দু’বার নিজের ভূলেই গুগলের একাউন্ট বন্ধ হবার পর প্রায় এতে আগ্রহই হারিয়ে ফেলেছিলাম। অত:পর বেশ কিছুদিন অনলাইনে আয়ের চিন্তা বাদ দিয়ে শুধু ব্লগিং-এ মনোযোগ দিয়েছিলাম। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটাও আয়ত্বে এসে গিয়েছিল। একসময় দেখলাম ব্লগে প্রতিদিন বেশ পাঠক পাচ্ছি। তখন আবার এডসেন্সের ভূত মাথায় চাপলো।
আজ থেকে ঠিক এক বছর আগে গুগল এডসেন্সে একাউন্ট খুলি। তখন আমার মাত্র একটি ওয়েবসাইট ছিল। এরপর একটি দুইটি করে ওয়েবসাইট বানাতে বানাতে আজ আমি প্রায় বেশ কয়েকটি ওয়েবসাইটের মালিক। অবশ্য সবগুলো ওয়েবসাইট নিয়মিত পরিচর্যা করার সময় হয়ে উঠে না। মাথায় কোনো বিষয় নিয়ে প্ল্যান ঘুরলেই ওয়েবসাইট বানিয়ে ফেলি। তারপর একসময় আগ্রহ হারিয়ে ফেলি কিংবা অন্য বিষয় নিয়ে মেতে উঠি।
যা হোক, প্রথম মাসে এডসেন্সের আয় ছিল মাত্র ২.২১ ডলার। সেখান থেকেই শুরু। দ্বিতীয় মাস শেষে আয় হল ৫৫.৮৫ ডলার আর তাতেই মজা পেয়ে গেলাম। আর পেছনে ফিরে তাকাতে হয় নি।
গুগলের বিধিনিষেধের কারনে পুরো পরিসংখ্যান দিতে পারছি না। তবে গত এক বছরে আমার পেজ ইমপ্রেশন ছিল প্রায় ১.৫৫ মিলিয়ন, ক্লিক প্রায় ৬০ হাজার আর আয় প্রায় ৩ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় ২ লক্ষের কিছু বেশি। টাকার অংকে খুব বড় নয়, তবে বাড়তি আয়ের উৎস ধরলে অংকটি নিতান্তই কম নয়। ইতিমধ্যেই বেশ কয়েকবার গুগলের চেকও পেয়েছি। চেকগুলো দেখতে পারবেন এখানে।
আমার মতে গুগল এডসেন্সে সাফল্য পেতে হলে ধৈর্য্য, নতুন কিছু শেখা আর করার আগ্রহ থাকতে হবে।
আমি চেষ্টা করে চলেছি ইন্টারনেটে আয়ের কৌশলগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে আর ভুল ধারনাগুলো শুধরে দিতে। যেকোনো বিষয়ে আলোচনা করতে আমার এই ব্লগে মন্তব্য আকারে প্রশ্ন করতে পারেন কিংবা আমার ফোরামে যোগ দিয়ে অন্যদের মতো নানা বিষয়ে প্রানময় আলোচনায় অংশ নিতে পারেন।
সবার সাফল্য কামনা করছি।
{ 6 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }
Thanx 4 that nice post.
I have banned from my google adsense account.
How can I get adsense account again? Please tell me.
এই পোষ্টটি এবং তার মন্তব্যগুলো পড়ে দেখতে পারেন – গুগলের এডসেন্স একাউন্ট ব্যান / বন্ধ / নিস্ক্রিয় হয়ে গেলে কি করবেন?
Thanks for your nice blog.
congrats bro,,
Congratulation Bro…
I am also a SEO blogger and passing the season of struggle…lol
Pretty inspired by your success.
nice..but..how can i do..can u tell me in brief?plz