DigitalPoint.com Forum নিসন্দেহে সেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ওয়েবমাস্টার ফোরামগুলোর একটি। এখানে সদস্য সংখ্যাও যেমন বেশি, সেই হারে প্রতিদিন শুরুও হয় কয়েকশত আলোচনা। একটা অভিযোগ প্রায়ই শুনতাম যে বিনা কারনে কিংবা সামান্যতম ভুলের কারনে ফোরাম মডারেটররা একাউন্ট বন্ধ করতে দ্বিধা করে না। একারনে অনেক নিবেদিত সদস্য ফোরামটি ছেড়ে চলে গিয়েছে। যাইহোক আমি কথাগুলো বিশ্বাস করতাম না।
আমি অনিয়মিতভাবে ফোরামটিতে অংশ নিতাম। গতবছরে একদিন এক সদস্যের বিজ্ঞাপন দেখে তাকে প্রতি মাসে ১০ পাউন্ডের বিনিময়ে আমার ওয়েবসাইটের একটি লিংক এবং প্রোফাইলের অবস্থানে (location) আমার ওয়েবসাইটের এড্রেস ব্যবহার করতে বললাম। আর ওটাই কাল হল!
এক সপ্তাহের মাথায় বিনা নোটিসে সেপ্টেম্বর মাসে ওরা আমার একাউন্ট বাতিল করে দিল। আমি তিন/চার বার ইমেইলের মাধ্যমের এডমিনের সাথে যোগাযোগে চেষ্টা চালিয়েছি। শুধু একবার বলল, আমি নাকি অবৈধভাবেন একাধিক একাউন্ট ব্যবহার করছি। তাদেরকে আইপি চেক করতে বললাম, পেপালে টাকা পাঠানোর প্রমান পাঠালাম। কোনটাতেই তারা কান দিল না। আমার একাউন্ট ব্যানই থেকে গেল, একাউন্টে প্রায় সোয়া তিনশত পোস্ট ছিল। সবচেয়ে বড় কথা আমার সর্বপরিচিত নিক hasan_889 হাতছাড়া হয়ে গেল। ওটাই ছিল আমার বড় দু:খ!
এরপর তিন/চারবার বিভিন্ন ইমেইল এড্রেস থেকে একাউন্ট খোলার চেষ্টা চালিয়েছি। প্রতিবারই বলে একাউন্ট মডারেটরদের অনুমোদনের অপেক্ষায় আছে। গতসপ্তাহে হঠাৎ দেখি সবগুলো একাউন্ট একসাথে সচল হয়েছে। মনে হল ৬ মাস পড়ে মডারেটরগন গাঁ চাড়া দিয়ে উঠেছেন, কুম্ভকর্ণের ভুল ভেঙ্গেছে। কিন্তু অপেক্ষা থাকতে থাকতে আমি ডিজিটালপয়েন্ট ফোরামে আগ্রহ হারিয়ে ফেলেছি।
এতসব ফালতু মডারেশন দেখে বিরক্ত হয়ে শেষপযর্ন্ত নিজেই ফোরাম খুলে বসেছি। ফোরামে সদস্যদের অংশগ্রহনও খারাপ নয়। এখনও যোগ না দিয়ে থাকলে, আজই যোগ দিন আমার ইন্টারনেটে আয়ের কৌশল বিষয়ক ফোরামে।
শুভেচ্ছা রইল সবার জন্য।

{ 3 comments… read them below or add one }
আজকে ওদের কে ভিজিট করলাম
আজকে ওদের কে ভিজিট করলাম
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
shubho kamona roilo…