গত দুই-তিনদিন ধরেই গুগল আর টুইটার(Twitter) নিয়ে চলছে হাজারো জল্পনা-কল্পনা। সর্বপ্রথম TechCrunch জানায় যে তারা দুইটি গোপন সূত্রে খবর পেয়েছ যে গুগল মাইক্রোব্লগিং প্লাটর্ফম টুইটারকে কিনে নিতে চায়। টুইটার এ তথ্য অস্বীকার করলেও গুগল কোনো মন্তব্য করতে বিরত থাকে। এর আগে Facebook ও গতবছর টুইটারকে ২৫০ মিলিয়ন ডলারে কিনতে র্ব্যথ হয়। এবার বিষয়ে গুগলকে বেশ আগ্রহী মনে হচ্ছে। তারা টুইটারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এটাকে তাদের বিজ্ঞাপনের সফল প্লাটর্ফম হিসেবে ব্যবহার করতে চায়। কিন্তু Twitter কে কিনে নেয়ার স্বপ্ন খুব একটা সহজ হবে না গুগলের জন্য। আপাতত TechChruch এর সূত্রমতে টুইটারের মালিক Evan Williams এক বিলিয়ন ডলারেও বিক্রিতে রাজি হবেন না। তবে এটাও শোনা যাচ্ছে গুগল যদি টুইটার কিনতে ব্যর্থ হয় তবে তারা টুইটারের সাথে অংশীদারিত্বে আসতে আগ্রহী।
অন্যদিকে গুগল টুইটার কিনে নিতে চাইলে তাদেরকে এ্যান্টি ট্রাস্ট মামলার সম্মুখীন হতে পারে। আর মাইক্রোসফট তো আছেই – ওরাই বা চুপ থাকবে কেন? গুগলের চেয়ে টুইটার মাইক্রোসফটের জন্য বেশি জরুরী হয়ে পড়েছে। সার্চ ইঞ্জিন মার্কেটে টিকে থাকতে হলে টুইটারের ডাইনামিক ইনডেক্সিং আর সার্চ প্রযুক্তি খুবই র্কাযকরী প্রমানিত হতে পারে।
শেষ পর্যন্ত যাই হোক, সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে টুইটার আর গুগলের দিকে।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- তাজা খবর: টুইটারের সাথে চুক্তিবদ্ধ হল গুগল
- গুগল স্ট্রীট ভিউ-এর নতুন বাহন দ্যা ট্রাইক (The Trike)
- গুগল এডসেন্স চেক – জুন, ২০০৯
- টুইটার কি?
- ইন্টারনেট বিজ্ঞাপনে কেন গুগল সর্বসেরা?
- গুগল এবার নিয়ে এল Interest-based Advertisement
- শীঘ্রই আসছে Microsoft এর নতুন সার্চ ইঞ্জিন Kumo.com
- গুগল এডসেন্স চেক – জানুয়ারী, ২০০৯
{ 4 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }
শেষ পর্যন্ত আজকে চুক্তি সম্পাদন হলো
@twitter এ followers & following সবাই কি অামার tweets দেখতে পায় ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
টুইটার এখন অসাধারন জনপ্রিয়
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
চমৎকার। ধন্যবাদ। এবার জেনে নিই টুইটার কী?