গুগল স্ট্রীট ভিউ এল যুক্তরাজ্যে

by জিন্নাত উল হাসান on March 20, 2009 · 1 comment

in গুগল ম্যাপস

আমার গলি

আমার গলি

অনেকদিন অপেক্ষার পর Google UK এবং Google Netherlands এই দু’টি দেশের জন্য শুরু করল তাদের Google Street View সার্ভিসটি। এর সার্ভিসটি সাহায্যে Google Maps ব্যবহার করে যেকোন ঠিকানা খুঁজে পাবার সাথে সাথে পথিকের দৃষ্টিতে সেই স্থানটির একটি সম্মুখচিত্রও দেখতে পাওয়া যাবে।

প্রায় এক বছর আগে গুগল ঘোষনা দিয়েছিল যে তারা যুক্তরাজ্যে স্ট্রিট ভিউ সার্ভিসের জন্য কাজ শুরু করছে এবং তার নিয়োগকৃত ঠিকাদার কোম্পানিগুলোর ছবি তুলবার গাড়ি রাস্তায় নেমে পড়েছে। আপাতত যুক্তরাজ্যের প্রধান প্রধান শহরগুলোকে এই সার্ভিসের আওতায় দেখতে পাওয়া যাবে, শহরগুলো হল – Birmingham, Bristol, Cambridge, Coventry, Derby, Leeds, Liverpool, London, Manchester, Newcastle, Norwich, Nottingham, Oxford, Scunthorpe, Sheffield, Southampton এবং York (England); Belfast (Northern Ireland); Aberdeen, Dundee, Edinburgh এবং Glasgow (Scotland); Cardiff এবং Swansea (Wales)।

ব্যক্তিগত তথ্য গোপন করার জন্য গুগল এই সার্ভিস থেকে পথচারীর চেহারা, গাড়ির নম্বরপ্লেট ঝাপছা করে দিয়েছে।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 1 comment… read it below or add one }

Romel April 11, 2009 at 6:18 am

Hasan Bhai
We are also being Digital here in BD. Dhaka city corporation has taken a project to make a GIS based database and RS based raster/grid map for pedestrian and drivers.
Any1 will be able to find his latitude longitude and also the suggestion of shortest distance of the place he want to go from GPS enabled Cell Phones and Car.
I am also a member of that work team and we hope that it will be in Beta version on next year.
Pray for us.

Reply

Leave a Comment

Previous post:

Next post: