শুধু বাংলাদেশে কেন, পৃথিবীর সবদেশেই এডসেন্স নিয়ে প্রতারনা চলছে। এক একজন তথাকথিত ব্লগার বড় বড় এডসেন্স চেক দেখিয়ে বলে তারা এডসেন্সে সাফল্য পাবার গোপন রহস্য খুঁজে পেয়েছে। সেই রহস্য তারা ইবুক আকারে বিক্রি শুরু করেছে … আর মাত্র ৫ কপি বাকি। দৈনিক হাজার টাকা কামাতে হলে এক্ষুনি তার একটা বই কিনতে হবে … ইত্যাদি ইত্যাদি।
যাই হোক, কিছুদিন আগে ইন্টারনেটে ঘুরতে ঘুরতে একটা ওয়েবসাইটের দেখা পেয়েছি – যেটা ব্যবহার করে আপনি সেকেন্ডের মধ্যে কোটিপতি হয়ে যাবেন। ওয়েবসাইটের এড্রেস – Google Adsense Fake Earning Generator ওয়েবপেজটিতে আপনার পছন্দ মতে আজকের আর গতকালের আয়ের অংক বসিয়ে দিলেই অনেকটা জেনুইন এডসেন্সের আয়ের রিপোর্ট তৈরি হয়ে যায়। এমনকি গুগলের বিধিনিষেধ অনুযায়ী পেজ ইমপ্রেশন, ক্লিক, আয়ের হার ইত্যাদি ঘর মুছে দেয়া আছে। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। তবে রিপোর্টটি যে ভুয়া তা টাকার অংশটুকু দেখলেই টের পাওয়া যায়।
আমি ভুয়া রিপোর্ট ব্যবহার করে সবাইকে প্রতারনা থেকে বিরত থাকতে অনুরোধ করছি। দয়া করে প্রতারনার আশ্রয় নিবেন না। ওয়েবসাইটের লিংকটি শেয়ার করলাম যাতে আপনি, আমি এবং সবাই এধরনের প্রতারনা থেকে দূরে থাকতে পারি।
ধন্যবাদ।

{ 2 comments… read them below or add one }
খাইছে ! বদের হাড্ডিতে তো বিশ্ব ভরে গেলো…
Hasan Bhai Good to hear this news. Thank you