ওয়েবসাইট কিংবা ব্লগ – যেকোনটাই শুরু করেন না কেন সবার আগে প্রয়োজন ওয়েবসাইটের বিষয়বস্তু ঠিক করা। বিষয়বস্তুর উপরই নির্ভর করবে আপনার ওয়েবসাইটের সাফল্য আর যদি ওয়েবসাইটের মাধ্যমে আয়ের উৎস খুঁজে পেতে চান তবে ওয়েবসাইটের সঠিক বিষয় একান্ত জরুরি।বিষয়বস্তুর বিপরীতে পর্যাপ্ত ট্রাফিক না থাকলে কিংবা অতিরিক্ত প্রতিযোগিতা থাকলে যতই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন না কেন কোনো কাজে আসবে না।
ওয়েবসাইটের কথা বলেই প্রায় সবাই বলে সফটওয়ার, গান কিংবা ওয়ালপেপার ডাউনলোডের ওয়েবসাইট বানাতে চায়। কিন্তু আপনি কি জানেন কোন keyword গুলোর জন্য কেমন ট্রাফিক এবং কত প্রতিযোগিতা:
| Keywords | গুগলে ফলাফলের পেজ সংখ্যা | প্রতি মাসে সার্চ হয় |
|---|---|---|
| Free software download | ৭১৪,০০০,০০০ পেজ | ১,৮৩০,০০০ বার |
| Free wallpaper download | ৮,২০০,০০০ পেজ | ১৬৫,০০০ বার |
| Free games download | ৪২,৯০০,০০০ পেজ | ২,৭৪০,০০০ বার |
| Free ebook download | ৭,৩০০,০০০ পেজ | ১৬৫,০০০ বার |
| Free song download | ২৬,৮০০,০০০ পেজ | ৫৫০,০০০ বার |
দেখলেন তো আপনি যদি উপরের keyword গুলো টার্গেট করে ওয়েবসাইট বানান তাহলে সার্চ ইঞ্জিনে প্রচুর ভিজিটর আছে ঠিকই কিন্তু চরম প্রতিযোগিতার কারনে আপনি আশানুরুপ ট্রাফিক থেকে বঞ্চিত হবেন। অন্য দিকে এমন কোনো টপিক নিয়ে ব্লগ বানালে যা শুধু গুটি কয়েকজন সার্চ করে, তাহলেও আপনার পেজ এক নম্বরে থাকলেও ট্রাফিক পাবেন না।
তাহলে উপায় কি?
বুদ্ধি শিখিয়ে দিচ্ছি … অন্যদের বলবেন না কিন্তু!
পছন্দমতো একটা উচ্চ ট্রাফিক keyword নিন। এরপর Google Keywords Tool এ গিয়ে keyword টা সার্চ দিন। এবার খুঁজে দেখুন কোন keyword এর জন্য দ্বিতীয় কলামের Advertiser Competition কম কিন্তু Global Monthly Search Volume বেশি। keyword টি আপনার সার্চ করা keyword এ সাথে সম্পর্কিত এবং আকারে বড়, মানে তাতে দু’একটা শব্দ বেশি ঢুকে গেছে। একে বলে long tail keyword। যেমন: আপনি সার্চ করেছেন free song download এবং দেখলেন free hindi song download এর জন্য ভিজিটর বেশি কিন্তু প্রতিযোগিতা কম। তাহলে এখানে free hindi song download হলো free song download এর long tail অর্থাৎ আপনি আসল keyword এর সাথে লেজ জুড়ে দিয়েছেন।
এবার যখন আসল keyword টি বাছাই শেষ হয়েছে তখন তারই সাথে সর্ম্পকিত অন্য keyword গুলো বাছাই করুন। যেমন free hindi song review, free hindi song download link, free romantic hindi song download ইত্যাদি।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- গুগল এডসেন্সে সফলতার জন্য একাধিক টিপস – ডিজিটালপয়েন্ট ফোরাম থেকে তুলে নেয়া
- একটা ভাত টিপলে নাকি হাড়িঁর খবর পাওয়া যায়… কথাটি কি সত্যি?
- এ্যাডে ক্লিক পড়ে কিন্তু কম টাকা পাই? এখন কি করব?
- [অতিথি পোষ্ট] স্পন্সর্ড পোস্টও হতে পারে আয়ের আরেক উৎস
- কিভাবে ব্লগের জন্য ডোমেইন পছন্দ করবেন
- Niche ব্লগিং করতে চান? একটা ফাটাফাটি Niche এর খবর!
- Google Local সার্চ আরোও সহজ হল
- গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা
{ 10 comments… read them below or add one }
তাহলে কোনটা সিলেক্ট করতে হবে?যেটার জন্য Advertiser Competition কম সেটা?
দারুন। এ ধরনের পোষ্ট নিয়মিত দিন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।
আজকাল মার্কেটে লং টেল কিওয়্যারড খুজে বের করার জন্য টুলও পাওয়া যাচ্ছে… এগুলো কতটা উপকারী?
অনেক দিনের কনফিউশন দূর হল
পোষ্টটি লিখেছেন জিন্নাত উল হাসান
তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।
তার অন্য পোষ্টগুলো দেখতে পাবেন জিন্নাত উল হাসান এর পাতায়।
ভাইয়া, এটা কোন প্লাগিন?
এটা কোনো প্লাগইন না, এই সুবিধাটি ওয়ার্ডপ্রেসেই বিদ্যমান। কেবল জায়গা মতো code এবং css বসিয়ে নিতে হয়। এখানে author এর সবগুলো কোড খুঁজে পাবেন – http://codex.wordpress.org/Author_Templates
আমার ব্লগে এটা নিয়ে কিছু পোষ্ট দিয়েছে
I found some effective keyword. Now where I use this keyword. change my url with this keyword ?
change my site tittle ? which will done?
ভাই সুন্দর আইডিয়া……..অন্যদের বলবো না কিন্তু……….
হুমম.. ঠিক ঠিক, আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং, শেয়ার করার জন্য ধন্যবাদ
।