সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে যতগুলো কনফারেন্স হল তার মধ্যে SMX (Search Marketing Expo) অন্যতম বৃহৎ। বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর প্রধান প্রধান শহরে SMX অনুষ্ঠিত হয়। এই মাসে ১৮-১৯ তারিখে SMX অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডনে। বিশ্বের নামকরা সার্চ ইঞ্জিন এবং ইন্টারনেট মার্কেটিং গুরু, প্রযুক্তিবিদ, ব্লগাররা এই সম্মেলনে অংশ নিতে যাচ্ছে। দু’দিন ব্যাপি এই সম্মেলনে বিভিন্ন বিষয়ের উপর প্রায় ১৬টি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সম্মেলনে যোগদানের ফি অত্যন্ত বেশি – ৮৯০ পাউন্ড, বাংলাদেশি টাকায় প্রায় ৮৯,০০০ টাকারও বেশি। তাই বেশ কিছুদিন ধরেই ভাবচ্ছিলাম আমাকে কনফারেন্সের জন্য স্পন্সর করতে বসকে অনুরোধ করব। কাল হঠাৎ করে মওকা মিলে গেল। বিনা সংকোচে বলেই বসলাম, উনি হ্যাঁ জবাব দিয়ে ব্যাগ খুলে টাকা গোনা শুরু করলেন। ততক্ষনে আমার ঘোর কাটেনি। ওয়াও!
কাল রাত হয়ে গিয়েছিল, তাই সকালে অফিসে ঢোকার আগে ব্যাংকে টাকা জমা দিলাম এবং অনলাইনে রেজিস্ট্রশন করে ফেললাম।
আমি খুবই excited (বাংলা মনে আসছে না)! এতদিন যাদের লেখা পড়ে বিভিন্ন বিষয় শিখেছি, দু’দিন পরে তাদের বক্তব্য শুনতে পারব, অনেক নতুন বিষয় জানতে পারব। এছাড়া নিজের ভুলগুলো শুধরে নেবারও সুযোগ থাকবে। শুধু একটাই আক্ষেপ থাকল যে Matt Cutts এই সম্মেলনে অংশ নিচ্ছে না।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- আপনি জানেন কি সার্চ ইঞ্জিনে সার্চের প্রকৃতি কয় ধরনের?
- ধীর গতির ইন্টারনেটে ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন?
- আমার দেখা সেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভিডিও
- Google Local সার্চ আরোও সহজ হল
- একাধিক H1 ট্যাগ কি SEO এর জন্য ভাল?
- সেরা কিছু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্লগ | পডুন, জানুন এবং অন্যকে জানান
- স্বাগতম … আমার বাংলা ব্লগে!

{ 5 comments… read them below or add one }
খুবই ভাল আমরা এত টাকা না খরচ করে জিন্নাত ভাই এর কাছ থেকে ফ্রি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর বিভিন্ন নতুন দিকগুলো জানতে পারবো।
জয়তু হাসান ভাই
.-= মোঃ মাহাবুবুর রহমান মাছুম এর সর্বশেষ পোষ্ট >> Internet Download Manager (IDM) 5.15 (full version) =-.
সেমিনারের বিষয়গুলো নিয়ে সরাসরি কোনো পোষ্ট করিনি, তবে প্রতিটি লেখার মধ্যে অর্জিত জ্ঞানগুলো প্রয়োগের চেষ্টা করেছি।
ভাই আমি কি সার্চ ইন্জিন তৈরি করতে পারব?আমাকে পাগল বলবেন না উত্তর চাচ্ছি।
ভাইয়া কি কি জানলেন এই সম্মেলন থেকে আমাদের সাথে Share করলেন না যে?সম্মেলনটা নিয়ে কি কোন লেখা লিখেছেন বা লেখার পরিকল্পনা আছে কি?
আসলে আমি ওখান থেকে যে জ্ঞান অর্জন করেছি, সেগুলো আমার কথার মধ্য দিয়েই ছড়িয়ে দিতে চেষ্টা করেছি এবং করছি।