যখন বাংলাদেশে ছিলাম তখন বাংলা টাইপ করতে ব্যবহার করতাম জব্বার সাহেবের বিজয় কিবোর্ড সফটওয়ারটি। এরপর নদীর জল অনেক গড়িয়ে। পুরোপুরি ইউনিজয়ে চলে এলাম, এখন অভ্রই আমার প্রিয় বাংলা লেখার সফটওয়ার।
এই ব্লগের প্রতিটি লেখায় ব্যবহার করেছি অভ্র কিবোর্ড। এজন্য অমিক্রনল্যাবের কাছে ঋণী। অবশ্য যখন সামহোয়ারইনব্লগ, আমার ব্লগ কিংবা প্রথম আলো ব্লগে লিখি যখন আর কোনো সফটওয়ারের প্রয়োজন হয় না।
যাহোক, অভ্র যেভাবে আমার বাংলা চর্চার সাথে মিশে গেছে, তাতে অনেকটা অনুমানই করে নিয়েছিলাম যে অন্যদের জীবনেও এটি ইতিমধ্যেই প্রভাব বিস্তার করতে পেরেছে। কিন্তু ব্লগের বিভিন্ন পোষ্টে বাংলিশ মন্তব্য দেখে কিছুটা কষ্টই লাগে। তাই আজকে ওর্য়াডপ্রেসের জন্য বাংলা লেখার plugins ইনস্টল করেই ফেললাম। এখন থেকে পাঠকগণ বাংলায় ইউনিজয়, ফনেটিক কিংবা প্রভাত কিবোর্ড ব্যবহার করে মন্তব্য করতে পারবেন।
Plugings টি সর্বপ্রথম হাসিন ভাই কোড করেছিলেন। তিনি তখন সামহোয়ারইন ব্লগে কর্মরত ছিলেন। একুশে-র ওয়েবসাইট থেকে জানতে পারলাম এস এম ইবরাহিম (লাভলু) পরের সংস্করনগুলোতে কাজ করেন। তাদের দু’জনকেই অশেষ ধন্যবাদ। এছাড়াও যারা পর্দার পেছনে কাজ করেছেন, সবার জন্য রইল আমার কৃতজ্ঞতা।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- মন্তব্য সাবধান: আজকাল পোস্টের পাশাপাশি মন্তব্যও বোধহয় চুরি হচ্ছে
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন: গুরুর নিকট শুরু থেকে শুরু করুন
- কিভাবে ওয়ার্ডপ্রেসে থীম (Semiologic Legacy) আপলোড এবং চাহিদা অনুযায়ী পরিবর্তন করবেন [ভিডিও ব্লগ]
- যৌণতাপূর্ণ ফলাফল থেকে রক্ষা পেতে ব্যবহার করুন গুগল সেফসার্চ লকিং
- কিভাবে ওয়ার্ডপ্রেসের হোমপেজ থেকে ব্লগ পোষ্ট সরাবেন?
- লক্ষ করুন ~ ব্লগ বিষয়ক কয়েকটি আপডেট
- মন্তব্য নিষ্প্রয়োজন
- লক্ষ করুন | সার্চ ইঞ্জিন ব্লগ নিয়ে কয়েকটি ঘোষণা
{ 4 comments… read them below or add one }
মন্তব্যের ঘরে ইউনিজয়, ফনেটিক, প্রভাত ও ইংলিশ কিবোডর্ এড করাতে যাদের পিসিতে অভ্র নেই তারাও সহজে মন্তব্য করতে পারছে।
ভাইয়া, আমিও চাচ্ছি আমার ব্লগটিতে মন্তব্যে ইউনিজয়, ফনেটিক, প্রভাত ও ইংলিশ কিবোডর্ এড করতে। কিভাবে এড করবো একটু বিস্তারিত বলবেন কি? আমি BanglaKB প্লাগিনটা ডাউনলোড করেছি। কিন্তু মন্তব্যের ঘরে আনবো কি ভাবে? দয়া করে একটু জানাবেন প্লিজ।
.-= হিমেল এর সর্বশেষ পোষ্ট >> জোসস কিছু ফন্ট ডাউলনোড করুন। =-.
একটা বাংলা ব্লগ খুলেছিলাম কিন্তু ভাইয়ার মতো সময়ের অভাবে আর যাওয়া হয় না
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
ব্লগারের জন্য কি এমন কীবোর্ড আছে? জানা থাকলে লিংক দেবেন, প্লিজ…
ব্লগারে এমন কোনো স্ক্রিপ্ট যোগ করা যাবে বলে মনে হয় না।