ছোট্ট একটা উদাহরন দিলে বিষয়টি বোঝা যাবে। ওয়েবসাইটের ট্রাফিক মাপার বিভিন্ন উপায়ের মধ্যে Alexa.com একটি জনপ্রিয় উপায়। আজ হঠাৎ ওদের ওয়েবসাইটে গেলাম। দেখলাম, তারা ওয়েবসাইটটিতে নয়া বৈচিত্র্য এনেছে, ডিজাইনের পরির্বতন করেছে। যাই হোক ডান দিকে নজরে আসল Microsoft এর আর নিচে Google এর বিজ্ঞাপন শোভা পাচ্ছে। একটু খেয়াল করতেই দেখলাম, দুটো বিজ্ঞাপনের বিষয়ের মধ্যে রয়েছে আকাশ পাতাল ফারাক।
ডানে একটি বর্গাকার এবং একটি লম্বা ব্যানারে (লাল বাক্সে চিহ্নিত) Microsoft এর বিজ্ঞাপনের ৯টি লিংক রয়েছে ক্রেডিট কার্ড, রুপর্চচা, গাড়ি কেনার ওয়েবসাইটের বিজ্ঞাপন – যা কোনোভাবেই Alexa.com ওয়েবসাইটের কনটেন্টের সাথে সঙ্গতিপূর্ণ নয়। অন্যদিনে নিচে ব্যানারে (সবুজ ব্যানারে চিহ্নিত) Google এর বিজ্ঞাপনে রয়েছে pay-per-click, কাস্টমার সার্ভিসে চাকুরি, প্রো্গ্রামিংয়ের চাকুরি এবং হোস্টিংয়ের বিজ্ঞাপন – যা প্রায় পুরোটাই ওয়েবসাইটের উপাদানের সাথে মিলে যায়। তাহলে পাঠক হিসেবে আমি কোন বিজ্ঞাপনে ক্লিক করতে বেশি আগ্রহী হব – রুপচর্চার লিংকে নাকি pay-per-click এর লিংকে? শুধু শুধু রুপর্চচার বিজ্ঞাপন Alexa.com এ প্রদর্শিত হল। যদি এভাবে বার বার অহেতুক অসঙ্গতির্পূণ বিজ্ঞাপন প্রকাশিত হয়, তবে যেসব বিজ্ঞাপনদাতা ইমপ্রেশনের উপর ভিত্তি করে Microsoft কে পয়সা দেয় তারা নিশ্চিন্তভাবে অর্থনৈতিক লোকসানের মুখোমুখি হবে। কারন তাদের বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে ঠিকই কিন্তু তা থেকে তারা কোনো ট্রাফিক পাচ্ছে না।
অন্যদিকে Google এর Adwords প্রযুক্তি এতই নিখুঁত যে তারা সাধারনত বিজ্ঞাপন প্রচারে ওয়েবসাইটের বিষয়ে ভূল করে না।একারনেই বিজ্ঞাপনদাতার গুগলে বিজ্ঞাপন দিতে দ্বিধা বোধ করে না।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- গুগল এডসেন্স যখন বিরক্তির কারণ হয়ে পড়ে
- Google Adwords Coupon … I’m Feeling Lucky
- Google Local সার্চ আরোও সহজ হল
- গুগল এডসেন্স চেক – মার্চ, ২০০৯
- গুগল স্ট্রীট ভিউ এল যুক্তরাজ্যে
- ডাউনলোডের জন্য উন্মুক্ত হল Internet Explorer 8
- সার্চ ইঞ্জিনে কি ওয়েব সাইটের বিস্তারিত জমা করতে হবে?
- শীঘ্রই আসছে Microsoft এর নতুন সার্চ ইঞ্জিন Kumo.com

{ 7 comments… read them below or add one }
হাসান ভাই একটা সাজেশন্স—–
আপনি “সাম্প্রতিক পোস্ট” উইডজেট টা না সরিয়ে “সাম্প্রতিক মন্তব্য” উইডজেট টা সরাতে পারেন। কারন আমার কাছে মনে হয় “সাম্প্রতিক পোস্ট” উইডজেটটা অনেক জরুরী।
হোমপেজে আসলে সর্বশেষ পোষ্টগুলো দেখতে পাওয়া যায়, কিন্তু সর্বশেষ মন্তব্যের লিস্ট না দেখলে কিভাবে জানবেন কোন পোষ্ট নিয়ে আলোচনা হচ্ছে?
অমি একে বারে নতুন তাই নতুদের জন্য অমি একটি অতি সাধারণ কিছু লিখিছি ।
শিরোনা : প্রয়োজনের সময় একটি কমান্ডে কম্পিউটার বন্ধ করা
প্রথমে Alt+F4 এর পর U প্রেস করলে আপনার কম্পউটার বন্ধ হয়ে য়বে । এ ধরণের অরো অনেক কমান্ড আমি রেখেছি আমার ছোট একটি বাংলায় তৈরি করা ওয়েব সাইটে যারা নতুন তারা আমার এই http://bestpopular.tk এই সাইট থেকে নতুনরা আরো অনেক কিছু short cut কাজ করার জন্য কিছু short cut কমান্ড রয়েছে ।
ভিজিট করুন http://www.bestpopular.tk
রেজা, মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
আমন্ত্রনসহ ওয়েবসাইটের লিংক সম্বলিত মন্তব্য পোষ্ট না করে, যদি আপনি আগ্রহী হন, তাহলে আমার ব্লগে অতিথি হিসেবে লিখতে পারেন। অভিজ্ঞতা বাড়াতে অতিথি পোষ্ট বিভাগে অন্যদের লেখাগুলো পড়ে দেখুন, শুভ কামনা রইল।
আসলেই এসব আগে লক্ষ্য করি নি।
সত্যিই হাসান ভাই এই ব্যাপার গুলো আগে খেয়াল করি নাই।আসলে Adsense এর বাইরে কোনো অ্যাড সার্ভিসে Join করার কি দরকার আছে?
আপনি কি Microsoft এর অ্যাড ব্যাবহার করেন?
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> IFA 2009 : Find out what you’ll be buying next year =-.
গুগল আসলেই সেরা, সর্বসেরা
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.