অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

গুগল এডসেন্সে আমার ১ বছর পূর্তিনামা

গুগল এডসেন্সে আমার ১ বছর পূর্তিনামাদু’বার নিজের ভূলেই গুগলের একাউন্ট বন্ধ হবার পর প্রায় এতে আগ্রহই হারিয়ে ফেলেছিলাম। অত:পর বেশ কিছুদিন অনলাইনে আয়ের চিন্তা বাদ দিয়ে শুধু ব্লগিং-এ মনোযোগ দিয়েছিলাম। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটাও আয়ত্বে এসে গিয়েছিল। একসময় দেখলাম ব্লগে প্রতিদিন বেশ পাঠক পাচ্ছি। তখন আবার এডসেন্সের ভূত মাথায় চাপলো।

আজ থেকে ঠিক এক বছর আগে গুগল এডসেন্সে একাউন্ট খুলি। তখন আমার মাত্র একটি ওয়েবসাইট ছিল। এরপর একটি দুইটি করে ওয়েবসাইট বানাতে বানাতে আজ আমি প্রায় বেশ কয়েকটি ওয়েবসাইটের মালিক। অবশ্য সবগুলো ওয়েবসাইট নিয়মিত পরিচর্যা করার সময় হয়ে উঠে না। মাথায় কোনো বিষয় নিয়ে প্ল্যান ঘুরলেই ওয়েবসাইট বানিয়ে ফেলি। তারপর একসময় আগ্রহ হারিয়ে ফেলি কিংবা অন্য বিষয় নিয়ে মেতে উঠি।

যা হোক, প্রথম মাসে এডসেন্সের আয় ছিল মাত্র ২.২১ ডলার। সেখান থেকেই শুরু। দ্বিতীয় মাস শেষে আয় হল ৫৫.৮৫ ডলার আর তাতেই মজা পেয়ে গেলাম। আর পেছনে ফিরে তাকাতে হয় নি।

গুগলের বিধিনিষেধের কারনে পুরো পরিসংখ্যান দিতে পারছি না। তবে গত এক বছরে আমার পেজ ইমপ্রেশন ছিল প্রায় ১.৫৫ মিলিয়ন, ক্লিক প্রায় ৬০ হাজার আর আয় প্রায় ৩ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় ২ লক্ষের কিছু বেশি। টাকার অংকে খুব বড় নয়, তবে বাড়তি আয়ের উৎস ধরলে অংকটি নিতান্তই কম নয়। ইতিমধ্যেই বেশ কয়েকবার গুগলের চেকও পেয়েছি। চেকগুলো দেখতে পারবেন এখানে

আমার মতে গুগল এডসেন্সে সাফল্য পেতে হলে ধৈর্য্য, নতুন কিছু শেখা আর করার আগ্রহ থাকতে হবে।

আমি চেষ্টা করে চলেছি ইন্টারনেটে আয়ের কৌশলগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে আর ভুল ধারনাগুলো শুধরে দিতে। যেকোনো বিষয়ে আলোচনা করতে আমার এই ব্লগে মন্তব্য আকারে প্রশ্ন করতে পারেন কিংবা আমার ফোরামে যোগ দিয়ে অন্যদের মতো নানা বিষয়ে প্রানময় আলোচনায় অংশ নিতে পারেন।

সবার সাফল্য কামনা করছি।

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 10 comments… read them below or add one }

shafik21bc November 16, 2011 at 2:17 am

আমার কি হবে?????????????????????

Reply

আনিকা May 1, 2011 at 5:23 pm

এই ধরনের পোস্টগুলো আমাদের অনেক অনুপ্রানিত করে। আমিও আশাবাদি। সামনেই ইনশাল্লাহ চেক পাব।

Reply

Adnan October 9, 2010 at 3:54 pm

২০১০ সালের জানুয়ারি মাসের ২০ তারিথ থেকে এ্যাডসেন্সের সাথে নতুন করে পথচলা শুরু। গতকাল হিসেব করে দেখলাম ২০ জানুয়ারি থেকে ৮ অক্টোবর ২০১০ পর্যন্ত আয় হয়েছে ৯০০০০ টাকার একটু বেশি।আমার মতো নাদান পাবলিকের জন্য এ এক বিশাল প্রাপ্তি। আর এই মাসে আমার ব্লগিং লাইফের সবচেয়ে বড় সাফল্য পেয়েছি। গুগলের হিসেব অনুসারে প্রথম ৮ দিনেই ১০০ ডলার পার হয়ে গেছে। আশা করি যেহেতু এবার ৩১ দিনে মাস তাই এই মাসে ৩০০ ডলার + এর লক্ষ্যমাত্রায় পৌছতে পারব। আর ২১ জানুয়ারি ২০১১ তে হাসান ভাইয়ের মতো আমারো বর্ষপূর্তির খবর সবাইকে জানাতে পারব…ভাল থাকুন সবাই…হাসান ভাইয়ের সাথেই থাকুন…

Reply

জিন্নাত উল হাসান October 10, 2010 at 6:42 am

শুভ কামনা রইল

Reply

Pritimoy July 28, 2009 at 8:21 am

Thanx 4 that nice post.
I have banned from my google adsense account.
How can I get adsense account again? Please tell me.

Reply

জিন্নাত উল হাসান July 28, 2009 at 9:20 am

এই পোষ্টটি এবং তার মন্তব্যগুলো পড়ে দেখতে পারেন – গুগলের এডসেন্স একাউন্ট ব্যান / বন্ধ / নিস্ক্রিয় হয়ে গেলে কি করবেন?

Reply

Riaz May 15, 2009 at 1:45 am

Thanks for your nice blog.

Reply

gifer April 12, 2009 at 2:38 am

congrats bro,,

Reply

Romel April 11, 2009 at 6:00 am

Congratulation Bro…
I am also a SEO blogger and passing the season of struggle…lol
Pretty inspired by your success.

Reply

zahid April 10, 2009 at 10:06 pm

nice..but..how can i do..can u tell me in brief?plz

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: