মাইক্রোসফট আনছে ফ্রি অ্যান্টি-ভাইরাস সফটওয়ার

by জিন্নাত উল হাসান on June 11, 2009 · 0 comments

in মাইক্রোসফট

রয়টার মাইক্রোসফটের একজন মূখপাত্রের বরাত দিয়ে বলেছে যে তারা শ্রীঘ্রই উইন্ডোজ ব্যবহারকারিদের জন্য একটি ফ্রি অ্যান্টি ভাইরাস সফটওয়ার ইন্টারনেটে ছাড়বে।

তিন বছর আগে মাইক্রোসফট শুরু করেছিল তাদের Live OneCare সার্ভিস – এর মূল উদ্দেশ্য ছিল উইন্ডোজ ব্যবহারকারীদের ভাইরাস এবং ইন্টারনেটের ক্ষতিকর স্পাইওয়ার, ম্যালওয়ারগুলো থেকে রক্ষা করা। কিন্তু বড় বড় অ্যান্টি ভাইরাস সফটওয়ারগুলোর সাথে লড়াইয়ে টিকে থাকতে পারেনি। মুক্তি পাওয়ার অল্প দিনের মধ্যেই বানিজ্যিকভাবে ফ্লপে পরিনত হয়ে যায়। উল্লেখ্য যে এই সার্ভিসটি ব্যবহার করার জন্য গ্রাহকদের প্রতি বছর ২৯ পাউন্ড করে দিতে হতো।

এবার সবাইকে টেক্কা দেবার জন্য তারা Morro নামে এন্টি ভাইরাস সফটওয়ারটি খুব শ্রীঘ্রই ফ্রিতে ডাউনলোডের সুযোগ করে দেবে। সফটওয়ারটিতে অন্যান্য এন্টি ভাইরাস সফটওয়ারের মতো encryption, firewalls, password protection, parental controls এবং data backup সুবিধা থাকবে

এই ঘোষনার সাথে সাথে Symantec Corp এবং McAfee Inc এর শেয়ার মূল্য পড়ে গেছে এবং মাইক্রোসফটের শেয়ার মূল্য উঠতির দিকে। তবে ফ্রি এন্টি ভাইরাসের রাজ্যে AVG যে স্থান দখল করে নিয়েছে সেখানে মাইক্রোসফট কতটুকু পাত্তা পাবে তা ভেবে দেখার বিষয়।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

Leave a Comment

Previous post:

Next post: