অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

গুগল এডসেন্স চেক – এপ্রিল, ২০০৯

বড় করে দেখুন

বড় করে দেখুন

গুগল চেক ইস্যু করার এক সপ্তাহের মধ্যেই এখানে (লন্ডনে) চেক হাতে পেয়ে যাই। অথচ এবার তিন সপ্তাহ হয়ে গিয়েছে অথচ চেক আসার লক্ষন নেই। প্রায় প্রতিদিনই ভাবি চেক পুনরায় ইস্যু করার জন্য গুগলে অনুরোধ জানাবো। তারপর ভাবি নিয়মে যেহেতু লেখা আছে চেক ইস্যু হবার ২৫ দিনের মধ্যে চেক না পেলে পুনরায় চেক পাঠানোর জন্য অনুরোধ করা যাবে – সেহেতু বার বার থেমে যাই।

অবশেষে গতকাল বাসায় ফিরে দেখি গুগল থেকে চিঠি এসেছে – তাতে কাঙ্খিত চেকটি। এবারের চেকটি এযাবৎ কালে টাকার অংকে সবচেয়ে বড়, ৩৮৪.৭৬ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ হাজার ৫৯.৫০ টাকা। আজকে চেক ব্যাংকে জমা দেব ভেবেছিলাম, কিন্তু কাজে এত ব্যস্ত ছিলাম যে ঘড়িতে যখন চোখ পড়ল ততক্ষনে পৌনে ছয়টা বেজে গেছে। কালকেই জমা দিতে হবে। নতুবা বেশ কিছুদিন চেকটি ঘরেই পড়ে থাকবে। শনি ও রবি সাপ্তাহিক বন্ধ আর সোমবার bank holiday (এখানকার সরকারি ছুটি)।

ভালই ব্যস্ত হয়ে পড়েছি … তাই ব্লগে নজর দেখার সময়ই পাচ্ছি না। তাই এই মাসে আয় অনেকটাই পড়ে গেছে। আশা করি আগামী মাসের শুরুর আগেই হাতের কাজগুলো সেরে ফেলতে পারব এবং পুনরায় ব্লগগুলোতে মনোযোগ দিতে পারব।

চেক না পেলে পুনরায় চেক পাঠানোর জন্য এখানে অনুরোধ করতে পারেন – Google Help › AdSense Help › Contacting Support

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 3 comments… read them below or add one }

shafik21bc January 1, 2012 at 1:14 am

ভালো

Reply

Adnan August 10, 2009 at 11:36 pm

Uk theke misti sure den..Ami ha kore asi …

Reply

শ্ংকর ভাওয়াল May 23, 2009 at 1:57 pm

কংগ্রেচুলেশন হাসান ভাই ।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: