আবার শুরু হয়েছে মাইক্রোসফট-ইয়াহু! আলোচনা

by জিন্নাত উল হাসান on April 12, 2009 · 0 comments

in ইয়াহু,মাইক্রোসফট

বেশ কয়েকমাস বন্ধ থাকার পর আবার শুরু হল মাইক্রোসফট ও ইয়াহুর আলোচনা। গত বছরে মাইক্রোসফটই প্রথম অর্থনৈতিক মন্দায় থাকা ইয়াহুকে কিনে নেবার প্রস্তাব দেয়। তখন ইয়াহু প্রধান জেরী ইয়াং মাইক্রোসফটের প্রস্তাবিত প্রতিটি শেয়ারের মূল্য ৩২ ডলারের পরির্বতে ৩৭ ডলার চেয়ে বসেন। তখন আলোচনা ভেঙ্গে যায়। এরপর মাইক্রোসফটও বসে থাকেনি। বার বার চেষ্টা করেছে ইয়াহুকে তাদের আয়ত্বে আনতে। কিন্তু প্রতিবারই জেরী ইয়াংয়ের কারনে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে গুগল ইয়াহুকে কিনে নেবার বদলে প্রতি বছর এক বিলিয়ন ডলার দেবার বিনিময়ে ইয়াহুর বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানোতে আগ্রত প্রকাশ করে এবং আলোচনাও বেশ এগিয়ে যায়। কিন্তু মাইক্রোসফট আর ইন্টারনেট বিশ্লেষকদের বাগড়ায় সেই আলোচনাও ভেস্তে যায়।

যাহোক, জেরী ইয়াং আর ইয়াহু প্রধান পদে নেই। সেই স্থানে আছেন Carol Bartz। আর এই সুযোগেই মাইক্রোসফট প্রধান Steve Ballmer পুরোনো আলোচনা নতুন করে আবার শুরু করতে আগ্রহী। খবরে প্রকাশ এই দুই প্রধান নিবার্হী ইতিমধ্যেই তাদের আলোচনা শুরু করেছেন। তবে দুটো প্রতিষ্ঠানই এ বিষয়ে মুখ খুলতে নারাজ।

মাইক্রোসফটকে সার্চ ইঞ্জিন মার্কেটে টিকে থাকতে হল খুব শ্রীঘ্রই কিছু একটা করতে হবে – এই তাড়না থেকেই মাইক্রোসফট ইয়াহুকে কিনে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাইক্রোসফটের ভিসতা ফ্লপ খেয়েছে, উইন্ডোজ ৭ এখনও বেটা পর্যায়ে আছে, হার্ডওয়ার বিক্রিও কমে গেছে – তাই ইন্টারনেটেই তাদের ভাগ্য বদলাতে পারে। তাই গুগলকে যে করেই হোক টেক্কা দিতেই হবে। বর্তমানে সার্চ ইঞ্জিন মার্কেটের ৬০ ভাগ গুগল, ২০ ভাগ ইয়াহু এবং ১০ ভাগ মাইক্রোসফটের দখলে। আর সার্চ ইঞ্জিনের দখল মানেই সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপনের বিপুল আয়ের সম্ভাবনা।

দেখা যাক, এবার মাইক্রোসফট-ইয়াহুর আলোচনা কতদূর আগায়?

এ ধরনের আরও কিছু পোষ্ট:

Leave a Comment

Previous post:

Next post: