খোলা চিঠি [২০শে মে, ২০০৯]এখন প্রায় প্রতিদিনই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর এডসেন্সের উপর প্রশ্ন নিয়ে বেশ কিছু ইমেইল পাচ্ছি। সাধ্যমতো সবাইকেই উত্তর দিতে চেষ্টা করি। তবে গত দুইদিন SMX Expo তে অংশগ্রহনের ফলে সবগুলো ইমেইলের উত্তর দেয়া সম্ভব হয়নি। বিশেষ করে আইফোন কিংবা ব্ল্যাকবেরী – দু’টো ফোনের একটিতেও বাংলা লিখতে পারি না। তাই বাংলায় ইমেইলগুলো ইনবক্সে জমে গেছে।

তাই ভাবলাম ইমেইলগুলোর ব্যক্তিগত তথ্যগুলো মুছে দিয়ে ব্লগ আকারেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেই। এতে করে আশা করি সবাই উপকৃত হবে।

adsense এ account খুলতে গেলে website url লাগে,এই url কি আমার blogspot.com এর url দিলে হবে কিনা।কিছু দিন আগে আমি একটি adsense account খুলে ছিলাম,পরে সেটি delete করে দেই।এখন আবার আবেদন করলে খুলা যাবে কিনা।

প্রায় সবধরনের ওয়েবসাইটের url দিয়েই গুগল এডসেন্সের একাউন্ট খোলা যায়। তবে কিছু বিষয়ের ওয়েবসাইটে গুগল এডসেন্স ব্যবহার করা একেবারেই নিষেধ; যেমন – জুয়া, নগ্নতা, জাতি বিদ্বেষী, উগ্রতা, মাদকদ্রব্যের ইত্যাদি।আর ব্লগস্পট গুগলের নিজস্ব সার্ভিস – তাই ব্লগস্পট কিংবা ব্লগারে ব্লগ খুলে সহজেই এডসেন্সের একাউন্টের জন্য আবেদন করতে পারেন। তবে আনকোড়া ওয়েবসাইট কিংবা ব্লগের url ব্যবহার করা থেকে বিরত থাকুন। আবেদনের র্পূবে কমপক্ষে দু’তিন সপ্তাহ অপেক্ষা করুন এবং নিয়মিত ব্লগ পোষ্ট করুন।

আপনার ভাষ্য অনুযায়ী আপনি নিজেই আপনার একাউন্ট বন্ধ করে ছিলেন, তাই আপনার পুরোনো ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করে আবার এডসেন্সের একাউন্টের জন্য আবেদন করতে পারেন। তবে গুগল যদি আপনার একাউন্ট কোনো কারনে বন্ধ করে দিয়ে থাকে, তাহলে নতুন কোনো ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করুন। বাড়তি পাঠ হিসেবে এই পোষ্টটি পড়ে দেখতে পারেন – গুগলের এডসেন্স একাউন্ট ব্যান / বন্ধ / নিস্ক্রিয় হয়ে গেলে কি করবেন?

আমি ব্লগ এ visitor counter স্থাপন করতে চাই,কিভাবে করব?

ওয়েবসাইটে visitor counter বসাতে Google Analytics, StatCounter, GoStats ইত্যাদি ওয়েবসাইটে প্রথমে একাউন্ট খুলুন। এরপর ওয়েবসাইটগুলোর নির্দেশিকা মোতাবেক আপনার ওয়েবসাইটের বিবরন দিয়ে ট্রাকিং কোড সংগ্রহ করে কোডটি আপনার ওয়েবসাইটে বসান।

ওয়েবসাইটের কাউন্টার দু’ধরনের হয়। একটি সাধারন ভিজিটর থেকে অদৃশ্য থাকে, তাতে পাঠকদের বিবরন শুধু আপনিই দেখতে পারবেন আর অন্যটিতে পাঠকও তাদের বিবরন দেখতে পায়। নতুন ওয়েবসাইটের জন্য অদৃশ্য ট্রাকিং ব্যবহার করাই উচিত। তা না হলে পাঠক যখন দেখবে আপনার পাঠকসংখ্যা কম, তখন তারা আর পুনরায় ভিজিট নাও করতে পারে।

আমি ব্লগ এ আমার নিজের template দিতে চাই,কিভাবে দিব?

যদি ব্লগার কিংবা ব্লগস্পটে নিজের template ব্যবহার করতে চান তাহলে পছন্দসই template এর কোডটি পুরোটা কপি করুন, এরপর আপনার ব্লগে ঢুঁকে Layout > Edit HTML এ গিয়ে আগের কোডগুলো পুরোপুরি মুছে দিয়ে নতুন কোডটি বসান এবং SAVE TEMPLATE এ ক্লিক করুন। বিস্তারিত জানতে এই লিঙকটি পড়ে দেখতে পারেন। তবে CSS এ পুরোপুরি আত্মবিশ্বাস না থাকলে template এ হাত দেয়া উচিত নয়। সেক্ষেত্রে ব্লগারের নিজস্ব template গুলো চেখে দেখতে পারেন। আর সেগুলোও পছন্দ না হলে গুগলে সার্চ করুন। হাজার হাজার template খুঁজে পাবেন।

আমি কিছুদিন যাবত seo নিয়া ঘাটাঘাটি করেছি।কিন্তু সাইট optimization করতে পারিনি।এটা কিভাবে করব?

আপনার প্রশ্ন থেকে বুঝতে পারছি না, আপনি কতটুকু ঘাটাঘাটি করেছেন। SEO একটি নিয়মিত পরিচর্চার বিষয়। একসপ্তাহ করলাম কিংবা এক মাস করলাম আর এর পর থেমে গেলাম – সেক্ষেত্রে সফলতা পাওয়া সম্ভব নয়। যখনই আপনি আপনার ওয়েবসাইটে নতুন কনটেন্ট যোগ করছেন কিংবা পুরোনো কনটেন্ট গুগলের সার্চের ফলাফল থেকে হারিয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে SEO তে আপনার মনোযোগ কম পড়ছে। SEO নিয়ে প্রশ্ন থাকলে আমাদের ফোরামে যোগ দিয়ে জিজ্ঞাসা করতে পারেন। আমরা সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি।

আজকে এই পর্যন্তই … আশা করি খুব শ্রীঘ্রই আবার আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবো। ততক্ষনের জন্য রইল শুভেচ্ছা, ভাল থাকবেন।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 7 comments… read them below or add one }

কবীর January 16, 2010 at 4:14 am

SEO একটি নিয়মিত পরিচর্চার বিষয়। এটা সত্য।
কমেন্ট করা ছাড়া আর কি কি উপায়ে এটা নিয়মিত করা যাবে।

যেমন আমি মাঝে মাঝে my blog log এ কিছু ফ্যান ম্যানেজ করি, মাঝে মধ্যে নিজের সাইঠ বিভিন্ন ফোরামে এড করি, তাছাড়া কিছু কিছু সাইটে আমার ব্লগ ফ্রিতে জমা রাখি।
নতুন কন্টেন্ট যোগ করলে সাইট ম্যাপ জমা দেই।
ইনকামিং লিংক বাড়ানোর চেষ্টা করতে হবে, সময় ও জ্ঞান কমতো তাই এতসব পারি না।
সময় আসলে ইনকামিং লিংক বাড়ানোর চেষ্টা করব, কিন্তু কিভাবে কার্যকরভাবে এটা বাড়ানো যায় যদি এই সম্পর্কে একটা পোষ্ট দিতেন তাহলে ভাল হত।

আর কি কি নিয়মিত করতে হবে যদি বলতেন তাহলে সবার উপকার হত।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.

Reply

EBRAHIM SHAH January 3, 2010 at 10:30 am

ধন্যবাদ হাসান ভাই।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Combination of capacitors =-.

Reply

Masud September 2, 2009 at 5:25 pm

অনেক কাজের জিনিস ভাইয়া
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

Limon (uralpakhi) May 20, 2009 at 11:59 am

Bro Hasan

Thanks for your support . I asked you about how I will do blogging in bangla. Please replay me soon. Thank you again

Reply

জিন্নাত উল হাসান May 23, 2009 at 3:24 am

@লিমন,
মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার প্রশ্নটি আমার কাছে স্পষ্ট নয়। সবগুলো ব্লগিং প্লাটর্ফমেই বাংলা ব্লগিং করা যায়। আর widgets গুলো ব্যবহার করার সময় সেগুলোর title গুলো বাংলায় পরির্বতন করে দিতে পারেন। এছাড়া Wordpress, Blogger এর সাইটে বাংলা ব্যবহার অপশন আছে। সেক্ষেত্রে Settings এ গিয়ে Language এর ঘরে বাংলায় পরিবর্তন করে দিন।

আরও কিছু জানতে মন্তব্য করতে দ্বিধা বোধ করবেন না।

শুভেচ্ছা রইল।

Reply

Limon (uralpakhi) May 29, 2009 at 1:11 pm

হাসান ভাই, আপনাকে ধন্যবাদ। উওর পেয়ে গেছি।

Reply

TutorialBD May 19, 2009 at 7:48 pm

ধন্যবাদ, কাজে লাগবে।

Reply

Leave a Comment

Previous post:

Next post: