অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?

কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?নি:সন্দেহে ওর্য়াডপ্রেস সবচেয়ে জনপ্রিয় ব্লগিং সফটওয়ার। ইদানিং ওয়ার্ডপ্রেসে নতুন নতুন ফিচার যোগ করা হচ্ছে, তাই ওর্য়াডপ্রেসকে এখন ব্লগ ছাড়াও সম্পূর্ণ একটি CMS(Content Management System) হিসেবে ব্যবহার করা যায়। ওর্য়াডপ্রেস ইনস্টল এবং রক্ষনাবেক্ষন খুবই সহজ। আমি বাজি ধরে বলতে পারে প্রোগ্রামিং জানেন না, এমন ব্যক্তিও মাত্র ৩০ মিনিটের মধ্যে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ অনায়াসে ইনস্টল করতে পারবেন।

এখানে আমি খুবই সহজে ওয়ার্ডপ্রেস ব্লগ ইনস্টলের পদ্ধতি বর্ননা করতে চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক:

  1. প্রথমে ওয়ার্ডপ্রেসের সর্বশেষ প্যাকেজটি (জিপ আকারে) ডাউনলোড করুন এবং unzip করুন। আপনি unzipএর জন্য যেকোন archieving সফটওয়ার ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যক্তিগতভাবে WinRAR ব্যবহার করি।
  2. এবার wordpress ফোল্ডারের ভিতরে সবগুলো ফাইল এবং ফ্লোডার যেকোন FTP(File Transfer Protocol) সফটওয়ার ব্যবহার করে আপনার ওয়েব সার্ভারে আপলোড করে দিন। আমি হোস্টিংয়ের জন্য ABC Online Services, BlueHost, GoDaddy এবং HostGator ব্যবহার করি। আর FTP সফটওয়ারের জন্য আপনি FileZilla ব্যবহার করতে পারেন – এটি ফ্রি এবং সহজে ব্যবহার করা যায়।
  3. এখন আপনি আপনার হোস্টিং কন্টোল প্যানেলে গিয়ে MySQL ডাটাবেজ ব্যবহার করে একটি ডাটাবেজ এবং একটি user তৈরি করুন এবং user কে ডাটাবেজটি ব্যবহারের সব অনুমতি দিন।
  4. এবার সবগুলো ফাইল আপলোড হয়ে গেলে ব্রাউজার খুলে এড্রেসবারে আপনার ডোমেইনটি লিখে এন্টার দিন। তাহলে নিচের ফরমটি দেখতে পাবেন। এখানে ডাটাবেজের যাবতীয় বিবরন লিখে “Submit” বাটনটি ক্লিক করুন।
    কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?

    এবার নিচের ফরমটি দেখতে পাবেন। এখানে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি পছন্দমতো শিরোনাম এবং ওয়েবসাইটের জন্য ব্যবহার করবেন এমন একটি ইমেইল এড্রেস লিখুন। আপনি যদি চান আপনার ওয়েবসাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনের বট ভিজিট করে আপনার ওয়েবসাইট ইনডেক্স করবে এবং আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে স্থান পাবে, তাহলে পরের চেকবক্সে টিক দিয়ে “Install WordPress” বাটনে ক্লিক করুন।
    কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?

    এবার পরের পেজের আপনার লগিনের বিবরন দেখতে পাবেন। পাসওর্য়াডটি টুকে রাখুন, যদিও পাসওয়ার্ডটি আপনার সরবরাহকৃত ইমেইল এড্রেসে পাঠিয়ে দেয়া হয়েছে। “Log In” বাটনে ক্লিক করুন।
    কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?

    এখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে “Log In” করুন
    কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?

  5. ব্যাস ইনস্টল হয়ে গেলো আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ।

আশা করি টিউটোরিয়ালের প্রতিটি পদক্ষেপ খুব সহজে অনুসরন করতে পেরেছেন। যেকোন সমস্যায় আমাকে মন্তব্য আকারে প্রশ্ন করতে পারেন অথবা ওয়ার্ডপ্রেসের নিজস্ব টিউটোরিয়ালটি পড়ে দেখতে পারেন।

ধন্যবাদ … সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

ব্লগটির ইংরেজি ভার্সন পাবেন এখানে – How to install WordPress Blog?

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 34 comments… read them below or add one }

Sagor September 15, 2011 at 5:16 pm

Hasan vya,MYSQL a data base banate parsi na.. Hlp koren na plz…

Reply

নাফিজ তাহমিদ December 29, 2010 at 2:34 am

ভাইয়া আমার আপনার দেখানো ধাপ হিসেবে সব কিছুই করলাম।কিন্তু wordpress তো ইন্সটল হয় না। filezilla তে কি নিউ directory open করে server এ ইন্সটল করবো নাকি অন্য কোথাও।আমি নিউ directory open করে করছি।সাইট হচ্ছে http://www.sportsonlinetv.com/
ধন্যবাদ।

Reply

জিন্নাত উল হাসান December 29, 2010 at 10:11 am

Try to follow this video tutorial – click here

Thanks

Reply

নাফিজ তাহমিদ December 29, 2010 at 11:30 am

thanks.

Reply

Ashek October 21, 2010 at 11:57 pm

হাসান ভাই, টেকটিউন্সে একটি টিউনে Funtastico De Luxue এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস ব্লগ ইন্সটল করার কথা বলে হয়েছে। Funtastico De Luxue এর মাধ্যমে করলে কি পরে কোনো সমস্যা হতে পারে?
একটা ডোমাইন ও হোস্টিং নেয়ার চিন্তা করছি। কনফার্ম হলে হয়তো ঈদের পরে আপনার সাথে যোগাযোগ করতে পারি।
ভালো থাকুন।

Reply

জিন্নাত উল হাসান October 26, 2010 at 3:28 am

ফ্যানটাসটিকো ব্যবহার করে ইনস্টল করলে কোনো সমস্যা হবার কথা নয়। যখন ব্যস্ত থাকি, তখন আমি নিজেই ফ্যানটাসটিকো ব্যবহার করি।

Reply

পারভেজ September 11, 2010 at 10:15 pm

হাসান ভাই ব্লগে কি গুগল এ্যাডেসন্স ব্যবহার করা।

Reply

জিন্নাত উল হাসান October 26, 2010 at 3:30 am

কোন ব্লগের কথা বলছেন?

Reply

পারভেজ September 11, 2010 at 10:07 pm

আপনার ব্লেগ একবার দেখেছিলাম wordpress শিখার কথা বলা হয়েছিল তো আইডিবি থেকে wordpress টিওটোরিয়াল ২৭০ টাকা কিনে নিয়ে এসেছিলাম, পোস্ট টা কিছুদিন আগে দিলে আমার ২৭০ টাকা বেচেঁ যেত। ধন্যবাদ হাসান ভাই। wordpress এর উপরে আরও পোস্ট চাই।

Reply

জিন্নাত উল হাসান October 26, 2010 at 3:29 am

এক কাজ করেন, অন্য যারা শিখতে চায়, তাদের দিয়ে ওই টাকা উসুল করুন।

Reply

আবির June 7, 2010 at 5:29 pm

সালাম নিবেন ,ভাই আমি একটু সমস্যায় পরছি ওয়ার্ডপ্রেস নিয়ে.আপনি অনেক দিন থেকে ওয়ার্ডপ্রেস এ কাজ করছেন তাই পরামর্শ চাচ্ছি।
আমি যখন ওয়ার্ডপ্রেস সেট আপ দিচ্ছি তখন ঠিকিই সেট আপ নিচ্ছে , থিম ও পরিবর্তন করতে পারছি কিন্তু comments করতে পরছিনা , যখন করছি তখন নিচের Error টি দেখাচ্ছে:
Not Acceptable

An appropriate representation of the requested resource /1971/wp-comments-post.php could not be found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.
কেন দেখাচ্ছে বুঝতে পারছিনা । যখন Localhost এ কাজ করছি তখন কিন্তু কাজ করছে । বুঝতে পারছিনা কেন এমন হচ্ছে । wp-comments-post.php এই ফাইল টি কিন্তু hosting server আছে। কেন এমন হচ্ছে একটু বলবেন।

Reply

পরাগ March 4, 2010 at 2:40 am

হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েবসার্ভারে ওয়ার্ডপ্রেস ব্লগ সফল ভাবে ইনস্টল করেছি।

Reply

Hasan Mahmud Antu February 21, 2010 at 7:05 pm

bhi php my admin gele Number of fields chay ki korte hobe ektu bolben please

Reply

Adnan November 15, 2009 at 4:02 am

ভাইয়া জদিও জানি আমার মতো গাধা এই ব্লগে আর কেউ নাই তারপরো আপনার প্যাকেজটাতে কিভাবে Multiple Domain হোষ্ট করা যায় সেই ব্যাপারে একটা টিউটোরিয়াল থাকলে ভাল হত।কারন এখানে যেই পদ্ধতির কথা বলা হয়েছে তার থেকেও সহজ পদ্ধতি তো আছে।

Reply

Subrota November 1, 2009 at 11:37 am

\wp-includes\js\tinymce\wp-tinymce.js.gz ফাইলটা আপলোড করতে পারছি না। বুদ্ধি দেন ভাই… প্লিজ…

Reply

জিন্নাত উল হাসান November 14, 2009 at 10:50 pm

কেন কি সমস্যা হচ্ছে?

Reply

Rafiur October 19, 2009 at 6:33 am

হাসান ভাই আমি আপনের এই পোষ্ট পরার আগে কখনো wordpress নিয়ে কাজ করি নাই এটি দেখেই আমি install তা শিখলাম।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Defraggler-A good disk optimizer =-.

Reply

mamun October 17, 2009 at 10:07 pm

হাসান ভাই ওয়ার্ডপ্রেস এ আপগ্রেড করতেছি দোয়া করবেন।আর ভাল থাকবেন
.-= mamun এর সর্বশেষ পোষ্ট >> Opera 10.10 Beta with Opera Unit =-.

Reply

জিন্নাত উল হাসান November 14, 2009 at 10:51 pm

জ্বি আচ্ছা… শুভ কামনা রইল।

Reply

খিচুড়ী ব্লগ থেকে অচেনা বালক September 28, 2009 at 2:24 pm

ভাইয়া, একটা বিষয় জানার ছিল, ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করলে আমরা কি কি সুবিধা পাবো একটু যদি বলতেন।

ধন্যবাদ
.-= খিচুড়ী ব্লগ থেকে অচেনা বালক এর সর্বশেষ পোষ্ট >> দুটি ইসলামিক ব্লগার টেমপ্লেট। =-.

Reply

Monir September 13, 2009 at 5:05 pm

wordpress ই ব্যবহার করব ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

Monir September 13, 2009 at 5:03 pm

হুম ভালোই…..দরকারী পোষ্ট ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

Monir September 9, 2009 at 3:22 pm

wordpress এর জন্য কি েকাড জানতে হবে ?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

bakibillah September 7, 2009 at 10:43 pm

‘এখন আপনি আপনার হোস্টিং কন্টোল প্যানেলে গিয়ে MySQL ডাটাবেজ ব্যবহার করে একটি ডাটাবেজ এবং একটি user তৈরি করুন এবং user কে ডাটাবেজটি ব্যবহারের সব অনুমতি দিন।’

কিন্তু আমার ওয়েব হোস্টরা phpMyAdmin ব্যবহার করে। সেক্ষেত্রে কিভাবে ডাটাবেজ ও ইউজার তৈরি করব? দয়া করে পরামর্শ দিলে কৃতার্থ হব।

Reply

জিন্নাত উল হাসান November 14, 2009 at 10:52 pm

ডেটাবেজ তৈরির জন্য এই পোষ্টটি দেখুন – http://bn.jinnatulhasan.com/2009/08/1247

Reply

Sazzad August 10, 2009 at 2:48 pm

হাসান ভাই FileZilla ব্যবহার করে FTP account এর server + username + password কি ভাবে পাব, একটু বিস্তারিত জানাবেন?

Reply

tintob June 21, 2009 at 2:08 pm

ট্রাই টু ডু দেট…

Reply

জিন্নাত উল হাসান June 22, 2009 at 4:03 am

চেষ্টা করুন … সমস্যা হলে জানাবেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ

Reply

Taiyab June 8, 2009 at 6:23 am

ব্লগ তো install হইছে, কিন্তু বাংলা লেখাতো দেখা যায় না রে ভাই…

http://mirkadim.com/blog

Reply

জিন্নাত উল হাসান November 14, 2009 at 10:53 pm

আপনার ব্লগটি খুব সুন্দর হয়েছে, ভাল থাকবেন।

Reply

মেহেদী আকরাম June 6, 2009 at 9:53 pm

নতুনদের বেশ উপকারে আসবে।

Reply

মাহবুব May 30, 2009 at 10:27 pm

অনেকের কাজে লাগবে।

Reply

জাকির বেপারী May 13, 2009 at 9:49 am

nice tutorial.

Reply

জিন্নাত উল হাসান May 27, 2009 at 4:23 pm

মন্তব্যের জন্য ধন্যবাদ

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: