মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন – Bing না Kumo?

লিখেছেন জিন্নাত উল হাসান তারিখ May 26, 2009 · 3 comments

বিভাগ মাইক্রোসফট, সার্চ ইঞ্জিন সংবাদ

মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন - Bing না Kumo?এতদিন মাইক্রোসফটের বিজ্ঞাপন যুদ্ধ চলছিল এ্যাপেলের সাথে, খুব শ্রীঘ্রই এই যুদ্ধ শুরু হতে যাচ্ছে গুগলের সাথে।

শোনা যাচ্ছিল মাইক্রোসফট পুরোপুরি একটি নতুন সার্চ ইঞ্জিন শুরু করতে যাচ্ছে যার নাম হবে Kumo। কিন্তু বিজ্ঞাপনী ওয়েবসাইট AdAge বলেছে যে, মাইক্রোসফটে তাদের নতুন সার্চ ইঞ্জিনের নাম রাখছে Bing এবং এই সার্চ ইঞ্জিনের প্রচারনার জন্য বড় আকারের বাজেট বরাদ্ধ দিয়েছে। তাদের মতে যেখানে গুগল গত বছর তাদের সবগুলো সার্ভিসের জন্য ব্যয় করেছে মাত্র ২৫ মিলিয়ন ডলার সেখানে শুধুমাত্র সার্চ ইঞ্জিনের রাজ্যে সম্মানজনক একটি স্থান করে নিতে বিজ্ঞাপনের পেছনে মাইক্রোসফট প্রায় ৮০ মিলিয়ন থেকে ১০০ মিলিয়ন ডলার ব্যয় করতে যাচ্ছে। প্রচারনার অংশ হিসেবে ইন্টারনেট, টিভি, রেডিও এবং মুদ্রণ মাধ্যমকে ব্যবহার করা হবে।

জরিপে দেখা যায় ৬৫% ব্যবহারকারী বর্তমান সার্চ ইঞ্জিনগুলোর উপর সন্তুষ্ট। সেখানে নাম যাই হোক, নতুন সার্চ ইঞ্জিন কতটুকু জায়গা করে নিতে পারবে সেটাই মাইক্রোসফটের জন্য হবে বড় চ্যালেঞ্জ।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

মন্তব্য করার আগে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহারের নীতিমালাগুলো দেখে নিন এবং বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশিত নাও হতে পারে।

{ 1 trackback }

Bing.com এর টিভি বিজ্ঞাপন | জিন্নাত উল হাসান
June 3, 2009 at 11:50 am

{ 2 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }

1 Masud September 2, 2009 at 5:50 pm

শেষ পর্যন্ত bing ই এলো

Reply

2 তন্ময় August 21, 2009 at 11:54 am

আমার ওয়েবসাইট কোন কোন সার্চ ইঞ্জিন ক্রল করল , কত bandwidth use করল, তা বিবেচনা করলেই বুঝি কোন সার্চ ইঞ্জিন সেরা। এক্ষেত্রে গুগলের oponent হওয়া খুবি কষ্টকর হবে।

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: