আমি আজ র্পযন্ত একজন ব্যতীত কারোই গল্প শুনি নাই যে তার একাউন্ট বাতিল হবার পর আবার সেই একাউন্ট সচল হয়েছে। সম্প্রতি Aaron Greenspan গুগল এডসেন্স একাউন্ট বাতিল হয়ে যাবার পরে গুগলের বিরুদ্ধে মামলা করার পর বিচারক গুগলকে তার একাউন্টে থাকা $721 টাকা ফেরত দেবার নির্দেশ দেয়। এটাই এডসেন্সের ইতিহাসে টাকা ফেরত পাবার প্রথম ঘটনা। তবে তার একাউন্ট সচল হয় নি।
তাই যা করার আগেই করুন … একাউন্ট নিস্ক্রিয় হবার পর শত চেষ্টা করেও লাভ হবে না, বাতিল হয়ে যাওয়া একাউন্ট ফেরত পাবেন না।
প্রধান কি কি কারনে একাউন্ট বাতিল হয়?
১. সবচেয়ে বড় কারন হল, ইচ্ছাকৃত এ্যাডে ক্লিক করা। দিনে রাতে হাজার হাজার, লক্ষ লক্ষ টাকার স্বপ্ন নিয়ে একেকজন এডসেন্স একাউন্ট খুলে কিন্তু বাস্তবিকতা পুরোপুরি ভিন্ন – আর দশটা পেশার মতো টাকা কামাতে এডসেন্সের জন্যেও প্রচুর পরিশ্রম, ধৈর্য্য আর অভিজ্ঞতার প্রয়োজন। আর এসবের অভাবে নতুন এডসেন্স পাবলিশাররা সহজেই হতাশ হয়ে পড়েন এবং নিজেদের এ্যাডে নিজেরাই ক্লিক করেন কিংবা অন্যদের ক্লিক করতে উৎসাহিত করেন। এটা কোনো অবস্থাতেই গ্রহনযোগ্য নয়। কোনো ক্লিক না পেলে ওয়েবসাইট করাই বাদ দেন – তবুও নিজের এ্যাডে ক্লিক করবেন না। আমও যাবে, ছালাও যাবে।
২. অনেক ওয়েবসাইট বলে, তাদের সদস্য হলে নাকি তারা হাজার হাজার ভিজিটর আপনার ওয়েবসাইটে পাঠিয়ে দেবে। এধরনের ওয়েবসাইট কিংবা প্রোগ্রামগুলো পুরোপুরি নিষিদ্ধ। এগুলোর মাধ্যমে যদি অবৈধ ক্লিকও না পড়ে, তবুও অবৈধভাবে পেজ ইমপ্রেশন সৃষ্টির দায়ে বিনা নোটিসে আপনার একাউন্ট বাতিল হতে পারে। তাই কোনোরুপ কৃত্রিম উপায়ে ভিজিটর বাড়াতে চেষ্টা করবেন না।
৩. পর্ণসাইট, কাট-কপি-পেষ্ট করা লেখার ওয়েবসাইট (কপিরাইট ভঙ্গ হলে), পাইরেট সফটওয়ার ডাউনলোড, জুয়া, নিষিদ্ধ ঔষধ কিংবা মাদকদ্রব্য সেবনে উৎসাহিত করে এমন ওয়েবসাইটে এ্যাড বসালে একাউন্ট বাতিল হতে বাধ্য।
৪. অনেকে পন্ডিতি ফলাতে এডসেন্সের কোড পরিবর্তন করার চেষ্টা করে। এটা করে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। অযথা কোড পরির্বতের চেষ্টা করবেন না। রং, ফন্ট, সাইজ ইত্যাদি যদি পরিবর্তন করতেই হয়, তবে এডসেন্স একাউন্টে ঢুঁকেই পরিবর্তন করুন।
৫. অনেকে এ্যাডের পাশে লিখে দেয় – “আমাদের সাহায্য করুন”, “এই সাইটগুলো ভিজিট করুন”, “এখানে ক্লিক করুন” কিংবা “প্রিয় ওয়েবসাইট” – এগুলো পাঠককে এ্যাডে ক্লিক করতে উৎসাহিত করারই নামান্তর। এগুলো থেকে বিরত থাকুন।
৬. একটা কারন অনেকেই জানেন না, কোনো ছবির ঘেঁষে এ্যাড বসানোও অবৈধ। কারন এতে পাঠক বিভ্রান্তিত হয়ে এ্যাডে ক্লিক করতে পারে। তাই একান্তই ছবির পাশে এ্যাড বসাতে হয়, তবে ছবি আর এ্যাডের মধ্যে নিরাপদ দুরত্ব রাখুন দুটোকে আলাদাভাবে চেনা যায়।
৭. আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি – গুগল নতুন পাবলিশারদের প্রতি খুবই কঠোর। পান থেকে চুন খসলেই আপনার খবর আছে। তাই প্রথম অবস্থায় খুবই সর্তক থাকতে হয়। গুগলের সাথে চালাকি করার জন্য আপনি যদি ১০ টা উপায় বের করে থাকেন, তবে আপনাকে ধরার জন্য অনেক আগেই তারা ১০০০ টা উপায় বের করে রেখেছে, তাই প্রতারনা করে রেহাই পাবেন না।
গুগল এডসেন্স কিংবা ইন্টারনেটে টাকা কামানোর যেকোন বিষয় নিয়ে আমাকে এখানে মন্তব্য আকারে প্রশ্ন কিংবা আমাদের ফোরাম www.isoforum.com এ আলোচনায় অংশ নিতে পারেন।
আপনাদের সাফল্যই আমার স্বার্থকতা।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- গুগল এডসেন্স চেক – ডিসেম্বর, ২০০৯
- বিজ্ঞাপনে ক্লিক করার বিষয়ে আমার অবস্থান এবং ভূল বোঝাবুঝির অবসান
- জনগুরুত্বপূর্ণ পোষ্ট – গুগল এডসেন্স একাউন্ট ব্যান এবং ওয়েবসাইট বিষয়ক একটি প্রসঙ্গ
- গুগল এডসেন্স চেক – সেপ্টেম্বর, ২০০৯
- গুগল এডসেন্স চেক – মার্চ, ২০০৯
- বন্ধ হয়ে যাচ্ছে গুগল এডসেন্স ভিডিও ইউনিট
- আজকের iSEOForum.com পর্যালোচনা – ২রা র্মাচ, ২০০৯
- গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা

{ 26 comments… read them below or add one }
হাসান ভাই আমি কিন্তু এর আগে আমার একাঊন্টে গিয়ে দেখেছি যে ৳০.০৪হয়েছে। এর কিছুদিন পর একাউন্টটি আমার এক নিকটতম বন্ধু নাম সজল তাকে দিয়ে চেক করাই। সে আমার একাউন্টটি
ব্যান হয়ে গেছে বলেছিল।সে আমার ব্যান একাউন্টটি কিছুদিন আগে খুলে দেয়। এর পর কিছুদিন ব্লগ
পোস্ট করার পর দেখলাম আমার একাউন্টে ৳০.২৩ দেখাচ্ছে ।আমার সে বন্ধুটিও বাংলায় ব্লগ লেখে। আমাকে যদি একাউন্টটই ব্যান হয়ে থাকে তা খোলা যাবে কি না এবং যদি খোলা যায় তাহলে ব্যান
খোলার নিয়মটি বলে দিন।
গুগল এডসেন্সের একাউন্ট একবার বন্ধ হয়ে গেলে তা আর খুলবার কোনো রাস্তা নেই, তবে ভিন্ন উপায়ে পুনরায় একাউন্ট খুলতে পারেন। এই পোষ্টটি দেখুন – জনগুরুত্বপূর্ণ পোষ্ট – গুগল এডসেন্স একাউন্ট ব্যান এবং ওয়েবসাইট বিষয়ক একটি প্রসঙ্গ
হাসান ভাই আমি আপনার একজন নতুন ভক্ত ।আমার URL :http://ranjitkumarchowdhury.blogspot.com.সমস্যা হচ্ছে ব্লগ পোস্ট করলে পাবলিশ হওয়ার পর এ্যাড দেখায়। কিন্তু লগ আউট করে বের হয়ে এলে আর এ্যাড দেখা যায় না।এডগুলোতে ক্লিক ও হয় না। প্রাথমিক অবস্থায় ২৩সেন্স দেখি।কিন্তু দু মাস হল এখনো টাকার
অংকটা একি রয়ে গেছে। কি করবো বলবেন কি?
আমার বাংলাদেশের আইপি থেকে কিন্তু বিজ্ঞাপন শো করছে।তবে আরেকটা বিষয় আপনার জানা প্রয়োজন আপনার সাইট বাংলায় যা এ্যাডসেন্স সাপোর্টেড না।তাই বাংলায় লেখা ব্লগ থেকে কোন টাকা আসার কথা না।আপনার ব্লগে যে বিজ্ঞাপন প্রদর্শন করবে তা পাবলিক সার্ভিস এ্যাড যা থেকে আপনি টাকা পাবেন না।আপনি এই ব্লগের সবগুলো লেখা প্রথম মাস থেকে পড়া শুরু করে দিন।তাহলে নিজের ডোমেইন হোষ্টিং এর গুরুত্ব বুঝতে পারবেন।নিজের ডোমেইনে গিয়ে ইংরেজীতে ব্লগ লিখুন অন্যথায় এ্যাডসেন্স থেকে টাকা আসার কথা না।হাসান ভাই কিছুদিন আগে এক মন্তব্যে বাংলায় লেখা সাইটগুলোর ব্যাপারে বলেছিলেন।আপনার চোখে পড়লে সেখান থেকে পড়ে নিয়েন।
হাসান ভাই, আমি আপনার সাইটে নতুন। আমার সাইট http://mobifunmaza.blogspot.com/ একটু দেখবেন। আমার সাইট এ অনেক লিংক blogspot এর। সব গুলা আমার ব্লগ আবার। কিন্তু ভিসিটরের অভাব। আপনার জবাবের অপেক্ষায় থাকলাম
হাসান ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য । কিছুদিন আগে এডসেন্স সম্পর্কে জানতে পেরে আমি ব্লগস্পটে কয়েকটি ব্লগ খুলি। বাড়তি আয়ের আশায় আমার একটি ব্লগের অ্যাডে মাঝে মাঝে ক্লিক করতাম অন্যান্য পিসি থেকে। এতে আমার আক্যাউন্টে প্রায় $6 এর মত জমা হয়। পরবর্তীতে SEO সম্পর্কে জানতে পেরে আমার ধারনা পাল্টে যায়। আমি পুনরায় আরো একটি ব্লগ খুলি এবং SEO এর দিকে গুরুত্ব দেওয়া শুরু করি। পাশাপাশি অহেতুক ক্লিক করা থেকেও বিরত থাকি নতুন ব্লগটি থেকে এবং আগের ব্লগগুলোর ব্যবহারও বন্ধ রাখি। অবশ্য SEO এর ফলে নতুন ব্লগটি থেকে আমি আয় করাও শুরু করেছি। কিন্তু এখন আমার এখন মনে হচ্ছে Google যদি আমার আক্যাউন্ট বন্ধ করে দেয় ! এমতাবস্হায় আমি কি করতে পারি জানালে অনেক অনেক উপকৃত হতাম।
যেহেতু গুগল এখনও আপনার একাউন্ট বন্ধ করেনি, তারমানে এ যাত্রায় আপনি বেঁচে গেছেন। আগে যে ভুল করেছেন, ওগুলো ভবিষ্যতে না করলেই হবে – ধীরে ধীরে SEO তে পারদর্শী হয়ে গেলে ক্লিক নিয়ে আর চিন্তা করতে হবে না।
ধন্যবাদ দ্রুত জবাব প্রদানের জন্য। আর একটি প্রশ্ন – আমার পূর্বের ব্লগটি বা ব্লগগুলো যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় যার বিপরীতে আমার আক্যাউন্টে $6 জমা হয়েছে এবং বর্তমান ব্লগটি থেকে তো $ জমা হচ্ছেই ;এরফলে কোনরুপ সমস্যা হতে পারে কি ? উদাহরনস্বরুপ – পেমেন্টের সময়।
যা হয়েছে ভুলে যান… ওটা নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা হবার কথা নয়।
হাসান ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যা, একই ল্যাপটপ বলতে একই আইপির কথা বুঝিয়েছিলাম। আপনার কথা মত ১৫/২০ টা পোস্ট দেবার পরই আবেদন করবো।
এবার অন্য কথা। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো- প্রবচনটির সাথে পরিচিত ছোটবেলা থেকেই। পৃথিবীতে কিছু মানুষই জন্মায় সবাইকে নিয়ে পথ চলার জন্য, পরার্থপরতা তাদের রক্তের সঙ্গে মিশে থাকে। এবং পৃথিবীটা তাদের কারণেই বাসযোগ্য থাকে, আমি মানি। আপনি ভাল থাকুন, সুস্থ থাকুন সবসময় – কামনা করি আন্তরিকভাবে।
শাহীন ভাই,
ভয় পাবার কিছু নাই, দু’বার ব্যান হয়েছে তো কি হয়েছে – আবার আবেদন করতে দোষ নাই। তবে এবার আগের দু’বারের চেয়ে বেশি সাবধানে কাজ করবেন।
আপনার ওয়েবসাইট দেখেছি … মাত্র চারটি পোষ্ট। এত কম কনটেন্টে আবেদন করাটা বিপদজনক। তাই আরোও কিছুদিন কনটেন্ট যোগ করতে থাকুন। প্রায় ১৫-২০টির মতো পোষ্ট হয়ে গেলে তারপর চেষ্টা চালাতে পারেন।
একই ল্যাপটপ বলতে হয়তো আইপি-র কথা বুঝিয়েছেন, তাতে সমস্যা হবার কথা নয়।
শুভেচ্ছা রইল।
হাসান ভাই,
শুভেচ্ছা নিবেন। ৪/৫ মাস আগে নিজে নিজে এডসেন্স সম্পর্কে জানতে পেরে একটা একাউন্ট খুলি। ৮০ ডলার জমা হবার পর invalid click এর দোষে দোষী করে আমাকে ব্যান করে কর্তৃপক্ষ। আবার একটি blogsite খুলি ভিন্ন জিমেইল এড্রেস দিয়ে। ব্লগসাইটের মাধ্যমে adsense এর জন্য আবেদন করি। কিন্তু কোন মেইল পাই নাই। প্রায় ২০/২৫ দিন পর এ্যড কোড বসানোর প্রচেষ্টা করতে গিয়ে জানতে পারি, সেটাও ব্যান। এখন এই সাইট টা নিয়ে কাজ করছি। http://www.inter-computer.blogspot.com এডসেন্স এর জন্য কোন আবেদন করি নাই। ভয়ে আছি। আমি আমার ল্যাপটপ থেকেই এইসব করছি। কী করবো? পরামর্শ দেবেন।
Hasan Vai,
Ami Apnar Notun Vokto.
Amar Site Ta Dekhe Ektu Poramorsho Diben Please. Thik Ase Ki-Na? http://www.wondersylhet.blogspot.com
Sadique
Hasan Vai,
Ami Apnar Notun Vokto.
Amar Site Ta Dekhe Ektu Poramorsho Diben Please. Thik Ase Ki-Na?
Sadique
হাসান ভাই অনেক ধন্যবাদ
@শিবলী রহমান,
মন্তব্যের জন্য ধন্যবাদ … আমি ভাল আছি।
আপনার ব্লগস্পট ব্লগে মাত্র একটি পোষ্ট তাই আপাতত এটা নিয়ে রিভিউ করতে পারছি না। তবে কাটপেষ্ট কনটেন্ট ব্যবহার না করাই ভাল – গুগল হয়তো একাউন্ট ব্যান করবে না, তবে গুগল থেকে পাঠক পেতে সমস্যা হতে পারে। তবে কনটেন্টের শেষে nofollow ট্যাগ দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করে দিলেই অনেকটা নিশ্চিন্ত থাকতে পারবেন।
আর আপনার নিজের ওয়েবসাইটেও ঢুঁকেছি … ওখানে একেকটা পেজ দেখতে একেক রকম – তাতে পাঠকের ওয়েবসাইট ব্যবহারে সমস্যা হওয়া সম্ভাবনা খুবই বেশি। তাই অহেতুক ফন্ট বড় ছোট, বিভিন্ন রঙয়ের background ব্যবহার থেকে বিরত থাকুন।
শুভেচ্ছা রইল।
হাসান ভাই ভালো আছেন তো??
সামুতে আপনার সাথে প্রথম পরিচয়
যাই হোক আমার ওয়েবসাইটে গুগল এডসেন্স এর এড দিছি
আবার ব্লগস্পটেও দিছি
ব্লগস্পটের কন্টেন্ট কপিপেস্ট মারা।
কিন্তু রিভিউ টাইপের
একটু দেখেন্তো এইটা গুগল এডসেন্স এর পরিপন্থী কিনা?? http://shiblyrahman.blogspot.com/
thanks 4 the info.
BR
@মামুন২,
ওটা বড়ই রিস্কি – তার চেয়েও বেশি রিস্কি যদি একাউন্ট দুটোই আপনার হয়ে থাকে। বিনা নোটিসে একাউন্ট দু’টোই বাতিল হতে পারে।
thanks for suggestion. if 2 accounts code is in one page is happen then what?
@মামুন২, নতুন একাউন্ট খুলতে পারার জন্য অভিনন্দন রইল। গত দু’বার যে ভূল করেছেন, আর যেন সেই ভূল ভূলেও না হয়।
নতুন কোড আপনি আগের ওয়েবসাইটগুলোতে ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, একই পাতায় যেন দুইটি একাউন্টের এ্যাড কিংবা এ্যাডের কোড কোনো অবস্থাতেই না থাকে – এটা নিয়মের পরিপন্থী।
ভাল থাকবেন।
thankx 4 reply.
aj deklam ekta appl. accept korece, ekhon notun kore abar ad content er code nieci, segulo purono web site e bosale kaj hobe kina janaben.
br
প্রথমে আমি যখন সাইট খুলি তখন বেশ কিছু দিন traffic exchange server ব্যবহার করেছিলাম।invalid click ও ছিল।এখন শতভাগ fair থাকতে চাই।কি করব?
আগের account use করব নাকি নতুন করে শুরু করব?
account তো এখন ও সচল আছে।account কি reset করা যায়?
পরে যদি account ban হয়?
ban হবে কিনা বুঝার উপায় কি?দয়া করে জানান।
@সাগর, কতদিন আগে এইসব পদ্ধতি ব্যবহার করেছিলেন … এরপর যদি দুই-তিন সপ্তাহ পেরিয়ে গেছে, তাহলে একাউন্ট ব্যান হবার সম্ভাবনা কম। একাউন্ট ব্যান না হলে আবার নতুন করে একাউন্ট খোলার দরকার নাই। একটা সক্রিয় একাউন্ট থাকলে অন্য আরেকটি একাউন্ট খোলা নিষিদ্ধ – ফলাফলে দু’টো একাউন্টই ব্যান হয়ে যেতে পারে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
dr, ami 2 bar gadsense theke dhora khawa, fole amar 2 ta bank account sathe other info o ban hoyece. ekhon ami, notun vabe kono faki baji chara abar adsense ac khulte chai kintu 2 bar apply koreci vinno name google approve kore nai. ami ki ar adsense khulte parbo na?
help me with ans.
BR
@মামুন২, আপনার সমস্যাটা বুঝতে পারলাম। সেক্ষেত্রে নতুন কারো নামে, নতুন ওয়েবসাইট দিয়ে ভিন্ন কোনো আইপি থেকে আবেদন করুন। এবার আর ব্যাংক একাউন্টের তথ্য দেবার দরকার নাই – চেক পাঠাতে বলুন।
আশা করি এবার সফল হবেন … শুভেচ্ছা রইল।