ওয়েবসাইটে ট্রাফিক পেতে keyword মজবুত করুন

by জিন্নাত উল হাসান on May 9, 2009 · 7 comments

in ইন্টারনেটে আয়ের কৌশল,ওয়েবসাইট,ব্লগিং

ওয়েবসাইটে ট্রাফিক পেতে keyword মজবুত করুনওয়েবসাইট কিংবা ব্লগ – যেকোনটাই শুরু করেন না কেন সবার আগে প্রয়োজন ওয়েবসাইটের বিষয়বস্তু ঠিক করা। বিষয়বস্তুর উপরই নির্ভর করবে আপনার ওয়েবসাইটের সাফল্য আর যদি ওয়েবসাইটের মাধ্যমে আয়ের উৎস খুঁজে পেতে চান তবে ওয়েবসাইটের সঠিক বিষয় একান্ত জরুরি।বিষয়বস্তুর বিপরীতে পর্যাপ্ত ট্রাফিক না থাকলে কিংবা অতিরিক্ত প্রতিযোগিতা থাকলে যতই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন না কেন কোনো কাজে আসবে না।

ওয়েবসাইটের কথা বলেই প্রায় সবাই বলে সফটওয়ার, গান কিংবা ওয়ালপেপার ডাউনলোডের ওয়েবসাইট বানাতে চায়। কিন্তু আপনি কি জানেন কোন keyword গুলোর জন্য কেমন ট্রাফিক এবং কত প্রতিযোগিতা:


Keywordsগুগলে ফলাফলের পেজ সংখ্যাপ্রতি মাসে সার্চ হয়
Free software download৭১৪,০০০,০০০ পেজ১,৮৩০,০০০ বার
Free wallpaper download৮,২০০,০০০ পেজ১৬৫,০০০ বার
Free games download৪২,৯০০,০০০ পেজ২,৭৪০,০০০ বার
Free ebook download৭,৩০০,০০০ পেজ১৬৫,০০০ বার
Free song download২৬,৮০০,০০০ পেজ৫৫০,০০০ বার

দেখলেন তো আপনি যদি উপরের keyword গুলো টার্গেট করে ওয়েবসাইট বানান তাহলে সার্চ ইঞ্জিনে প্রচুর ভিজিটর আছে ঠিকই কিন্তু চরম প্রতিযোগিতার কারনে আপনি আশানুরুপ ট্রাফিক থেকে বঞ্চিত হবেন। অন্য দিকে এমন কোনো টপিক নিয়ে ব্লগ বানালে যা শুধু গুটি কয়েকজন সার্চ করে, তাহলেও আপনার পেজ এক নম্বরে থাকলেও ট্রাফিক পাবেন না।

তাহলে উপায় কি?

বুদ্ধি শিখিয়ে দিচ্ছি … অন্যদের বলবেন না কিন্তু!

পছন্দমতো একটা উচ্চ ট্রাফিক keyword নিন। এরপর Google Keywords Tool এ গিয়ে keyword টা সার্চ দিন। এবার খুঁজে দেখুন কোন keyword এর জন্য দ্বিতীয় কলামের Advertiser Competition কম কিন্তু Global Monthly Search Volume বেশি। keyword টি আপনার সার্চ করা keyword এ সাথে সম্পর্কিত এবং আকারে বড়, মানে তাতে দু’একটা শব্দ বেশি ঢুকে গেছে। একে বলে long tail keyword। যেমন: আপনি সার্চ করেছেন free song download এবং দেখলেন free hindi song download এর জন্য ভিজিটর বেশি কিন্তু প্রতিযোগিতা কম। তাহলে এখানে free hindi song download হলো free song download এর long tail অর্থাৎ আপনি আসল keyword এর সাথে লেজ জুড়ে দিয়েছেন।

এবার যখন আসল keyword টি বাছাই শেষ হয়েছে তখন তারই সাথে সর্ম্পকিত অন্য keyword গুলো বাছাই করুন। যেমন free hindi song review, free hindi song download link, free romantic hindi song download ইত্যাদি।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 7 comments… read them below or add one }

mamun September 28, 2009 at 2:55 pm

অনেক দিনের কনফিউশন দূর হল

Reply

তন্ময় September 1, 2009 at 9:50 pm

পোষ্টটি লিখেছেন জিন্নাত উল হাসান

তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।

তার অন্য পোষ্টগুলো দেখতে পাবেন জিন্নাত উল হাসান এর পাতায়।

ভাইয়া, এটা কোন প্লাগিন?

Reply

জিন্নাত উল হাসান September 1, 2009 at 9:57 pm

এটা কোনো প্লাগইন না, এই সুবিধাটি ওয়ার্ডপ্রেসেই বিদ্যমান। কেবল জায়গা মতো code এবং css বসিয়ে নিতে হয়। এখানে author এর সবগুলো কোড খুঁজে পাবেন – http://codex.wordpress.org/Author_Templates

Reply

তন্ময় September 1, 2009 at 9:49 pm

আমার ব্লগে এটা নিয়ে কিছু পোষ্ট দিয়েছে

Reply

Saki August 11, 2009 at 6:10 pm

I found some effective keyword. Now where I use this keyword. change my url with this keyword ?
change my site tittle ? which will done?

Reply

মর্মর July 24, 2009 at 11:35 pm

ভাই সুন্দর আইডিয়া……..অন্যদের বলবো না কিন্তু………. ;)

Reply

ফয়সাল.শুভ July 2, 2009 at 11:40 am

হুমম.. ঠিক ঠিক, আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং, শেয়ার করার জন্য ধন্যবাদ :)

Reply

Leave a Comment

Previous post:

Next post: