খোলা চিঠি শিরোনামের একটি পোষ্ট ইমেইলে আসা কিছু প্রশ্নের উত্তর দিয়ে ছিলাম। এই তিন দিনেই কয়েকজন থেকে পাওয়া ইমেইলে আরোও কিছু প্রশ্ন জমা পড়ে গিয়েছে। আজকে সেগুলোর উত্তর দিতে চেষ্টা করব, ইমেইল পাঠানোর চেয়ে মন্তব্য আকারে প্রশ্ন করাকে আমি উৎসাহিত করছি। এতে সবাই উপকৃত হবেন।
How can I use adsense in blog and which blog can I use?
ব্লগিংয়ের জন্য বেশ কিছু ব্লগিং প্লাটফর্ম আছে, তবে যদি ফ্রিতে ব্লগ বানিয়ে এডসেন্স বসাতে চান তাহলে Blogger.com সর্বোত্তম। আর যদি নিজের হোস্টিং এবং ডোমেইন থাকে তবে WordPress.org থেকে ওর্য়াডপ্রেস ডাউনলোড করে নিজ সার্ভারে ইনস্টল করুন। এডসেন্স বসানো এবং বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের জন্য নিজ সার্ভারে ইনস্টল করা ওয়ার্ডপ্রেসের জুড়ি নাই। সহায়ক পাঠ – কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?
একবার ওয়েবসাইট/ব্লগ বানানো হয়ে গেলে কিছুদিন কনটেন্ট যুক্ত করে অত:পর গুগল এডসেন্সের একাউন্টের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদন করার আগে এডসেন্স নিয়ে কিছুটা পড়াশুনা করে নিন – নতুবা আবেদন প্রত্যাখ্যান হতে পারে। সহায়ক পাঠ – গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা।
আবেদন গৃহীত হলে একাউন্টে লগিন করে এ্যাডের আকার, রং ইত্যাদি ঠিক করে দিলে গুগল থেকে আপনাকে একটা কোড দিবে। কোডটুকু ব্লগ পোষ্ট করার সময় লেখার সাথে কিংবা widgets আকারে আপনার সাইটে বসাতে হবে।
For a long time, I have a great interest in making a professional blog in wordpress. But I am not a developer, so could not solve a big problem.
The feature I wanted most in my blog was, having a built-in system for writing Bangla at the site, so the readers can write comments in Bangla directly. I think, this feature alone in a personal blog can make the site alive.
ওর্য়াডপ্রেস ব্লগে বাংলায় লিখতে হাসিন ভাই আর লাভলুদার একটা প্লাগিংস আছে, ওটা ব্যবহার করতে পারেন। ডাউনলোডের লিংক এইখানে। আমার ব্লগে প্লাগিংসটি যুক্ত করেছি। ফলে পাঠকের ইউনিজয়, ফনেটিক এবং প্রভাত কিবোর্ড ব্যবহার করে মন্তব্য করতে পারবেন। এছাড়া ত্রিভূজ একটি কিবোর্ডের স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছে এবং কিছু পরিবর্তনও করেছে। ওটাও ব্যবহার করতে পারেন, যতদূর সম্ভব ওটা সব প্লাটর্ফমের ব্যবহার করা যায়।
Can you help the doing something like this? And can you tell me how can I host a site..I mean buy domain & space..without creadit card?
আমার একটা GoDaddy থেকে কেনা একটি Reseller একাউন্ট আছে, ABC Online Services। আমি সাধারনত ওটা আমার ক্লায়েন্টদের জন্য ব্যবহার করি। ডোমেইন এবং হোস্টিংয়ে GoDaddy পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তাই যেমন সস্তা তেমন ব্যবহারেও সুবিধা। আপনি যদি কোনোভাবেই ক্রেডিট কার্ডের ব্যবস্থা করতে না পারেন তবে আমি এখান থেকে আমার কার্ড ব্যবহার করে আপনাকে হোস্টিং, ডোমেইন কিনে দিতে পারি আর আপনি আমার বাসায় টাকা পাঠিয়ে দিতে পারেন। ভয় পাবেন না, এর জন্য আপনাকে কোনো অতিরিক্ত পয়সা দিতে হবে না। তবে আমার পক্ষে নিজের কার্ড ব্যবহার করে হয়তো অনেকজনকে কিনে দেয়া সম্ভব হবে না।
I can not add my url(http://xxxx.xx.xx) to google.
আসলে আপনার প্রশ্ন আমার কাছে পরিস্কার নয়। Add বলতে কি বুঝিয়েছেন? গুগলে বেশ আগে একটা সার্ভিস ছিল, যা ব্যবহার করে নতুন ওয়েবসাইটকে তাদের ইনডেক্স যুক্ত করার জন্য আবেদন করা যেত, স্প্যামারদের জ্বালায় ওই সার্ভিসটি প্রায় অকার্যকর হয়ে পড়েছে। তবুও যদি ব্যবহার করতে চান তবে এখানে চেষ্টা করুন। তবে আমি গুগলের ওয়েবমাস্টার্রস টুল ব্যবহার করে সাইটম্যাপ জমা করতে বলব। সহায়ক পাঠ – সার্চ ইঞ্জিনে কি ওয়েব সাইটের বিস্তারিত জমা করতে হবে?
Can you advise how can i earn money from Bangldesh through internet.
I have one high speed internet connection. Whole day i can spend my time in internet.
আপনার হাই-স্পীড ইন্টারনেট আছে, তাহলে খুবই ভাল সংবাদ। বাংলাদেশে ইন্টারনেটের প্রচলন ঘটছে কেবল ইন্টারনেটে স্পীড আর স্বল্পতার কারনে। যাহোক, ইন্টারনেটে আয়ের ব্যাপারটি অনেক বড় এবং বিস্তৃত। তাই এভাবে একটি প্রশ্নের উত্তরে বলা সম্ভব নয়। তবে এখানে কয়েকটি উপায়ের নাম বললাম, পরবর্তীতে হয়তো আলোচলা করতে চেষ্টা করব।
- ব্লগিং, নিউজ ওয়েবসাইট কিংবা অন্য যেকোনো ধরনের তথ্য ভিত্তিক ওয়েবসাইটে Adsense, Adbrite, Kontera, Chitika ব্যবহার করে বিজ্ঞাপন যোগ করতে পারেন
- বিভিন্ন ফোরামে directory submission কাজের জন্য বিজ্ঞাপন থাকে, ওগুলোতে bid করেও কাজ পেতে পারেন
- Website Flipping একটা লাভজনক কাজ, নতুন কোনো ওয়েবসাইট সস্তায় কিনে চেহারা, কনটেন্ট পরিবর্তন করে হালকা কিছু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে বেশি টাকায় বিক্রি করতে পারেন
- গ্রাফিক ডিজাইন জানলে ব্যানার, আইকন ডিজাইন করতে পারেন – এজন্য ফ্রিল্যান্স ওয়েবসাইট, ফোরামে নজর রাখতে পারেন
- ডোমেইন কেনাবেচা শুরু করতে পারেন – তবে কাজটি বেশ কঠিন এবং ভাগ্য সহায়ক হতে হয়
- আর্টিকেল লেখায় পারদর্শী হলে তো কথাই না, ফ্রিল্যান্স ওয়েবসাইট, ফোরামে নজর রাখুন
- কোনো পন্যের ব্যাপারে আপনার মতামত লিখে, অতপর পন্যটি কেনার জন্য এফিলিয়েট লিংক ব্যবহার করতে পারেন। এটা করেও ভাল উপার্জন করা সম্ভব
আজ এ র্পযন্ত, আগামীতে আরও প্রশ্নের উত্তর নিয়ে হাজির হতে চেষ্টা করব। ততক্ষন র্পযন্ত যেখানে থাকুন, ভাল থাকুন।
শুভেচ্ছা রইল।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- গুগল এডসেন্স একাউন্টের জন্য আবেদন করার পূর্বে যা যা করবেন
- এ্যাডে ক্লিক পড়ে কিন্তু কম টাকা পাই? এখন কি করব?
- জরুরি পোষ্ট: ওয়ার্ডপ্রেসের উপর হামলা চলছে, সর্তক হউন
- ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে বাংলা ইনস্টল করবেন
- [অতিথি পোষ্ট] হাসান ভাইয়ের সাথে অনলাইন আয় আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক আড্ডার কথা…
- শুরু হলো গুগল ক্রোম টিভি বিজ্ঞাপন | উপভোগ করুন এক সাথে ১১টি বিজ্ঞাপন
- সেরা কিছু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্লগ | পডুন, জানুন এবং অন্যকে জানান
- গুগল এডসেন্স চেক – জানুয়ারী, ২০০৯

{ 27 comments… read them below or add one }
হাসান ভাই, প্রথমে সালাম নিবেন। Google Adsense-এর ব্যাপারে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো- আমি যদি কোনো ইন্টারনেট ক্যাফে থেকে Google Adsense-এ Account খুলি, Adsense-এর নিয়ম অনুযায়ী আমার Add-এ আমি click করতে পারবনা। কিন্তু যেহেতু ইন্টারনেট ক্যাফে-তে প্রতিদিন অসংখ্য মানুষ আসা-যাওয়া করে। তাই স্বাভাবিকভাবেই কেউ না কেউ আমার Website পাবেই আর Add-এ click করবেই, তাহলে কি আমার Adsense Account ব্যান হয়ে যাবে ? এ ব্যাপারে অনুগ্রহ করে বিস্তারিত জানাবেন।
সেরকম কিছু ঘটার chance খুব কম যদি না আপনার সাইট খুব বেশী জনপ্রিয় হয়।আর অসাভাবিক হারে ক্লিক না হলে Google সমস্যা করবে না আশা করা যায়।আর আমার যানা মতে IP banned করা যায় যাতে সেই Ip থেকে করা ক্লিক Count করা না হয়।আমার পরামর্শ হল আপনি ইন্টারনেট ক্যাফে থেকে আপনার কাজ শেষ করে চলে আসার সময় যাবতীয় History মুছে দিয়ে আসেন যাতে Searching ছাড়া আপনার সাইটের নাম জানাও অন্যদের জন্য কঠিন হয়ে পড়ে।আর সরাসরি সাইটের নাম টাইপ করে তাতে ঢুকে Add Click করা হলে তা গুগল অবশ্যি সন্দেহর চোখে দেখবে।তাই অবশ্যই Web Browsing History মুছে দেতে ভুলবেন না।
ওয়েবসাইটের ব্যানের ক্ষেত্রে গুগল কেবল আইপি-কেই প্রাধান্য দেয় না, বরং ভিজিটরদের আনাগোনা, তাদের ক্লিকের ধরন, তাদের আগমনের উৎসসহ অনেক ধরনের ফ্যাক্টর পরীক্ষা করে দেখে। তাই শুধু আইপি নিয়ে চিন্তিত হবার কিছু নেই।
অতিরিক্তি সর্তকতার জন্য ব্রাউজারের ইতিহাস মুছে দিতে পারেন।
Oh i got link list.
হাসান ভাইয়া আমি ব্লগার ব্যবহার করি।আমার সাইটের ডিজাইন বদলাতে চাইছি।আমি গ্রাফিকস ডিজাইন জানি।কিভাবে ব্যানার,সাইটের ডিজাইন বদলাব জানাবেন কি?আপনাকে এই প্রশ্ন আগেও করেছিলাম ।উত্তর কোথায় দিয়েছেন বুঝিনি।আর একটা প্রশ্ন।লিন্ক লিস্ট কোথায় পাচ্ছিনা।
প্রথমে গুগলে সার্চ করে টেমপ্লেট পছন্দ করুন। এখানে বেশ কিছু সুন্দর টেমপ্লেট আছে। এরপর টেমপ্লেট পরির্বতনের জন্য এই নিয়মগুলো মেনে চলুন।
ব্যাস হয়ে গেল … আর যদি ব্যানার পরিবর্তন করতে চান তবে আপনাকে প্রথমে ব্যানারটি ব্লগারে আপলোড করতে হবে এবং টেমপ্লেটে গিয়ে ব্যানারের লিংকটি পরিবর্তন করে দিতে হবে। এজন্য যিনি CSS সম্বন্ধে হালকা জানেন, তার সাহায্য অনুরোধ করব।
ধন্যবাদ।
হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দেওয়া পরামর্শে আমার কাজ হয়েছে।
symon
ধন্যবাদ হাসান ভাই, Reply দেওয়ার জন্য। Google Adsense থেকে এই Mail-টা এসেছে -
Hello symon mahmud,
Thank you for your interest in Google AdSense. After reviewing your
application, our specialists have found that it does not meet our
program criteria. Therefore, we are unable to accept you into our
program.
We have certain policies in place that we believe will help ensure the
effectiveness of Google ads for our publishers as well as for our
advertisers. We review all publishers, and we reserve the right to
decline any application. As we grow, we may find that we are able to
expand our program to more web publishers with a wider variety of web
content.
Please note that we may not be able to respond to inquiries regarding
the specific reasons for our decision. Thank you for your understanding.
Sincerely,
The Google AdSense Team
গুগলের এডসেন্স প্রোগ্রামে আপনার আবেদন নাকচ হয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনার ওয়েবসাইট ওদের প্রয়োজনীয় র্শতগুলোকে মেনে চলতে পারেনি। শর্তগুলো এখানে পাবেন, পড়ে দেখুন এবং পরবর্তীবার আবেদন করার র্পূবে অবশ্যই শর্তগুলোর প্রতিটি পয়েন্ট পরীক্ষা করে দেখবেন।
শর্তগুলো অনেক মনে হতে পারে, কিন্তু আসলে ওগুলো মেনে চলা কোনো ব্যাপারই না।
বস আমি 1টা সাইট দিয়ে প্রথম একবার করছি……….ওই অ্যাক: ব্যান হওয়ার পর…..নতুন id খুলে আবার আবেদন করছি…..বাট website ছিল আগেরটাই……..কোন সম্যসা ছাড়াই ওপেন হয়েছে……..
প্রথমে আমার শুভেচ্ছা নিবেন। আমি Dubai থাকি। আমি Wordpress দিয়ে একটি ব্লগ বানিয়েছি, এবং ডোমেইন হিসেবে .co.cc ব্যবহার করেছি। আমি আমার এই ব্লগটি দিয়ে Google Adsense-এ ৩ বার Registration করার চেষ্টা করলাম, প্রতিবার-ই আমাকে ই-মেইল করে জানিয়ে দেয়া হলো আমার Account গ্রহন করা সম্ভব না। সমস্যাটা কি জানালে উপকৃত হব।
@সাইমন,
মন্তব্যের জন্য ধন্যবাদ।
গুগল কর্তৃপক্ষ আবেদন নামঞ্জুরের পেছনে কি কারন দিয়েছে, জানিয়ে কমেন্ট দিন। দেখি সাহায্য করতে পারি কিনা?
আর বিস্তারিত জানতে যোগাযোগ ফরম পূরন করে পাঠিয়ে দিন।
সাইটে পোষ্ট করার সুযোগ তো দেখছি না। তবে প্রয়োজনীয় একটা সাইট । হাসান ভাই , affiliates সম্পর্কে জানান। বিশেষ করে রেজিষ্ট্রেশন করা।
সবাইকে ধন্যবাদ।
এই ব্লগটি আমার ব্যক্তিগত ব্লগ, তাই আপাতত ব্লগ পোষ্ট করবার অধিকার আমার মাঝেই সীমাবদ্ধ রেখেছি। তবে খুব শ্রীঘ্রই কয়েকজন অতিথি লেখকের পোষ্ট পড়বার সৌভাগ্য হবে বলে আশা রাখি।
কোন প্রোগ্রামের affiliate সম্বন্ধে জানতে চান বললে লিখতে সুবিধা হয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
google affiliates এ রেজিষ্ট্রেশন করাটা বুঝতে পারছিনা। এখানে ব্যাংকের routing number চাচ্ছে । আমি যতটুকু জানি কোন ব্যাংকের রাউটিং নাম্বার বলতে, প্রথম ৯ টি অক্ষর । তবে আমি নিশ্চিত না।
.co.cc দিয়ে রেজিষ্ট্রেশন করলে এটা কি আর বদলাতে পারবো ? আমি যদি কখনও domain কিনে নেই ? google যে domain গুলো দিচ্ছে, এগুলো তো দেখছি আপনার মাধ্যমে জানা “go daddy” থেকে পাওয়া।
আমার এই ধরনের সাইট দিয়ে google affiliates এ কাজ করলে, কতটুকু কি হবে এটা আপনি একটা ধারনা দিন।
ধন্যবাদ।
.co.cc একটি সাবডোমেইন আর সাবডোমেইন দিয়ে আবেদন না করাই ভাল। ডোমেইন না থাকলে blogger.com এ ব্লগ বানিয়ে কিছুদিন পর আবেদন করুন … এতে আবেদন গ্রহনের সম্ভাবনা বেড়ে যাবে।
গুগল Affiliate এ আবেদনের দরকার নেই, ওই প্রোগ্রামটি তদারকি করা বেশ কঠিন। বরং গুগল এডসেন্সের জন্য আবেদন করুন।
গুগলের সাথে GoDaddy এর চুক্তি আছে, তাই সব ডোমেইনই GoDaddy বিক্রি করে আর গুগল কমিশন পায়।
@shahid, ব্লগে স্বাগতম…
সালাম নিবেন। আমি এই সাইটে নূতন। পরিবেশ ভাল ভাবে বুঝার আগেই লিখে ফেললাম।
google adsense কি বর্তমানে বন্ধ না ? আমার এই সাইটটা কি google affiliates এ কাজে লাগানো যায় ? সেক্ষেত্রে affiliates এ reg: এর জন্য কি .co.cc দিব, নাকি গুগলের পুরো সাইট এড্রেস দিতে হবে ? google affiliates এ reg: এর সময় bank এর যে routing নম্বর চাচ্ছে , সেটা একাউন্ট নম্বরের প্রথম ৯ টা অক্ষর কিনা ?
আমার এই সাইটে আপনাকে স্বাগতম।
জ্বি না, Google Adsense বন্ধ না। এডসেন্সের জন্য আবেদন করলে .co.cc এর বদলে Google এর এড্রেস ব্যবহার করুন। তবে আবেদন মঞ্জুর হবে কিনা সন্দেহ আছে … কারন আপনার ওয়েবসাইটে প্রাথমিক ভাষা বাংলা আর এডসেন্স বাংলা সাপোর্ট করে না।
আমি এডসেন্সের জন্য চেক অপশন পছন্দ করেছি আর ব্যাংকের অপশনগুলো মনে নেই। দেখে বলতে হবে।
হাসান ভাই,co.cc তে আমার একটি সাব-ডোমেইন আছে যার হোস্টিং করা আছে freehosita তে।আমি freehosita তে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি।আর আমার সাইটটা সম্পুর্ন বাংলাতে করতে আগ্রহী।আমার এডসেন্স এ account আছে।একটি ব্লগেও এডসেন্স ব্যবহার করছি।আমি কয়েকটি বাংলা ব্লগ সাইটে এডসেন্স ব্যবহার করতে দেখেছি।আমার প্রশ্ন হচ্ছে – co.cc তে আমি এডসেন্স ব্যবহার করতে পারব কি না যদিও ভাষা বাংলা।আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম।
.co.cc তে এডসেন্স ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই।
আমি বলেছি বাংলা সাইটের ঠিকানা দিয়ে এডসেন্সের জন্য আবেদন করলে আবেদন মঙ্জুর নাও হতে পারে। সেক্ষেত্রে ইংরেজি সাইটের ঠিকানা দিয়ে আবেদন করাই বুদ্ধিমানের কাজ।
আর একবার একাউন্ট খুলে গেলে যেকোনো সাইটে তা ব্যবহার করতে পারবেন। যেহেতু এডসেন্স বাংলা সার্পোট করে না, তাই এডসেন্স ব্যবহারের সুফল বাংলা সাইট থেকে পাবেন না। বাংলা সাইটে এডসেন্স ব্যবহার অনেকটা বাচ্চাকে জোর করে খাওয়ানোর মতো।
হাসান ভাই আপনার ব্লগ যতবার ভিজিট করছি,প্রতিবারই নতুন কিছু শিখতে পারছি আর পাশাপাশি সমস্যার সমাধান তো আছেই।ধন্যবাদ সুন্দর ধারনা দেওয়ার জন্য।
হাসান ভাই, বাংলা সাইটে এডসেন্সের এড ব্যবহার করলে একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে কি?
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Hello world! =-.
এটাই তো হাসান ভাইয়ার অন্যতম সেরা বৈশিষ্ট্য
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free Game Booster – Highly Recommended by Most PC Gamers! =-.
আমি আপনার http://www.iseoforum.com এ অনেক চেস্টা করেও register করতে পারলাম না। রেজিস্টার করতে যে ইমেজ বক্সের letter গুলো বসাই তারপরও অনেকবার সঠিকভাবে বসিয়েও register করতে পারলাম না। Please একটু help করবেন।
আমার ওয়েব সাইট please একটু visit করে আপনার গাইড লাইন চাই। ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ আমার মেইলের সুন্দর একটা উত্তর পোষ্টের মাধ্যমে দেয়ার জন্য। আপনি সত্যিই একজন প্রফেশনাল ব্লগার! আমি আসলেই আপনাকে ছাড়া আর কোন প্রফেশনাল বাংলা ব্লগারের দেখা পাইনি এই পর্যন্ত ( এটা আমার দোষ হওয়ার সম্ভাবনাই বেশী, কারন আজকাল কাজের চাপে অনলাইনে আসারই সময় পাই না। )
একটা ডোমেইন হোষ্ট করতে সাহায্য করলে সত্যিই খুব খুশি হব।
আপনার লিঙ্কগুলো ঘেটে দেখি কি তথ্য পাওয়া যায় বাংলা সাইট হোষ্টিং এর ব্যাপারে। আচ্ছা, সা.ইনে ব্যবহৃত বিজয় লেয়াউটটি ব্যাবহার করার কোন সুযোগ কি নেই? বাঙ্গালীদের বেশীর ভাগই বোধ হয় আমার মতো বিজয় ব্যবহার করে অভ্যস্ত। ইউনিবিজয় উল্টা-পাল্টা লাগে। আমি করি কি, কোথাও বাংলা লিখতে হলে সা.ইনে লগ-ইন করে বাংলাটা লিখে যেখানে দরকার পেষ্ট করি.. হাহা..
অসংখ্য ধন্যবাদ।
নিজের সম্বন্ধে এতগুলো প্রশংসাবাণী শুনে আকাশে উড়ে যেতে ইচ্ছে করছে।
আসলে মোস্তফা সাহেব তার বিজয় কিবোর্ডের কপিরাইট নিয়ে যে ধরনের ব্যবহার শুরু করেছেন, তাতে তিক্ত বিরক্ত হয়ে সবাই অন্য কিবোর্ডগুলোতে মনোযোগ দিয়েছে। আর বিজয় তো ইউনিকোড সাপোর্ট করে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিজয়ের হাত থেকে পালিয়ে আসতে হবে।
ডোমেইন হোস্টিঙয়ে ক্ষেত্রে সাহায্য করতে আমার কোনো সমস্যা নাই। http://www.abconlineservices.com থেকে কিনতে পারেন (আমার Reseller একাউন্ট), তাহলে আমি সরাসরিভাবে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে পারব। আর যদি ক্রেডিট কার্ডের সমস্যা হয়, তো আমি নিজেরটা ব্যবহার করে কিনে দিতে পারি আর সমপরিমান টাকা আমার ঢাকার পৌঁছে গেলেই চলবে।
শুভেচ্ছা রইল।