গতকাল এক পোষ্টে বলেছিলাম ইয়াহু এবং মাইক্রোসফটের মধ্যে ইয়াহু কিনে নেবার কিংবা অংশীদারিত্বের আলোচনা আবার শুরু হয়েছে। আর আজ শেয়ার বাজার খোলার প্রথম দিনে তারই প্রমাণ পাওয়া গেল। ইয়াহুর প্রতিটি শেয়ার ৬.৫% বেড়ে ১৪.৩৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মাইক্রোসফটের শেয়ারের দরপতন ঘটেছে। তাদের শেয়ার ১.৪ শতাংশ কমে ১৯.৪০ ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য গত ১২ মাসে ইয়াহুর শেয়ার দর কমেছে ৫০ শতাংশ আর মাইক্রোসফটের কমেছে ৩১ শতাংশ।
ইয়াহু, গুগল এবং মাইক্রোসফটের সাম্প্রতিক শেয়ার দর:
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- উইন্ডোজ ৭ এর বার্গার খাবেন… জলদি করেন!
- ইউরোপে ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া উইন্ডোজ ৭? তবুও…
- Bing.com এর টিভি বিজ্ঞাপন
- মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন – Bing না Kumo?
- বছরের প্রথম তিনমাসেই গুগলের বাজিমাৎ
- আবার শুরু হয়েছে মাইক্রোসফট-ইয়াহু! আলোচনা
- শীঘ্রই আসছে Microsoft এর নতুন সার্চ ইঞ্জিন Kumo.com
- ইয়াহু সার্চের মার্কেট উন্নতির পথে