
আমার সর্বশেষ স্পীড টেস্টের ফলাফল
গত প্রায় দুই বছর ইন্টারনেটের জন্য Be Unlimited ব্যবহার করছি। এর আগে Sky TV প্যাকেজের সাথে ইন্টারনেটে ফ্রি ছিল। আর ফ্রি যেই অবস্থা – ৫ মেগা ডাউনলোডের কথা থাকলেও দেড় মেগার উপরে পেতাম না আর টিভিও খুব একটা দেখতাম না। তাই একসময় Sky বাদ দিয়ে Be Unlimited নিলাম। প্যাকেজে বলা আছে সর্বোচ্চ ২৪ মেগা ডাউনলোড পাওয়া যাবে, তবে সংযোগ নেবার সময় ওরাই বলে দিয়েছিল আমার বাসা এক্সচেঞ্জ থেকে দূরে তাই সবোর্চ্চ ১৫ মেগা ডাউনলোড স্পীড পেতে পারি।
প্রথম প্রথম ১৫ মেগা ডাউনলোড স্পীড পেতাম। আহ কি শান্তি! সিনেমা, গান, টিভি সিরিজ ডাউনলোড করে ৫০০ গিগার হার্ডডিস্ক ভরিয়ে ফেলেছিলাম। হঠাৎ করে ডাউনলোড স্পীড কমে ৭ মেগাতে দাঁড়ায়। ওদের সাথে যোগাযোগ করি – ওরা বলল র্সাভারে কাজ চলছে। গত দুইমাস ধরে অবস্থার পরিবর্তন হয়েছে। এখন আপাতত স্পীড ১০-১১ মেগা ডাউনলোডে ঘোরাফেরা করছে।
স্পীড চেক করার জন্য আমি সাধারনত SpeedTest.net ব্যবহার করি। এছাড়াও নিচের ওয়েবসাইটগুলো ব্যবহার করা যেতে পারে:
আপডেট:
আমার অফিসের ইন্টারনেট স্পীড

অফিসের ব্রডব্যান্ড ইন্টারনেট স্পীড
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- এখন জিমেইলেই যেকোনো দেশে ফোন করার সুবিধা… সামান্য কিছু পয়সার বিনিময়ে
- [অতিথি পোস্ট] সাইট স্পীড | সার্চ ইন্জিন অপটিমাইজেশন পরিবারের নতুন সদস্য [আপাতত গুগলের জন্য]
- জলদি দেখুন গুগলের নতুন রুপ
- Need For Speed: Shift এর ডেমো ফ্রিতে ডাউনলোড করুন
- উইন্ডোজ ৭ এর টিভি বিজ্ঞাপন দেখুন
- ধীর গতির ইন্টারনেটে ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন?
- গুগল এডসেন্স ভুয়া চেক/রিপোর্ট জালিয়াতি থেকে সাবধান
- ২০০৯ সালেই আসছে LG’র ১২-মেগা পিক্সেল ক্যামেরাফোন
{ 2 comments… read them below or add one }
আমার speed ৭-৮ KBPS
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
আহারে!
১০-১১ মেগা ডাউনলোড!!!!
আমরা বাংলাদেশে ডায়ালআপে ১০-১১ কিলো পাইলেই নাইচা বাচিনা….