আজকে সামহোয়ারইন ব্লগে একজন ব্লগারকে দেখলাম Depacco.com নামের এক ওয়েবসাইটের মাধ্যমে টাকা কামানোর বুদ্ধি বাতলে দিচ্ছেন। তাই সময় নস্ট না করে গুগলে Depacco + Scam দিয়ে সার্চ দিলাম সাথে সাথে বেড়িয়ে এল অজস্র জালিয়াতির নমুনা। প্রায় সবারই একই কথা, সর্বনিন্ম পেমেন্টের অংকের কোটা অনেক আগে পেরিয়ে যাওয়ার পরেও কোম্পানিটি টাকা পরিশোধ করছে না বরং একাউন্ট আপগ্রেড করার কথা বলে উল্টো সদস্যদের কাছে টাকা চাচ্ছে। এই হচ্ছে সহজ উপায়ে টাকা কামানোর নমুনা!
Depacco.com যে একটি জালিয়াতি তা বুঝতে তাদের হোমপেজের তাদেরই দেয়া অংকগুলো হিসেব করলেই হবে। তাদের মতে তাদের রয়েছে ৫৮,৯৫৩ জন সদস্য আর তারা এখন পর্যন্ত ১,৭৯৩,৪৮৮.৯১ ইউরো সদস্যদের দিয়েছেন। ধরলাম মোট সদস্যদের ৫০% আজ পর্যন্ত টাকা পেয়েছেন, সেই হিসেবে ২৯,৪৭৭ জন সদস্য পেয়েছে মাত্র ৬০.৮৪ ইউরো। অথচ শুধুমাত্র সদস্য হবার জন্যেই তারা দেয় ১০০ ইউরো তাহলে মোট সদস্যের অর্ধেকও সাইনআপের ১০০ ইউরোর চেয়েও কম কেন পেয়েছেন? যদি সর্বনিম্ন ৫,০০০ ইউরো হিসেব করি তাহলে আজ পর্যন্ত টাকা পেয়েছেন মাত্র ৩৫৯ জন!
ছবির সদস্যটির একাউন্টে জমা হয়েছে ১১,৯৪৭.৭৫ ইউরো অথচ Depacco.com টাকা পরিশোধ করছে না। বরং পরের চিত্রে দেখবেন সদস্যটি একাউন্ট আপগ্রেড করার জন্য পেপালের মাধ্যমে Depacco.com কে ১৭৯ ইউরো পরিশোধ করেছে। ছবিগুলো ইন্টারনেটেই পাওয়া তাই এর সত্যতা নেবার দায়িত্ব আমার নয়।
ছবিটি বিশ্বাস না হলে ভিডিওটি দেখতে পারেন:
নিজের কাছেই নিজে প্রশ্ন করি, একটি ইমেইল পড়তে কত সময় লাগে? বেশি করে হলে ৩/৪ মিনিট যদি না ইমেইলে মহাকাব্য হয়ে থেকে। আর Depacco.com প্রতিটি ইমেইল পড়ার জন্য দিচ্ছে ১০ ইউরো। লন্ডনে সর্বনিম্ন পারিশ্রমিক প্রতি ঘন্টায় ৬ পাউন্ড বা ৬.৭৪ ইউরোর মতো। তাহলে যেখানে এক ঘন্টা পরিশ্রম করে ১০ ইউরো পাওয়া যায় না সেখানে কি করে মিনিটেই ১০ ইউরো কামানো সম্ভব। ধরলাম, তারা প্রতি ইমেইলে ১০ ইউরো করে দেয়, ভাল কথা। কিন্তু ওইসব ইমেইলে এমন কি আছে যা পড়ার জন্য এত টাকা Depacco.com আপনাকে দিবে। আর ইমেইলগুলো নিশ্চয় তাদের না, বিজ্ঞাপনদাতারা Depacco.comকে দেয় তাদের সদস্যদের মধ্যে বিতরনের জন্য। তাতে ফলে যাদের বিজ্ঞাপন তারা প্রতিটি ইমেইলের জন্য আরোও বেশি টাকা Depacco.com কে দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে এমন কোনো কোম্পানির কথা কি আপনি চিন্তা করতে পারেন যারা ইমেইল মার্কেটিংয়ের জন্য এত বড় বাজেট বরাদ্ধ দিতে পারে।
ইন্টারনেটে নাকি টাকা উড়ে – কিন্তু টাকা মানেই এর একটি মূল্য আছে। তাই কেউ আপনাকে বিনা পরিশ্রমে কাড়ি কাড়ি টাকা দিয়ে দেবে, এটা ধারনা করা বোকামি ছাড়া কিছুই না।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- এখন টি শার্ট বলে দেবে কতটি ইমেইল পড়া বাকি [ভিডিও]
- এসে গেল গুগল ড্যাসবোর্ড | এখন আপনার হাতেই আপনার প্রাইভেসী
- অনলাইনে আয়ের কৌশল – ব্লগের জন্য দুনিয়ার সবচেয়ে ফালতু টপিক কেন?
- কেন আমি ইমেইল পড়ে টাকা উর্পাজনে বিশ্বাস করি না?
- রেফারেল লিংক, নৈতিকতার প্রশ্ন আর ইন্টারনেটে আয়
- টুইটার কি?
- গুগল এডসেন্স ভুয়া চেক/রিপোর্ট জালিয়াতি থেকে সাবধান
- Gmail এ আসল Undo Send ফিচার


{ 18 comments… read them below or add one }
I don’t know any language to thanks you for your e-mail. May Allah help u always to write such kind of things. Best of Luck.
হা হা হা। হাসান ভাই। খুব ভালো জিনিস তুলে ধরেছেন। আপনাকে সাধুবাদ জানাই।
হাসান ভাই শুভেচ্ছা নিবেন, আপনার সাইটটি ভাল লাগল, সবচেয়ে ভাল লেগেছে আপনার “জ্ঞান কোনো লুকানো গুপ্তধন নয়” উক্তিটি। যাই হোক অনলাইনে টাকা আয়ের কথা অনেক আগে থেকেই শুনে আসছি। আমি Depacco.com এ গতকাল সদস্য হয়েছি। আপনার কাছ থেকে উপকৃত হলাম তথ্যগুলো জেনে। আমার আরো একটি বিষয় জানবার রয়েছে গুগল এ্যডসিনস ক্লিক এর মাধ্যমে যে টাকা জমা হয় তা কি বাংলাদেশে বসে পাওয়া সম্ভব? অন্য আর কি কি বিশ্বস্থ সাইট রয়েছে যার মাধ্যেম আমরা অন লাইনে আয় করেত পারি? ঠিকানা সহ পরামর্শ পেলে সবাই উপকৃত হতাম।
আপনার এ মহত উদ্দোগ সাফল্যমন্ডিত হোক…..এ কামনায় অপেক্ষায় রইলাম………….
এটা কি ভুয়া http://www.awsurveys.com
১০০% ভুয়া। ধারে কাছে ঘেঁষবেননা।
ami jante chaccilam je http://www.bux.to ki scam site?ar ekta quesiton holo http://www.neobux.com ki scam site?
Will you please inform me about these site?
http://www.matrixmails.com
http://www.pplinx.com
http://www.tuibux.com
http://www.buxwiz.com
http://www.revbux.com
@আঞ্জুমান,
মাহমুদের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করুন, ওয়েবসাইটের নামের সাথে scam দিয়ে সার্চ করুন।
শুভেচ্ছা রইল।
দয়া করে আমাকে আর কয়েকটি সাউট সম্পর্কে জানালে উপৃকত হব:
http://gptbank.com
http://www.waoindia.com
http://www.hitzmagic.com
http://www.ukbux.net
http://www.worldofbux.com
https://www.star-clicks.com
http://www.richptc.com
http://www.beanybux.com
http://www.intoffers.com
http://www.incentria.com
http://www.baydefeisptc.info
http://www.freeclixncash.com
http://70cents.net
http://www.hide4dz.biz
http://www.theclikclub.com
@মাহমুদ,
ওয়েবসাইটের ঠিকানার সাথে scam লাগিয়ে গুগলে সার্চ করুন। আশা করি উত্তর পেয়ে যাবেন। http://www.mylot.com এ বিভিন্ন ওয়েবসাইটের জালিয়াতির খবর নিয়ে আলোচনা করা হয়। সন্দেহ হলে ওই ফোরামে ঘুরে দেখতে পারেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ
thnx bhayia apnar ato details explanation er jnno……ami-o prthom jkhn depacco r kotha suni,tkhn atai bhebechilam j shammano 1ta mail porar jnno kno ato tk dbe….nischoi fraud site……..kintu amar 1 frnd ata k ato certify krlo j mne hlo try kore dkhi na……pore bujhlam oi frnd ta downlinne baranor jnno amak ato jorajori korchilo,,,,,,,,,ji hok 1 masher moto begar khatlam…….kntu shikkha ta mone thakbe………ashole tk incm korata onk tough.jara arkm arame bose onk tk incmer kotha bole,shaigula pura bhuya……
@সালেহ,
আসলে আমি PTC এবং ইমেইল পড়ে পয়সা কামানোর পদ্ধতিতে বিশ্বাস করি না। এই ব্যবসার ভিত্তিই হলো জালিয়াতি। বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপনের পেছনে পয়সা খরচ করে যাতে তাদের ব্যবসা বৃদ্ধি পায়, অথচ PTC ওয়েবসাইটগুলো সেই সুযোগকে কাছে লাগিয়ে প্রতি ক্লিকে বিজ্ঞাপনদাতা এবং অবুঝ জনতাকে ঠকিয়ে পয়সা কামিয়ে নিচ্ছে। ফলে দু’পক্ষই ক্ষতিগ্রস্থ হচ্ছে আর বিনা পরিশ্রমে তাদের পকেট ভারি হচ্ছে।
bux.to কি জালিয়াতি সংস্থা?
@রেদোয়ান,
আপনার প্রশ্নের পর গুগলে সার্চ করে দেখেছি। যা আশা করেছি, তাই হয়েছে। bux.to এর বিরুদ্ধেও প্রচুর অভিযোগ আছে। বিশেষ করে Chris Pirillo মতো ইন্টারনেট বিশেষজ্ঞ ২০০৮ সালের প্রথম দিকে এর প্রচারনা করলেও পরবর্তীতে সদস্যদের অভিযোগের কারনে পুরো পেজটাই ডিলিট করে দিয়েছেন।
এমনকি TechCrunch এর মতো টেকনোলজীর সেরা ওয়েবসাইটও একে স্ক্যাম হিসেবে চিহ্নিত করেছে। পোষ্টটিতে থাকা মন্তব্যগুলো পড়লেই সব পরিস্কার হয়ে যাবে।
এছাড়াও bux.to scam সার্চ করলেই হাজার হাজার উত্তর পেয়ে যাবেন।
আসলে এইসব প্রতিষ্ঠান ১০ জনের মধ্যে ২জনকে টাকা দেয় আর ওই দুইজন প্রচারনা করে বেড়ায় যে তারা টাকা পেয়েছে। আর বাকিদের ৮ জনের কয়েকজন হতাশ হবে এধরনের প্রতিষ্ঠান থেকে দূরে যায় আর বাকি কিছু মনে করে যে তাদের একাউন্ট বাতিল হয়েছে নিজের দোষে। তাই তার আবার শুরু করে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনাদের পোস্টের কারনে আমি অনেক উপকার পেলাম। আমার সময় আর নস্ট হলনা। আমি আপনাদের কাছে আরও কয়েকটা সাইট সম্পর্কে জানতে চাই। জানালে খুবই উপকৃত হব। আমার আমেরিকা প্রবাসী এক বন্ধু আমাকে এই সাইট গুলোতে জয়েন করতে বলেছেঅ সাইট গুলোতে জয়েন করা যায় কিনা তা দয়াকরে জানাবেন।
http://cd-mails.com
http://be-mails.com
http://at-mails.com
@মাহমুদ,
প্রথমত তিনটি ওয়েবসাইটই একটি অপরটির ক্লোন। তাই বিসমিল্লাহতেই গলদ!
এখন, গুগলে খুঁজে পাওয়া একটি পোষ্টের দুটি মন্তব্য পড়ে দেখুন
এবং
আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।
শুভ কামনা রইল।
eta shombonde likhar jonno apnake onek donnobad,amio eta dukecilam,apni amake bachalen.erokom site guler list ekta dile aro kushi hobo.
আসলে যতগুলো ওযেবসাইটই বলে এ্যাডে ক্লিক করলে কিংবা ইমেইল পড়লে পয়সা দেবে … সবগুলোই ভুয়া। নিজেদের নাম রক্ষার্থে দু’একজনকে ওরা পয়সা দিতে পারে, কিন্তু অধিকাংশ সদস্যই কোনো দিনই পয়সার মুখ দেখবে না। আমি এতে শতভাগ নিশ্চিত!
টাকা কামানো কোথাওই সহজ নয়, ইন্টারনেটে তো নয়ই। আমার মতে ইন্টারনেটে উর্পাজন করা আরও কঠিন কারন এখানে আপনাকে সারা বিশ্বের শতকোটি মানুষের সাথে প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে হবে।
যে পন্থায়ই অবলম্বন করেন না কেন, নিজের মেধা, শ্রম লাগিয়ে চেষ্টা করুন। সৃষ্টিকর্তা অবশ্যই সফলতার মুখ দেখাবে।
শুভেচ্ছা রইল।