অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

Google Image Search ব্যবহার করে সহজে ওয়ালপেপার খুঁজুন

আমার মতো কম্পিউটারের ওয়ালপেপার বাতিকদের একটাই সমস্যা – কিছুদিন পর পর ওয়ালপেপার পরিবর্তন করতেই হবে। বহুদিন ডেস্কটপে একটা ওয়ালপেপার দেখতে কারই বা ভাল লাগে, আমার তো ভাল লাগেই না। শুনেছি ডেস্কটপের ওয়ালপেপার কাজে মনোযোগ বসাতে অনেক সহায়তা করে। হাসিমুখে, উজ্জ্বল রংয়ের ওয়ালপেপার যেমন কাজে আমাদের দীর্ঘক্ষন আটকে রাখে তেমনি বোরিং ধরনের ওয়ালপেপার ক্লান্তি নিয়ে আসে। এটা আমার কোনো তত্ত্ব না, পুরোটাই শোনা কথা।

যা হোক, সমস্যাটা প্রকট হয় যখন গুগলে ওয়ালপেপার পাই ঠিকই, কিন্তু ডেস্কটপের আকারের সাথে ওয়ালপেপারের আকার মেলে না কিংবা আকার মিললে ডিজাইন মেলে না। আর আমাদের কথা চিন্তা করেই গুগলের image search এ রয়েছে সহজে ডেস্কটপের সাইজের সাথে মিলিয়ে ওয়ালপেপার কিংবা ছবি খুঁজে বের করার সুবিধা।

  • প্রথমে http://images.google.com এ যান
  • এরপর Search Images বাটনের পাশে থাকা Advanced Image Search এ ক্লিক করুন
  • এবার Find Results এর ঘরে পছন্দমতো ছবির বিষয় লিখুন, যেমন homer simpsons
  • অন্যান্য অপশনগুলো পছন্দমতো পরিবর্তন করে দিন।
  • এবার Exact size এর ঘরে থাকা Use my desktop size ক্লিক করলে গুগল অটোমেটিকভাবে আপনার ডেস্কটপের আকার পরিমাপ করে শুন্যঘরে বসিয়ে দেবে
  • এখন সার্চ করুন, দেখবেন কেবলমাত্র আপনার ডেস্কটপের আকারের সমান ওয়ালপেপারই দেখাবে

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 2 comments… read them below or add one }

EBRAHIM SHAH December 30, 2009 at 7:25 pm

আমি এভাবেই wallpaper বের করি।

Reply

Masud September 2, 2009 at 5:24 pm

অসাধারন বিষয় ভাইয়া, আগে এটা সম্পর্কে জানতামই না.. এখন ওয়ালপেপার অনেক সহজে খুজতে পারব

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: