অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

রেফারেল লিংক, নৈতিকতার প্রশ্ন আর ইন্টারনেটে আয়

রেফারেল লিংক, নৈতিকতার প্রশ্ন আর ইন্টারনেটে আয়আজকাল বাংলা ব্লগগুলোতে দেখা যাচ্ছে দু’একদিন পরপরই কেউ না কেউ ইন্টারনেটে টাকা কামানোর কথা বলে লিংক দিচ্ছে এবং লিংকের সাথে তাদের রেফারেল আইডি জুড়ে দিচ্ছে।

এই দেখে কেউ কেউ আগ্রহী হচ্ছেন আবার কেউ কেউ গালাগালি করছেন। বলছেন রেফারেল লিংক দেবার প্রয়োজন কি ছিল?

এখানে দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই … এক রেফারেল লিংক এবং নৈতিকতার প্রশ্ন।

আমার আগের ব্লগে Depacco.com কি জালিয়াতি সংস্থা? বলেছিলাম Depacco একটি জালিয়াতি ওয়েবসাইট। এধরনের সব ওয়েবসাইটই ভুয়া, এই বিষয় নিয়ে আর কথা বললাম না।

এখন ইন্টারনেট বিশ্বে রেফারেল লিংক কোনো নতুন বিষয় নয়। অনেকেই এই রেফারেল লিংকের মাধ্যমে অনেক টাকা কামাচ্ছে এবং জীবিকা নির্বাহ করছে। আমিও আমাজন ডট কমের রেফারেল লিংক ব্যবহার করে বেশ কিছু টাকা আয় করেছি। প্রায় সব ওয়েবসাইটেরই অফিলিয়েট প্রোগ্রাম আছে যাতে সাইন আপ করে বিভিন্ন প্রোডাক্টের রেফারেল লিংক ব্যবহার করে নিয়মিত আয় করতে পারবেন।

এটা কি অবৈধ কিংবা অনৈতিক?

জ্বি না। বাংলাদেশে অফিলিয়েট প্রোগ্রামের ধারনা নতুন হতে পারে কিন্তু এটি সারা বিশ্বে এটি ১০০% বৈধ আয়ের উপায়। ধরি আপনি আমার আমাজনের লিঙক ধরে কোনো ডিভিডি কিনলেন, তাহলে আপনাকে কোনো বাড়তি টাকা দিতে হবে না। আপনি ঠিক দামেই কিনতে পারবেন। তাহলে আমাজন আমাকে কেন পয়সা দেবে? আসলে আমি আমাজনের হয়ে তার দ্রব্যের বিজ্ঞাপন করে দিলাম। ফলে বিজ্ঞাপনের পেছনে তাদের বাড়তি কোনো খরচ হল না। আর তাছাড়া তাদের পক্ষে একটা একটা করে দ্রব্যের বিজ্ঞাপন করাও সম্ভব নয়। তাই আমাজন যদি আমাকে বিক্রিত দ্রব্যের কিছু অংশ কমিশন হিসেবে দিয়েও দেয়, তবুও তাদের ভালই লাভ থেকে যাবে।

তাই, এফিলিয়েট লিংক দেখলেই যে অনেকে চালাকির কথা বলে, নৈতিকতার কথা বলে – এটা ঠিক নয়। এফিলিয়েট লিংক ধরে দ্রব্য কিনলে যদি আপনাকে অতিরিক্ত পয়সা দিতে না হয়, অথচ অন্যে কিছু পয়সা কামাতে পারে, তাহলে কেন আপনি তাকে চালাকি বলবেন। এটা বুদ্ধিমানের কাজ, চালাকের কাজ নয়। আপনি তো ঠকছেন না। তাহলে নৈতিকতার প্রশ্ন করছেন কেন?

শুধুমাত্র এডসেন্সই ইন্টারনেটে টাকা কামানোর উপায় নয়, এফিলিয়েট লিংকের মাধ্যমেও অনেক পয়সা উর্পাজন সম্ভব। আশা করি ভবিষ্যতে এ নিয়ে লিখতে চেষ্টা করব।

শুভেচ্ছা রইল।

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 7 comments… read them below or add one }

Amdad July 11, 2010 at 1:33 am

Thank you your kind help

Reply

bug January 12, 2010 at 2:08 pm

আসলে মাসুদ ভাই এর মাথায় একটু একটু ………………থাক আর বললাম না। টা টা।

Reply

সাম্য December 24, 2009 at 1:11 pm

জিন্নাত ভাই, এফিলিয়েট প্রোগ্রাম নিয়ে আরও কিছু লেখেন ভাই…pls

Reply

Monir September 13, 2009 at 2:36 pm

bit.ly এটি আসলেই অসাধারণ…..আমি নিজেও এটি ব্যবহার করি ।

Reply

Masud September 2, 2009 at 9:41 pm

আজকে একটা অভিনব পদ্ধতি দেখলাম, যে এখন অনেকেই রেফারেল লিংক দিলে তার রেফারেলর নাম/কোড টা বাদ দিয়ে ওয়েব এর এড্রস টাইপ করে তার পরে যায়, এজন্য অনেকেই tinyurl.com বা bit.ly বা এরকম সাইট থেকে url টা ছোট করে তা রেফারেল লিংক হিসেবে ব্যবহার করে, ব্যপারটা অসাধারন তাই সবার সাথে শেয়ার করলাম।
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

Masud September 2, 2009 at 8:30 pm

আসলেও সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে, আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

Monir September 13, 2009 at 2:37 pm

ঠিকই বলেছেন ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: