্যমে আপনার ওয়েবসাইট ভ্রমনের তথ্য সংগ্রহ করবে।

মজার ব্যাপার হলো, আপনি এখান থেকে নিজের পছন্দের বিষয়গুলো গুগলের কুকি’তে জমা করতে পারেন। তাহলে গুগল সেই অনুযায়ী আপনাকে বিজ্ঞাপন দেখাবে। ধরুন আপনি খেলাধুলার ওয়েবসাইটে ভ্রমন করা সত্ত্বেও সেই বিষয়ে বিজ্ঞাপন দেখতে চান না, সেটা আপনি ওখান থেকে র্নিবাচন করতে পারবেন। এছাড়া আপনি যদি এই সার্ভিসে নিজেকে যুক্ত করতে না চান, তবে এখান থেকে সার্ভিসটি বন্ধও করে দিতে পারেন।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 3 comments… read them below or add one }

Ahmed arif February 11, 2010 at 10:59 am

Hey, I wana to buy a domain name, I have debit card but have no credit card, please suggest me.

Reply

tintob June 30, 2009 at 12:38 pm

আজকে নতুন আরেকটি বিষয় জানলাম। এতে করে ভালোই হলো।

Reply

জিন্নাত উল হাসান June 30, 2009 at 4:20 pm

ধন্যবাদ, জেনে ভাল লাগল।

Reply

Leave a Comment

Previous post:

Next post: