ইউরোপে ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া উইন্ডোজ ৭? তবুও…

by জিন্নাত উল হাসান on June 12, 2009 · 2 comments

in ইন্টারনেট এক্সপ্লোরার,মাইক্রোসফট

মাইক্রোসফটের বিরুদ্ধে অ্যান্টি-ট্রাস্ট মামলা কোনো নতুন ঘটনা নয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ব্রাউজার নিয়ে লড়াইয়ে মাইক্রোসফট এক চেটিয়া প্রভাব বিস্তারের জন্য তারা উইন্ডোজের সাথে ইন্টারনেট এক্সপ্লোরার গ্রাহকের হাতে তুলে দেয়। ফলে মজিলা ফায়ারফক্স, অপেরা, সাফারী – অন্য ব্রাউজারগুলো প্রতিযোগিতায় প্রভাব বিস্তার করতে পারছে না।

সম্প্রতি ইউরোপে ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে অ্যান্টি ট্রাস্ট মামলায় হেরে গিয়েছে তারা। তারপরই তারা সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে ইউরোপের জন্য যে উইন্ডোজ ৭ ভার্সনটি প্রস্তুত করা হবে তাতে কোনো ইন্টারনেট এক্সপ্লোরার থাকবে না। ব্যবহারকারীকে ইনস্টল করে নিতে হবে। এটা মাইক্রোসফটের জন্য বড় পরাজয়!

তাতেও অপেরা খুশি নয়, তারা বলছে এতেও মাইক্রোসফটের এক চেটিয়া প্রভাব কমবে না। তাদের দাবি এক্সপ্লোরারহীন উইন্ডোজের বদলে প্রধান প্রধান ব্রাউজারগুলো ইনস্টল অবস্থায় উইন্ডোজ বাজারে ছাড়া হউক।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 2 comments… read them below or add one }

Monir September 12, 2009 at 11:37 pm

অপেরার দাবিটা মনে হয় যথাথ না ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

Monir September 12, 2009 at 11:35 pm

হায়রে মাইক্রোসফট…….
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

Leave a Comment

Previous post:

Next post: