ফেব্রুয়ারী মাসে এডসেন্স পেজ ইমপ্রেশন ছিল ১লক্ষ ৪০ হাজার আর ক্লিক পড়েছিল সাড়ে ৫ হাজারের কিছু কম। বিধিনিষেধের কারনে দুটো ক্ষেত্রেই সঠিক অংকগুলো দিলাম না। যা হোক, চেকের অংকটা অবাক করার মতো ছিল না … ২৩৭.২৯ মার্কিন ডলার যা রুপান্তরের পরে দাঁড়ায় ১৬১.০৫ পাউন্ডে।
অনেকেই প্রশ্ন করেন ক্লিকের তুলনায় আয়ের পরিমান কম কেন? আসলে প্রতিটি ক্লিকে আয়ের পরিমান নির্ভর করে ওয়েবসাইটের বিষয়বস্তুর উপরে। কোনো কোনো বিষয়ে প্রতিটি ক্লিকে .৫০ ডলার থেকে ৪.০০ ডলার পর্যন্ত পাওয়া যায়। এখানে তেমনই কিছু বিষয়বস্তুর তালিকা দেয়া আছে। এখন আবার প্রশ্ন করতে পারেন – আমি যদি জানিই কোন বিষয়ে বেশি পয়সা পাওয়া যায়, তবে ওই বিষয়গুলো নিয়ে ওয়েবসাইট বানাচ্ছি না কেন? আসলে ওই বিষয়গুলোর অনেকগুলোই আমার জ্ঞান পরিধির বাইরে – তাই অহেতুক পন্ডিতি ফলাইতে চাই না।
সবার জন্য শুভেচ্ছা রইল।


{ 5 comments… read them below or add one }
ভাই, আপনি কি এখন আর এ্যাডসেন্স থেকে চেক পান না? যদি পেয়ে থাকেন, তাহলে তার পোস্ট দিচ্ছেন না কেন। নিয়মিত পোস্ট পেলে অনেকেই উৎসাহিত হবে।
এখনও গুগল থেকে নিয়মিত চেক পাই, তবে ব্লগে প্রকাশ করা হয় না।
অভিনন্দন হাসান ভাই।
আপনার ব্লগ রিভিউ
অসংখ্য শুভেচ্ছা আপনাকে।
অভিনন্দন আপনাকে।