এই সপ্তাহের শুরুতেই মাইক্রোসফটের বহু আকাংখিত(!!!) সার্চ ইঞ্জিন bing.com সর্বসাধারনের জন্য মুক্ত হল। আমি সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে একেবারেই অন্ধ – আমার একমাত্র বন্ধু গুগল। তবুও নতুন বৈশিষ্ট্য চেখে দেখতে দু’একবার ঢুঁ মেরেছি bing.com এ। কিন্তু অনেকটাই হতাশ হয়েছি – এতে এমন কিছুই নেই যে আমাকে গুগল থেকে সরিয়ে আনতে পারে।
মাইক্রোসফট গলা ফাটিয়ে নতুন বলে যেসব বৈশিষ্ট্যের কথা বলতে চাইছে এগুলো অনেক আগে থেকেই গুগলে রয়েছে। যেমন Local search, shopping, search suggestions ইত্যাদি। যাই হোক আপাতত সার্চ ইঞ্জিন পরিবর্তনের কোনো প্ল্যানই নাই। আগের পোষ্টে বলেছিলাম, মাইক্রোসফট প্রচুর টাকা ঢালছে bing.com এর প্রচার প্রচারনার জন্য। কিন্তু bing.com এর শুরুটা মোটের সুখকর হয়নি। Bing.com মঞ্চে আসার আগেই Google তাদের নতুন সার্ভিস Google Wave এর ঘোষনা এবং প্রচারনা শুরু করে সবার দৃষ্টি তাদের দিকে সরিয়ে এনেছে।
যা হোক, মাইক্রোসফট তাদের পরিকল্পনা অনুযায়ী টিভি, রেডিওতে বিজ্ঞাপন শুরু করেছে। ব্যক্তিগতভাবে বিজ্ঞাপনটি আমার পছন্দ হয় নি। চলুন তাহলে বিজ্ঞাপনটি দেখা যাক:
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- তাজা খবর: টুইটারের সাথে চুক্তিবদ্ধ হল গুগল
- উইন্ডোজ ৭ এর টিভি বিজ্ঞাপন দেখুন
- [অতিথি পোষ্ট] নতুন ব্লগের ঠিকানা সাবমিট করুন সার্চ ইঞ্জিনসমূহে
- মাইক্রোসফট অফিস ২০১০ অনলাইন ভার্সন ফ্রি
- মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন – Bing না Kumo?
- শুরু হলো গুগল ক্রোম টিভি বিজ্ঞাপন | উপভোগ করুন এক সাথে ১১টি বিজ্ঞাপন
- আবার শুরু হয়েছে মাইক্রোসফট-ইয়াহু! আলোচনা
- শীঘ্রই আসছে Microsoft এর নতুন সার্চ ইঞ্জিন Kumo.com
{ 6 comments… read them below or add one }
বিং এর ইন্টারফেসটা ভালো কিন্তু search এ google এর তুলনা নেই
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
ইন্টারফেস ভালো হলেও মনে হয় বিং ততটা ভালো না
হাসান ভাই vedio টা TOS এর কারনে সরিয়ে ফেলা হইসে
আমিও দেখলাম
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
ভিডিওটি পরিবর্তন করে দিলাম, এবার দেখুন।
হ্যা ভাইয়া দেখলাম