আজ থেকে তিন মাস আগে হঠাৎ করে মাথায় ভূত চেপেছিল যে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে সামহোয়ারইন ব্লগে যখন নিয়মিত লিখছিই তখন এই বিষয়ে নিজের একটা ব্লগ থাকলে মন্দ হয় না। আর বরাবরের মতো যেই ভাবনা, সেই কাজ – একটা ব্লগ খুলে বসলাম। তিন মাসে ৫৭ টি আর্টিকেল প্রকাশ করেছি … আলসেমীর জন্য আরও ৭টি আর্টিকেল প্রকাশের অপেক্ষায় বসে আছে। ইতিমধ্যে দু-একটি পুরাতন খবরে রূপ নিয়েছে, যেমন সাফারি ব্রাউজারের রিলিজ হওয়ার খবর।
বাদ দেই সেইসব কথা!
আমি সুযোগ পেলেই বিভিন্ন শব্দ খুঁজে দেখি প্রধান তিনটি সার্চ ইঞ্জিনে। এই তিনমাসে আমার এই সাইট অনেকগুলো শব্দের জন্যে শীর্ষস্থানে পৌঁছে গেছে। আর সবচেয়ে বড় কথা হল প্রায় সবগুলো শব্দের জন্য বিভিন্ন সাইটে প্রকাশিত আমার ব্লগগুলো প্রথম পাতাতেই একাধিক জায়গা দখল করে আছে। আমার এই ব্লগ থেকে টাকা কামানোও কোনো প্ল্যান আপাতত আমার নেই – কারন বাংলা সাইটে গুগল এডসেন্স সার্পোট করে না আর অন্য বিজ্ঞাপনদাতারাও বিজ্ঞাপনে রাজি হবে না।
যাহোক চলুন দেখা যাক কয়েকটি keywords এর জন্য আমার এই ব্লগ ও অন্যান্য ব্লগের প্রথম পাতায় অবস্থানের হিসেব:
| Keywords | গুগল | ইয়াহু | লাইভ.কম |
|---|---|---|---|
| গুগল | ১০ম (১টি) | নাই | নাই |
| এডসেন্স | ৬ষ্ঠ (২টি) | ১ম (২টি) | ৩য় (৪টি) |
| গুগল এডসেন্স | ২য় (৫টি) | ১ম (৬টি) | ৪র্থ (২টি) |
| সার্চ ইঞ্জিন | ৩য় (১টি) | ৪র্থ (১টি) | নাই |
| সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন | ১ম (৪টি) | ১ম (৯টি) | ১ম (৫টি) |
| অনলাইনে টাকা কামানোর উপায় | ২য় (২টি) | ২য় (৪টি) | ১ম (২টি) |
ইন্টারনেটে বাংলা ভাষার চর্চাও যেমন কম, তেমনি বাংলাভাষায় অনলাইনে সার্চও হয় কম। তবুও গত তিন মাসে সার্চ ইঞ্জিন থেকে পাঠক এসেছে ১২৭ বার। সার্চ করা শব্দগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে এডসেন্স, এরপরই আছে গুগল এডসেন্স এবং Depacco.com (গুগল বাংলা থেকে)।
আশা করি দিন দিন আমার এই ব্লগের প্রসার বাড়বে এবং আরোও হাজারো Keywords এর জন্য আমার এই ব্লগ শীর্ষস্থান দখল করবে।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- বর্ষপূর্তির প্রতিযোগিতার আপডেট… চালিয়ে যান যুদ্ধ | প্রতিযোগিদের অবস্থান দেখে নিন (লন্ডন সময় ১৭:৩০)
- বিজ্ঞাপনে ক্লিক করার বিষয়ে আমার অবস্থান এবং ভূল বোঝাবুঝির অবসান
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Meta Description এর গুরুত্ব
- একটি ঝাক্কাস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুল | না দেখলে পস্তাইবেন
- রুম্মার পোষ্ট নিয়ে জনাব সাগরের কিছু প্রশ্ন আর আমার অবস্থান
- [অতিথি পোষ্ট] নতুন ব্লগের ঠিকানা সাবমিট করুন সার্চ ইঞ্জিনসমূহে
- আমার দেখা সেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভিডিও
- সার্চ ইঞ্জিনে কি ওয়েব সাইটের বিস্তারিত জমা করতে হবে?
{ 5 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }
khub valo laglo. apnar moto kore jodi shobai shobai k help korto tahole Bangladesher unnoti hoto.
khub valo laglo. apnar moto kore jodi shobai shobai k help korto tahole Bangladesher unnoto hoto.
অসাধারন ভাইয়া..
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
ধন্যবাদ। আপনার ফোরামের কি হলো ?
Yes thank for sharing your information. But Hasan bhai I want to create a bangla blog. Can I make a bangla blog from Blogger.com
If you know it please tell me in details. How I will make a bangla blog like you. Or you can post a article about bangla blogging that will help others too.
Thank you