সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Incoming Link এর গুরুত্ব

লিখেছেন জিন্নাত উল হাসান তারিখ March 29, 2009 · 35 comments

বিভাগ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Incoming Link এর গুরুত্বআপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে সার্চ ইঞ্জিন থেকে অগনিত পাঠক পেতে চান তবে আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই Incoming Links বা backlinks এর উপর গুরুত্ব দিতেই হবে। এর কোনো বিকল্প নেই। সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইট ইনডেক্স করবে কিনা কিংবা ইনডেক্স করলেও আপনার ওয়েবসাইটকে গুরুত্ব দেবে কিনা তার অনেকটাই নির্ভর করছে backlink এর উপর।

Incoming Link (Backlink) কি?
খুব সহজ ভাষায়, একটি ওয়েবসাইট যদি অন্য একটি ওয়েবসাইটকে লিংকের মাধ্যমে সংযুক্ত করে, তবে ২য় ওয়েবসাইটের জন্য লিংকটি incoming link এবং ১ম ওয়েবসাইটের জন্য লিংকটি outgoing link। এই পোষ্টে কেবলমাত্র incoming link নিয়ে আলোচনার চেষ্টা করব। ধরুন – আমার এই ব্লগে আমি পোষ্টের কোনো একটি অংশে ইংরেজি ব্লগের কোনো পোষ্টের লিংক দিলাম, তবে লিংকটি ইংরেজি ব্লগের জন্য incoming link হিসেবে বিবেচিত হবে।

Incoming Link কেন গুরুত্বর্পূণ?
প্রথমেই দেখি গুগল কি বলে? গুগলের মতে … The best way to ensure Google finds your site, is for your pages to be linked from lots of pages on other sites. Google’s robots jump from page to page on the Web via hyperlinks, so the more sites that link to you, the more likely it is that we’ll find you quickly. র্সেগই ব্রিন এবং ল্যারি পেজ যখন প্রথম একটি সার্চ ইঞ্জিনের কথা চিন্তা করে তখন তারা এই backlink তত্ত্বের উপর ভিত্তি করেই সার্চের ফলাফল দেখানো শুরু করেছিল, আর তা এখনও অনেকটাই বজায় রয়েছে। তাই backlink কে হেলাফেলা করা মানেই সার্চ ইঞ্জিনের ৭০ শতাংকের মালিক গুগলকে হেলাফেলা করা। ধরুন আপনার একটি নতুন ওয়েবসাইট আছে, এবং তা এখনও ইনডেক্স হয়নি। তাহলে আপনার এখনই আপনার ওয়েবসাইটের লিংক প্রচারে মনোযোগ দিতে হবে। ইনডেক্স হয়েছে কিনা তা পরীক্ষা করতে গুগলে আপনার ওয়েবসাইটের এড্রেসের সামনে site: যুক্ত করে সার্চ করুন – এভাবে site:http://bn.jinnatulhasan.com … আমার ওয়েবসাইটের ঠিকানার জায়গায় আপনার ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করুন। ফলাফলের লিংকগুলোই কেবলমাত্র গুগল ইনডেক্স করেছে।

নতুন পুরোনো ওয়েবসাইটের জন্য যত বেশি সম্ভব বিভিন্ন ওযেবসাইটে লিংক ছড়িয়ে দিতে হবে। সার্চ ইঞ্জিনের বটগুলো এক লিংক থেকে অন্য লিংকে ভ্রমন করে এবং বিভিন্ন সাইটের কনটেন্ট ইনডেক্স করে। ফলে অন্য অনেকগুলো ওয়েবাসাইটে আপনার ওয়েবসাইটের লিংক থাকলে, তাদের কল্যানে আপনার ওয়েবসাইটও তাড়াতাড়ি ইনডেক্স হয়ে যাবে। আবার আপনার ওয়েবসাইট ইনডেক্স হয়েছে ঠিকই কিন্তু আশানুরুপ পাঠক পাচ্ছেন না … তাহলে কি করবেন? এখানেও incoming link খুবই গুরুত্বপূর্ণ। সার্চ ইঞ্জিন পরীক্ষা করে দেখে আপনার ওয়েবসাইটের লিংকগুলো কি ধরনের ওয়েবসাইট থেকে আসছে। যদি লিংকগুলো মানসম্মত, জনপ্রিয় ওয়েবসাইট থেকে আসে তবে সার্চ ইঞ্জিন ধরে নেয় আপনার ওয়েবসাইটও মানসম্মত ওয়েবসাইট এবং আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন গুরুত্ব প্রদান করবে। কিন্তু আপনার backlink গুলো যদি পর্ণ ওয়েবসাইট, কাট-কপি-পেষ্ট ওয়েবসাইট, স্প্যামিং ওয়েবসাইট থেকে আসে তা হলে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকেও তাদের মতোই ধারনা করে নেবে এবং আপনি সার্চ ইঞ্জিনে সুবিধা করতে পারবেন না।

Incoming Link কিভাবে পাবেন?
অনেকভাবেই আপনি আপনার ওয়েবসাইটের জন্য incoming link পেতে পারেন। তবে লিংকের উৎসের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনাকেই আপনার ওয়েবসাইটের লিংক বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দিতে হবে। সংক্ষেপে কয়েকটি পদ্ধতির কথা আলোচনা করছি।

  • লিংক আদান প্রদান: আপনি আপনার ওয়েবসাইটের বিষয় ইন্টারনেটে খুঁজুন এবং একই ধরনের ব্লগগুলোর লেখকের সাথে যোগাযোগ করে তাদেরকে লিংক আদান প্রদানে আমন্ত্রন জানাতে পারেন।
  • ব্লগে মন্তব্য করুন: অন্যের ব্লগে মন্তব্য করুন এবং ওয়েবসাইটের এড্রেসের জায়গায় আপনার ওয়েবসাইটের লিংক রেখে দিন।
  • ফোরামে signature এর লিংক ব্যবহার: বিভিন্ন ফোরামে অংশগ্রহন করুন এবং প্রতিটি ফোরামে Signature বলে একটি অপশন থাকে – সেখানে আপনি আপনার ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করতে পারেন। যেমন আমাদের SEO ফোরামে signature অপশনে সর্বোচ্চ তিনটি লিংক ব্যবহার করতে পারবেন।
  • আর্টিকেল জমা দিন: অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে ফ্রিতে বিভিন্ন বিষয় নিয়ে আর্টিকেল জমা দেয়া যায়। সেসব ওয়েবসাইটে নিয়মিত আর্টিকেল জমা দিতে পারেন এবং আর্টিকেলে ফাঁকে ফাঁকে প্রয়োজন অনুসারে আপনার ওয়েবসাইটের ঠিকানা বসিয়ে দিতে পারেন।
  • Social Bookmarking এর দিকে নজর দিন: Digg, StumbleUpon, Technorati … এরকম হাজারো ওয়েবসাইট আছে যেগুলোতে কোন একটি ওয়েবসাইট কিংবা কোনো ওয়েবসাইটের নির্দিষ্ট পাতা বুকমার্ক করা যায়। বুকমার্ক কেবল সার্চ ইঞ্জিনেই উপকার করে না বরং ওইসব ওয়েবসাইট থেকে পাঠক পেতেও সাহায্য করে।
  • Review এর জন্য অনুরোধ করুন: ফোরামে signature লিংকের পাশাপাশি ওয়েবসাইটের লিংক রেখে অন্য সদস্যদেরকে আপনার ওয়েবসাইট নিয়ে মতামত দিতে বলুন।
  • Directory তে ওয়েবসাইটের বিবরন জমা দিন:ইন্টারনেটে হাজারো কোটি বিভিন্ন বিষয়ের directory আছে – যেগুলোতে ফ্রি কিংবা পয়সা খরচ করে আপনার ওয়েবসাইটের বিবরণ জমা দিতে পারবেন। যদি এজন্য আপনার কোনো বাজেট না থাকে, তবে ফ্রি directory গুলো খুঁজে বের করুন এবং regular link হিসেবে ওয়েবসাইটের বিবরণ জমা দিন। বেশির ভাগ directory তে receprocal link অপশনটি ফ্রি থাকে। Directory টি খুব জনপ্রিয় না হলে receprocal link অপশনটি ব্যবহার করার দরকার নাই। Regular link অপশনে কেবল আপনার লিংক ওদের ওয়েবসাইটে থাকবে আর receprocal link অপশনে ওদের ওয়েবসাইটের লিংক আপনার ওয়েবসাইটে রাখার বিনিময়ে ওরা আপনার লিংক ওদের ওয়েবসাইটে রাখবে … অর্থাৎ লিংক আদান প্রদান করতে হবে।

খুব সংক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার চেষ্টা করলাম … হয়তো অনেক কিছুই বাকি থেকে গেল। আশা করি ভবিষ্যতে অন্য বিষয়গুলো আলোচনা করব। কোনো প্রশ্ন মনে এলে এখানে মন্তব্য আকারে আমাকে জানাতে পারেন … সাধ্যমতো উত্তর দিতে চেষ্টা করব। আর আমাদের SEO Forum তো থাকলোই। ওখানে অংশ নিন এবং আপনার জিজ্ঞাসা আর মন্তব্য আমাদের জানান।

সবার জন্য শুভেচ্ছা রইল।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

মন্তব্য করার আগে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহারের নীতিমালাগুলো দেখে নিন এবং বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশিত নাও হতে পারে।

{ 35 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }

1 Yunus Ali Khan February 22, 2010 at 12:36 am

Great Post. Thanks hasan bhai.

Reply

2 alamin February 12, 2010 at 9:59 pm

Hasan vai plz see my web site and send some tips how can i build up this. Same request for everybody who visit this site.
http://nextbarisal.com

Reply

3 কবীর January 18, 2010 at 3:42 am

অনেক কাজের পোষ্ট।
সময় নিয়ে পড়লাম।
আস্তে আস্ত ক্লিয়ার হচ্ছে সবকিছু।
আরও আগে থেকে ব্লগিং শরু করলে এতদিনে এক্সপার্ট হয়ে যেতাম।

তবে নিজের ওয়েব সাইটের কন্টেন্ট ভাল না থাকলে ব্যাক লিংক পাওয়া কঠিন কাজ।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.

Reply

4 EBRAHIM SHAH January 6, 2010 at 11:03 am

উপকারী পোষ্ট।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Combination of capacitors =-.

Reply

5 জাহিদ December 15, 2009 at 2:11 pm

হাসান ভাই, আমার ব্লগ সাইট টি একটু দেখবেন? http://zcwblog.co.cc
.-= জাহিদ এর সর্বশেষ পোষ্ট >> তসলিমা নাসরিনের কবিতা। =-.

Reply

6 Adnan November 30, 2009 at 2:00 am

এই লিঙ্কটা দেখুন>> http://www.warriorforum.com/warrior-special-offers-forum/109397-800-backlink-megapack-version-2-0-see-warriors-rave-reviews-google-page-1-results.html

বইটা অনেক ফোরামে দেখলাম SEO Expert দের মতে Highly Recommended.Backlink এর উপর লেখা ১২৫ পৃষ্ঠার এই বইটা পাবেন আমার মিডিয়াফায়ার এ্যাকাউন্টে।

Reply

7 bdidol November 9, 2009 at 10:21 pm

Another nice post. I already submitted my site to the major search engine directory. The age of the site is only 2 weeks. It already indexed in google. Hasan vai keep it up.

Reply

8 Apon October 9, 2009 at 4:40 am

হাসান ভাই, আপনার সাইট থেকে অনেক হেলপ হচ্ছে, আমার সাইট টা দেখে পরামর্শ দেবেন
১. http://endowmentpoliciessurrender.blogspot.com/
২. http://moneymeker.blogspot.com
.-= Apon এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

9 জিন্নাত উল হাসান October 9, 2009 at 7:42 am

আপনার ব্লগ দুটোর অবস্থা খুবই খারাপ, এভাবে কোনো ফায়দা হবে না। অন্য ব্লগ দেখুন, প্রথমে ব্লগিংটা আয়ত্ত্বে আনুন।

Reply

10 জিন্নাত উল হাসান October 9, 2009 at 4:03 pm

moneymeker বানানটা বোধহয় ভুল।

Reply

11 Adnan October 9, 2009 at 2:04 pm

২. http://moneymeker.blogspot.com

এই ব্লগটা কেন বানালেন বুঝলাম না।পাঠক যদি প্রশ্ন করে আপনি নিজে সবাইকে টাকা আয় করতে শিখাচ্ছেন অথচ নিজের Domain নাই ব্যাবহার করছেন Free Blogger সাইট তখন কি বলবেন?হাসান ভাইয়ের সাইট পড়ে অন্তত ভাল Niche এর বিষয়টা Clear হওয়া উচিত ছিল।যাই হোক আরো শিখতে থাকুন…

Reply

12 Masud October 9, 2009 at 6:21 pm

সত্যি কথা বলতে ভাইয়া আপনার ব্লগের কিছুই আমি বুঝি নাই..

Reply

13 তন্ময় October 7, 2009 at 8:25 pm

backlink এর গুরুত্ব আসলেই অপরিসীম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে। ব্যাকলিঙ্ক এর সব চেয়ে ভালো উতস হতে পারে বিভিন্ন ব্লগে কমেন্ট করা। আজকাল অনেকেই কমেন্টে dofollow link এর সুবিধা দিয়ে থাকে, আমার ব্লগেও এই সুবিধা দিচ্ছি পাঠকদের
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to use Google Analytics in WordPress manually? =-.

Reply

14 wahed October 7, 2009 at 7:44 pm

thanks a lot. very useful post.

Reply

15 rumma October 6, 2009 at 10:07 am

হাসান ভাইয়া আপনার পদ্ধতিতে দেখলাম ইনডেক্স হয়েছে আমার সাইট।দেখেন তো ঠিক হয়েছে কিনা।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Decorative wine bottle =-.

Reply

16 rumma September 26, 2009 at 7:03 pm

ভাইয়া আরেকটু ক্লিয়ার করেন ব্যপারটা।ধরেন আমি আমার ব্লগে অন্য কোনো ব্লগের এড্রেস দিব যেই ব্লগের কোনো কিছু আমার ভালো লেগেছে সেটাই কি ব্যক লিন্ক?
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> oil painting- landscape =-.

Reply

17 তন্ময় December 15, 2009 at 6:57 pm

না আপু, সেটাই না।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> তুমি নেই এ জল এর মন্তব্য =-.

Reply

18 Shamim September 9, 2009 at 5:29 pm

আমি একটি বিষয় যোগ করতে চাই সেটা হল: ব্যাকলিংক এরকম সাইট থেকে পেতে হবে যেগুলাতে নোফলো বসানো নাই।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> My monitor is blinking; how can I solve it? =-.

Reply

19 Monir September 9, 2009 at 3:37 pm

directory তে website submit করব কিভােব ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

20 Shohan September 6, 2009 at 7:07 pm

ভাইয়া, আমার ওয়েবসাইটে যদি outgoing link থাকে,এই গুলো কি কোন কাজে আসবে???

Reply

21 Masud September 3, 2009 at 12:35 am

অনেক ভাল একটি পোষ্ট ভাইয়া

Reply

22 condrima September 2, 2009 at 11:53 pm

আমার মন্তব্য কই গেল?

Reply

23 জিন্নাত উল হাসান September 3, 2009 at 12:05 am

মন্তব্যের ঘরে একাধিক লিংক দিলে তা স্প্যামের ঘরে চলে যায়। তাই ভবিষ্যতে অকারনে লিংক দেবেন না, তাহলে মডারেশনের জন্য অপেক্ষা করতে হবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

24 condrima September 2, 2009 at 11:51 pm

কাজে লাগবে।
http://heveninmoonlight.blogspot.com

Reply

25 Dustu August 29, 2009 at 2:11 am

উপকারী পোস্ট

Reply

26 Limon (uralpakhi) May 29, 2009 at 3:16 pm

এতোদিন দেখিনি কেন এই পোস্টটা। খুবই উপকারী…..

ধন্যবাদ হাসান ভাই

Reply

27 Linkon April 11, 2009 at 10:56 am

Thank’s Jinnat vai that’s a great link.Vai r akto birokto korbo.Let I have a domain bodybuilding.com and a subdomain let bodybuilding.blogspot.com.My targeting keyword is “bodybuilding”.If this two site contain same link popularity,same seo friendly unique content(not two are mirror site just in same seo value).Now my question is this two sites pagerank is same?Naki subdomain bola bodybuilding.blogspot.com ar pagerank low hoba?

Reply

28 Linkon April 10, 2009 at 8:12 pm

Jinnat vai dofolow blog finding ar kono easy way asa?

Reply

29 জিন্নাত উল হাসান April 10, 2009 at 8:29 pm

এই লিংকে কিছু উপকারী dofollow ডাইরেক্টরী এবং সার্চ ইঞ্জিনের লিংক পাবেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

30 Linkan April 8, 2009 at 9:59 am

Thank you Ginnat vai for you billion droller tips,one more question .com/.net and spatially .info which one is better for blogging?

Reply

31 জিন্নাত উল হাসান April 8, 2009 at 10:51 am

আসলে ডোমেইন নেইমে থাকা TLD ওয়েবসাইটে অপটিমাইজেশনে কোনো প্রভাব ফেলে না। তবে লোকে .com ব্যবহার করে কারন ব্রাউজারে ডিফল্ট হিসেবে .com ঠিক করে দেয়া আছে আর TLD নিয়ে সন্দেহ থাকলে সবাই সবার আগে .com ব্যবহার করে দেখে ওয়েবসাইট ঠিক আছে কিনা?

GoDaddy.com এ .com / .net / .org এর বর্তমান মূল্য £6.79 আর .info এর মূল্য মাত্র £0.67 – সেক্ষেত্রে বাজেট কম থাকলে .info কেনার পরার্মশ দেব। তবে পছন্দের ডোমেইন নেমের জন্য .com অবিক্রিত থাকলে .com কিনে রাখা ভাল।

Reply

32 জিন্নাত উল হাসান April 8, 2009 at 5:25 am

@Linkan,

আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপর ওয়েবসাইট বানাতে চান, তবে সেই বিষয়ের keyword দিয়ে ডোমেইন রেজিস্ট্রেশন করুন। তাতে search engine optimization এর সুবিধা পাবেন। ইয়াহু ডোমেইন নেমকে SEO তে খুব গুরুত্ব দেয়। আর যদি বিভিন্ন বিষয়ে লিখতে চান, তবে নিজের নাম ব্যবহার করতে পারেন।

শুভেচ্ছা রইল।

আরেকটা কথা – এখন থেকে সবার জন্য আমার ব্লগে সদস্যপদ উন্মুক্ত করা হয়েছে … আপাতত সদস্যরা আমার ব্লগে নিজ নিজ একাউন্ট ব্যবহার করে মন্তব্য করতে পারবেন। ভবিষ্যতে সদস্যদের মধ্য থেকে কেউকে কেউকে আমার ব্লগে লেখার জন্য আমন্ত্রন জানাবো।

Reply

33 Linkan April 8, 2009 at 4:49 am

Thank’s Ginnat vai for your quick response.I am going to buy a domain but little bit of confused.Because soto soto keyword golo k targate kora nijar nama registation korbo as like linkon.com naki borokono keyword k targate korbo as like circuit,fat loss etc r domain name will like fatloss.com and circuit.com.Please need your advice

Reply

34 জিন্নাত উল হাসান April 3, 2009 at 11:45 am

@Linkan,

প্রথমেই মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার মন্তব্যের জবাব দিতে চেষ্টা করছি।

১. আসলে স্বল্পসংখ্যক স্প্যামিং ব্যাকলিংকের কারনে আপনার ওয়েবসাইট ক্ষতিগ্রস্থ হবে না – এতটুকু নিশ্চিন্ত থাকতে পারেন। তবে গণহারে লিংক ব্যবহার করলে ক্ষতির সমূহ সম্ভাবনা আসে।

২. আউটগোয়িং লিংকের কারনে র‌্যাকিং এর ক্ষতির চেয়ে পাঠকের কাছে ভাবমূর্তি ক্ষতিই আমার কাছে বড় বলে মনে হয়। ধরুন আপনি এমন কোনো ওয়েবসাইটের লিংক দিলেন যেখানে পপ-আপ উঠে কিংবা গেলেই ভাইরাসের র্সতকবানী দেয়, তাহলে ভবিষ্যতে আপনার ওয়েবসাইটে যেতে আমি ইতস্তত করব। এটাই আপনার জন্য বড় ক্ষতি।

৩. আমি সাধারনত পেজর‌্যাক ১/২/৩ আসে এমন directory তে ওয়েবসাইটের বিবরন জমা দেই। এতে করে ভাল backlinks পাবার সম্ভাবনা থাকে।

৪. DMOZ সবচেয়ে বড় directory হতে পারে তবে তারা ওয়েবসাইট মূল্যায়ন করতে অনেক সময় নেয়।

আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন।

Reply

35 Linkan April 3, 2009 at 11:22 am

Thanks for the article but I hope google does not penalize any site if any spam site node him.But if any fresh site give a backlink to a spam site then the fresh site may be penalize or lose page rank by google.And you say about directory submission yeas this is a good way to increase your backlink but very much carefully because maximum of soe FFA(free for all) directories are can’t give you anything.Because they use script for linking but search engine can’t read script they only can able to read HTML.In between thousands of directory you can find only hundreds and near about real seo web directory who provide you real html link or backlink or inbound link.DMOZ the biggest pure Open Directory.

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: