গত বছরের সেপ্টেম্বর মাসে হঠাৎ করে মাথায় চিন্তা এল ব্লগ এবং ব্লগের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিভিন্ন বিষয় পর্যালোচনা নিয়ে একটা ওয়েবসাইট বানাতে। যেই ভাবনা, সেই কাজ। এক রাতের মধ্যেই Free Website SEO Review দাঁড় করিয়ে ফেললাম। কয়েকটি ফোরামে গিয়ে ব্লগটির সর্ম্পকে জানালাম, সাথে সাথে পর্যালোচনার জন্য মন্তব্য আর ইমেইল আকারে প্রচুর অনুরোধ মিলল। প্রায় ৭ টি পর্যালোচনার পর আমার যা স্বভাব, বরাবরের মতো আগ্রহ হারিয়ে ফেললাম।
যাহোক, হঠাৎ করে আজকে মনে হচ্ছে, যারা নতুন, ব্লগের পর্যালোচনা আসলে তাদেরই বেশি দরকার। আর বেশিরভাগ বাংলাদেশি ব্লগাররাই ইন্টারনেটে ব্লগের মাধ্যমে টাকা কামানোর বিষয়টিতে নতুন এবং ইচ্ছে থাকা সত্ত্বেও আশানুরুপ ফলাফল পাচ্ছে না। আমি ব্লগ র্পযালোচনার মাধ্যমে তাদেরকেই সাহায্য করতে পারি। যদিও আমাদের ফোরামে ওয়েবসাইট পর্যালোচনার জন্য একটি আলাদা সেকশনই বরাদ্ধ আছে। যেখানে আপনি সব সদস্যদের সাথে আপনার ওয়েবসাইটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে পারেন এবং তারা তাদের ভাল লাগা, মন্দ লাগা আপনাকে বলতে পারে। এর মধ্যে দিয়ে আপনি আপনার সম্ভাব্য পাঠকের প্রতিক্রিয়া জানতে পারবেন এবং তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন অংশ পরিবর্তন করতে পারবেন।
ব্লগ পর্যালোচনার তিনটি সুবিধা আছে, একটি ইতিমধ্যেই বলে ফেলেছি। আরেকটি হল – আপনি ফ্রিতে আপনার ব্লগের প্রচারনা চালাতে পারছেন। আমার যদি আপনার ব্লগ/ওয়েবসাইট ভাল লাগে, আমি অবশ্যই আরেকবার ভিজিট করব এবং অন্যকেও উৎসাহিত করব। আর তৃতীয়টি হল – অনুরোধ করার মাধ্যমে আপনি আপনার ব্লগের লিংক আমার ব্লগে কিংবা আমাদের ফোরামে রেখে গেলেন। ফলে সার্চ ইঞ্জিনের স্পাইডার কিংবা বটগুলো যখন এই সাইটগুলো ইনডেক্স করব তখন ওই লিংক ধরে আপনার ব্লগেও ভ্রমন করবে, ওয়েবপেজগুলো ইনডেক্স করবে এবং আপনার ভাগ্য ভাল থাকলে লিংকগুলো ব্যাকলিংক হিসেবেও বিবেচিত হতে পারে। সার্চ ইঞ্জিনে ভাল রেজাল্ট পেতে হলে ব্যাকলিংক খুবই জরুরি। এটা নিয়ে আগে দু’একটা আলোচনা করেছি – আশা করি ভবিষ্যতেও করব।
কি থাকবে আমার পর্যালোচনায়? প্রথমেই বলে নেই – আমি খুব অলস প্রকৃতির। সবার অনুরোধ গ্রহন করা হয়তো সম্ভব হবে না। আমি তিনটি বিষয়ের দিকে নজর দিতে চেষ্টা করব। এক – ডিজাইন, দুই – সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং তিন – এ্যাড বসানোর স্থান। আমার পক্ষে খুব বিস্তারিত আলোচনা সম্ভব হবে না আর আমি নিজেকে পন্ডিতও মনে করি না। আমি শুধু আমার মতামতগুলো আমার পর্যালোচনার মধ্য দিয়ে তুলে ধরতে চেষ্টা করব। খুব বেশি হল প্রতি সপ্তাহে দুই / তিনটি ব্লগের পর্যালোচনা প্রকাশ করতে পারব। শুধু বাংলায় আমার পর্যালোচনার জন্য এখানে মন্তব্য আকারের আপনার ওয়েবসাইটের ঠিকানা জমা দিন আর ইংরেজিতে একাধিক পাঠকের পর্যালোচনা পেতে আমাদের ফোরামের ওয়েবসাইট পর্যালোচনা সেকশনে অনুরোধ জানাতে পারেন। দয়া করে কেবলমাত্র ইংরেজি ব্লগের পর্যালোচনার জন্য অনুরোধ করবেন।
সবার জন্য শুভেচ্ছা রইল।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [অতিথি পোস্ট] সাইট স্পীড | সার্চ ইন্জিন অপটিমাইজেশন পরিবারের নতুন সদস্য [আপাতত গুগলের জন্য]
- কাজের খবর: ফ্রিল্যান্স ওয়েবসাইট ডিজাইনাররা লক্ষ্য করুন
- জমে যাওয়া কিছু প্রশ্নের উত্তর | খোলা চিঠি [৫ই সেপ্টেম্বর, ২০০৯]
- প্রথম আলোতে কি ইন্টারনেট জ্ঞানসম্পন্ন কোনো সাংবাদিক/এডিটর নেই?
- সাফল্য কথা: ব্লগ শুরুর প্রথম মাসে ১০০০+ ভিজিটর
- খোলা চিঠি [২০শে মে, ২০০৯]
- ওয়েবসাইটে ট্রাফিক পেতে keyword মজবুত করুন
- আজকের iSEOForum.com পর্যালোচনা – ১লা মার্চ, ২০০৯

{ 13 comments… read them below or add one }
হাসান ভাই,সময় পেলে আমার সাইট ঘূরে আসবেন।
হাসান ভাই বাংলায় আপনার এই ব্লগটি লেখার জন্য আপনাকে নিয়ে আমি গর্ববোধ করি। এটা সত্যিই একটা ভাল উদ্দ্যোগ। আমার একটি নিউজ পোর্টাল আছে লিংক http://www.developmentbd.com এটি জুমলা দিয়ে তৈরী। এই সাইটটির SEO এর জন্য আপনার ব্লটি নিয়মিতই পড়ছি। তবে জুমলা দিয়ে তৈরী সাইটের SEO এর জন্য আরও কিছু পোস্ট যদি আপনার ব্লগে পাবলিশ করতেন তবে কৃতজ্ঞ থাকব আর আমার http://www.developmentbd.com সাইটটির SEO এর জন্য আপনার পরামর্শ চাচ্ছি।
hassan vai, sorry ami jotha shomoa apnar Article paini. ami akti NGO te kaj kori office ar kaje dhakar bahire silam. pore ase paesi. kajti ami korte parine asa kori marjona korben.
apnar blog parjalochona post ti porlam. khub dorkari bishon but ami keno je kisu bujte parsina. amar onek shomosha hosse.
1. ami acc. ar baire kothao dhukte parina invalid dakhay
2. ki ki bishoe post dea jabe.
3. banglay likte parina.
4. add. o blog ashob kishui bujte parsina
5. amar blog karjokor kina ta o jani na.
ami amni ghurte ghurte a vishoyti jene webside khulesi. akhane vul thakte pare. ami apnader shathe kaj korte, likte chai amake ke prothom theke help korben. ato ato bishoy je ami kotha theke ki vabe suru korbo bujhina.
apnara koto bishoy nia likhen ami obak hoi. ami a theke jante chai. shamvab ki amake help kora?
আমার একটা সমস্যা আছে, আমি ইংরেজি হরফে বাংলা লেখা বুঝতে পারিনা। পড়তে খুব কষ্ট হয়। যা বুঝলাম, আপনার প্রধান সমস্যা হচ্ছে আপনি বোধ হয় এই বিষয়গুলোতে একেবারেই নতুন। আসলে হাতে হাতে ধরিয়ে শিখানোটা একটু কঠিন। এজন যা শিখতে হবে, আপনার নিজের চেষ্টাতেই শিখতে হবে।
সবচেয়ে ভাল উপায় হল, নিজেই শুরু করুন। এরপর কোনো সমস্যা হলে উত্তর খুঁজতে আমার ব্লগের বিভাগ ধরে সার্চ করে বিষয়টি জানতে চেষ্টা করুন। আর প্রয়োজনীয় বিষয়গুলো খুঁজে না পেলে আমি আর অন্য ব্লগাররা তো আছেই। প্রশ্ন করুন, আশা করি উত্তর পেয়ে যাবেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমার সাইট টা একটু দেখে suggest করবেন প্লীজ ! আমি অপেক্ষয় থাকলাম
http://www.iseoblogger.blogspot.com
.-= নাহিদ এর সর্বশেষ পোষ্ট >> Blogger Seo Tips – Part 1 =-.
http://www.lossyourweightnow.blogspot.com
কিছু Suggestion দিন।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> DIET TIP-4: For Maximum Health, Pay Attention to Two Things =-.
http://ccna-net.blogspot.com/
এই তিনটি সাইটের বিষয়ে আপনার মতামত, রিভিউ আশা করছি।
http://technobox1.blogspot.com
http://healthbox786.blogspot.com/
http://fileshous.blogspot.com/
http://tusharahasan.blogspot.com
http://freewebs.com/aliahasan
http://boybipweb.blogspot.com
এই তিনটি সাইটের বিষয়ে আপনার মতামত, রিভিউ আশা করছি।
ধণ্যবাদ।
সাগর,
আমাদের এখানে শনি আর রবিবার ছুটি – তখন আপনার ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব।
শুভেচ্ছা রইল।
হাসান ভাই,সময় পেলে আমার সাইট ঘূরে আসবেন।আমি কীভাবে আরো ভালো করতে পারি।ব্লগিং এ আমি আর কি করতে পারি।
ধণ্যবাদ।
http://s-m-salaken.blogspot.com/
dear hasan vai, I’m facing a problem. When previewing from Blogger, I see all the adds in correct places. But when I visit my site by typing the address in the address bar, I don’t see those adds. can you suggest what to do? And plz, tell something about my blog.