ওর্য়াডপ্রেসের কয়েকটি সবোর্চ্চ ডাউনলোডকৃত প্লাগইন

by জিন্নাত উল হাসান on June 17, 2009 · 34 comments

in ওয়েবসাইট,ওয়ার্ডপ্রেস

কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?যারা ওর্য়াডপ্রেস ব্যবহার করেন, তাদের কাছে প্লাগইন একটি পরিচিত শব্দ। প্লাগইন ওয়ার্ডপ্রেসের কার্যক্ষমতাকে অনেকগুলো বাড়িয়ে দেয়। ওর্য়াডপ্রেস একটি ফ্রি এবং ওপেন সোর্স প্রজেক্ট। তাই প্রোগ্রামাররা এর উন্নয়নে অংশগ্রহনে খুবই আগ্রহী। প্রতিনিয়ত পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে হাজার হাজার প্রোগ্রামার বিভিন্ন প্রয়োজনে ছোট বড় প্রায় সব প্রয়োজন সমাধানের জন্য নানান ধরনের প্লাগইন তৈরি করে চলেছে।

আজকের হিসেবমতে ওর্য়াডপ্রেসের প্লাগিংস ডাইরেক্টরীতে রয়েছে ৫,৫২৩টি প্লাগইন। এগুলোর মধ্যে সর্বোচ্চ ডাউনলোডকৃত প্লাগইনগুলো থেকে আমার পছন্দের কয়েকটি প্লাগইন নিয়ে একটু আলোচনা করব।

  • All in One SEO Pack ওর্য়াডপ্রেসের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এই প্লাগিংসটি এক কথায় অতুলনীয়। প্লাগইনটির মাধ্যমে ওয়ার্ডপ্রেসের অনপেজ অপটিমাইজেশন শতকরা ৯৫% ভাগ সম্পূর্ণ করা সম্ভব। এটি আজ পর্যন্ত সর্বমোট ২,০০৫,৮৬১ বার ডাউনলোড হয়েছে। প্লাগইনটি আমারও খুবই পছন্দের এবং প্রতিটি ব্লগে ব্যবহার করি।
  • Google XML Sitemaps মানসম্মত সাইটম্যাপ যেকোনো সাইটের পেজ ইনডেক্স হবার হার বাড়িয়ে দেয়। এই প্লাগইনটি সংস্ক্রিয়ভাবে সাইটম্যাপ তৈরি করতে পারে। প্রতিটি পোষ্ট কিংবা পেজ তৈরি করার সাথে সাথে সাইটম্যাপও আপডেট হয়ে যায়। একবার শুধু গুগল, ইয়াহু কিংবা লাইভ-এ সাইটম্যাপ জমা দিলেই প্রতিনিয়ত সার্চ ইঞ্জিনের বটগুলো ওই সাইটম্যাপ ধরে আপনার ওয়েবসাইট ভিজিট করে বিভিন্ন পেজ ইনডেক্স করতে পারবে। প্লাগইনটি দ্বিতীয় সর্বোচ্চ ১,১৫৭,৭১৩ বার ডাউনলোড হয়েছে।
  • Akismet ব্লগ পরিচালনায় একটি প্রধান সমস্যা হল স্প্যামিং। প্রতিদিন হাজারো স্প্যামিং মন্তব্যের জ্বালা থেকে রক্ষা পেতে এই প্লাগইনটি অনেক উপকার করে। প্লাগইনটি স্প্যাম কিংবা সন্দেহজনক মন্তব্যগুলো আলাদা করে মন্তব্য বাছাইয়ে এডমিনদের কাজে সাহায্য করে। প্লাগইনটি আলাদাভাবে ইনস্টল করতে হয় না, ওয়ার্ডপ্রেসের সাথেই থাকে। তবে সক্রিয় করতে নিতে হয়।
  • NextGEN Gallery এটি ওর্য়াডপ্রেসের চর্তুথ সবোর্চ্চ ডাউনলোডকৃত প্লাগইন – ৮২৫,২৭৫ বার ডাউনলোড হয়েছে। এর মাধ্যমে পুরো একটা ফটো গ্যালারী ইনস্টল করা সম্ভব, আর বোনাস হিসেবে থাকছে ফ্ল্যাশের স্লাইড শোর সুবিধা।
  • Contact Form 7 প্রোগ্রামিং জানেন না, অথচ আপনার ওয়েবসাইটে যোগাযোগের জন্য একটি ফরম খুবই জরুরি হয়ে পড়েছে – এমন অবস্থায় এই প্লাগইনটি খুবই কাজে দেবে। নিমিষেই খুব সহজে বিভিন্ন ধরনের তথ্যের জন্য ফরম তৈরি করতে পারবেন।

এতক্ষন গেল সবোর্চ্চ কিছু প্লাগইনের কথা। এবার আসছি আমার পছন্দের কিছু প্লাগইনে – এগুলো সবোর্চ্চ ডাউনলোডের কোঠায় পড়েনি, তবে আমি ব্যক্তিগতভাবে প্রতিটি ওয়েবসাইটে ব্যবহার করি।

  • Twitter for WordPress সাম্প্রতিক সময়ে টুইটার ক্রেজে পরিনত হয়েছে। তাই যারা টুইটারে আগ্রহী, তারা এই প্লাগইনটি ব্যবহার করতে পারেন। এর ফলে প্রতিটি ওর্য়াডপ্রেস পোষ্টের জন্য একটি টুইটার পোষ্ট করতে পারবেন এবং এর বিপরীতটিও করা সম্ভব।
  • ShareThis সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলুন আর ইন্টারনেটে নিজের ওয়েবসাইটের প্রচারনাই বলুন, সোশাল বুকর্মাকিং সাইটে আর্টিকেল বুকমার্ক করা খুবই জরুরি। আর এজন্য আমি এই প্লাগইনটি ব্যবহার করি।
  • WassUp আমার সবচেয়ে পছন্দের প্লাগইনের মধ্যে একটি। এর মাধ্যমে ওয়েবসাইটে আসা প্রতিটি পাঠক, সার্চ ইঞ্জিন বট/স্পাইডার সম্বন্ধে বিভিন্ন তথ্যসহ পরিসংখ্যান পাওয়া সম্ভব।
  • Maintenance Mode ওর্য়াডপ্রেসের টেমপ্লেটে পরিবর্তন করছেন, অথচ আপনি চান না যে পাঠক পরিবর্তন শেষ না হওয়া পর্যন্ত ওয়েবসাইটে ভিজিট করুন। তাহলে এই প্লাগইনটি ব্যবহার করতে পারেন। এর ফলে পাঠকেরা আপনার নোটিস দেখবে যে আপনি ওয়েবসাইটে কাজ করছে, তাই ওয়েবসাইটটি ডাউন। অথচ এডমিন হিসেবে আপনি পুরো ওয়েবসাইটে স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াতে পারবেন এবং প্রয়োজনমতো পরিবর্তন আনতে পারবেন।
  • WordPress Popular Posts এটি ব্যবহার করে আপনি আপনার পাঠকদেরকে পছন্দমতো ফরমেটে আপনার ওয়েবসাইটের জনপ্রিয় আর্টিকেলগুলোর লিস্ট দেখাতে পারবেন।

আজ এ র্পযন্তই – আশা করি আগামীতে প্লাগইন নিয়ে আরোও আলোচনা করতে চেষ্টা করব। আর পছন্দমতো প্লাগইন খুঁজে না পেলে, আমাকে জিজ্ঞাসা করুন – আশা করি সাহায্য করতে পারব।

শুভেচ্ছা রইল সবার জন্য।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 31 comments… read them below or add one }

পরাগ February 27, 2010 at 11:51 pm

প্রান ঢালা শ্রদ্ধা এবং ভালবাসা জানাই জিন্নাত উল হাসান ভাইকে। অনেক দিন যাবত আমি নিয়মিত হাসান ভাইয়ের ব্লগ গুলো গোপনে পড়ে আসছি।”গোপনে ” বলছি এই কারনে যে, আমি পড়েই যাই কিন্তু মন্তব্য করি না। এটাই আমার জীবনের প্রথম মন্তব্য।প্রচন্ড ভাল লাগা থেকেই মন্তব্য দিতে শুরু করা।নিয়মিত আলোচনায় অংশ নেব এর পর থেকে।তবে প্রথম মন্তব্য বলে অভিযোগ করতে বিরত থাকেবা না।আমার একটা অভিযোগ আছে। প্রায় প্রত্যেক ব্লগে এমন কথা লেখা থাকে যে, “অমুক কথা অনেকেরই জানা” যেমন “যারা ওর্য়াডপ্রেস ব্যবহার করেন, তাদের কাছে প্লাগইন একটি পরিচিত শব্দ” অথচ আমি প্লাগইন কি তা জানি না।এরকম বহু টিপস পুনার্ঙ্গ ভাবে বুঝতে পারি না।যে কোন ব্লগে যদি শরুটা খুব বিস্তারিত হয় তাহলে আমাদের মতো অতি সাধারন শিক্ষাথীর্রা বিষয়টা বুঝেতে পারবে। ধন্যবাদ

Reply

শেখ আমিনুল ইসলাম January 31, 2010 at 8:16 pm

ভাই, ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন কিভাবে যোগ করতে হয় বলবেন কি? আমি কোডিং করতে জানি না। আমি কি প্লাগিন্স করতে পারব?

Reply

জিন্নাত উল হাসান January 31, 2010 at 8:52 pm

আপনি ওয়ার্ডপ্রেস ডট কমের ব্লগে প্লাগইন ব্যবহার করতে পারবেন না, এখানে বিস্তারিত পাবেন – http://bn.jinnatulhasan.com/2009/10/1903

Reply

EBRAHIM SHAH December 30, 2009 at 7:27 pm

ধন্যবাদ হাসান ভাই।

Reply

Adnan November 21, 2009 at 1:38 am

হাসান ভাই সহ ব্লগের সবার কাছে জানতে চাচ্ছি এমন কোন প্লাগইন আছে কি যার মাধ্যমে থিমের ফন্টের কালার, লিঙ্কের কালার প্রভ্রতি কোডে হাত না দিয়েই পরিবর্তন করা যায়।পছন্দ মোত Style.css এর পরিবর্তন,পরিমার্জন কি কোড না জেনে কোন ভাবে করা যায় না।বিষয়টা আমার জানা জরুরি তাই সবার উত্তরের প্রত্যাশায় রইলাম…

Reply

জিন্নাত উল হাসান November 21, 2009 at 7:17 am

আমার জানামতে নেই, এই বিষয়গুলো থীমের উপর নির্ভর করে আর একেক ডিজাইনার একেক রীতিতে থীম বানায়। তাই প্লাগইন দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

Reply

Monir November 20, 2009 at 2:47 pm

দরকারী কয়েকটা প্লাগিন পেলাম ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Structured Settlement =-.

Reply

পান্থ বিহোস November 20, 2009 at 5:07 pm

শুধু দরকারী তা নয়। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে এগুলো আবশ্যকীয়। আমার তাই মনে হয়।
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> অনলাইন আয় (ইন্টারনেটে আয়ের কৌশল) – পর্ব : ০১ =-.

Reply

হিমেল November 8, 2009 at 5:42 pm

হাসান ভাইয়া,
ওয়ার্ডপ্রেসে কি সবাই প্লাগইন ব্যবহার করতে পারে? যারা নিজস্ব সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে না তারাও কি প্লাগইন ব্যবহার করতে পারে?

প্লাগইন কিভাবে কারা ব্যাবহার করতে পারে বিষয়টা একটু জানার ছিল।

ধন্যবাদ।
.-= হিমেল এর সর্বশেষ পোষ্ট >> যেদিন =-.

Reply

জিন্নাত উল হাসান November 8, 2009 at 6:46 pm

যারা কেবলমাত্র নিজ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, তারাই কেবল প্লাগইন ব্যবহারের সুবিধা পান।

Reply

Adnan September 4, 2009 at 7:40 pm

http://www.dailyblogtips.com/top-10-underrated-wordpress-plugins >> এখানে কিছু Underrated Wordpress Theme এর নাম পাবেন।কাজে লাগতে পারে।

http://www.dailyblogtips.com/10-mobile-plugins-for-wordpress >> এখানে ১০ টা Mobile Plugin পাবেন ওয়ার্ডপ্রেস এর জন্য।

http://www.dailyblogtips.com/5-plugins-to-keep-wordpress-secure >> ১০ টা Wordpress Plugin ওয়ার্ডপ্রেসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

এছাড়া এই প্লাগিনগুলো বেশ কাজে লাগতে পারেঃ
http://helpdeskgeek.com/wp-best-posts-summary/
http://blog.ericlamb.net/projects/wp-click-track/
http://automattic.com/
http://www.phoenixheart.net/2008/11/referrer-detector/
http://wordpress.org/extend/plugins/metamagic/
http://www.joostdevalk.nl/wordpress/rss-footer/
http://www.webmaster-source.com/gocodes-redirection-plugin-wordpress/

আশা করি লিঙ্কগুলো ভাল লেগেছে।ধন্যবাদ।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> What Is The Proper Way to Display a Copyright Notice? =-.

Reply

Monir September 12, 2009 at 11:30 pm

কপি করে রেখেছি, যখন নিজের ওয়েব হবে তখন কাজে লাগবে ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

tintob September 3, 2009 at 2:42 pm

হাসান ভাই, পেজ নাম্বার দেয়ার জন্য কী প্লাগিনস ব্যবহার করা হয়? লিংক দিন।
আমি এভাবে নাম্বার দিতে চাই_

প্রথম পৃষ্ঠা | ১ | ২ | ৩ | ৪ | …. | ১০ | ২০ | ২৫ | শেষ পৃষ্ঠা
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.

Reply

Masud September 3, 2009 at 3:09 pm

এখানে পাবেন http://wordpress.org/extend/plugins/wp-pagenavi
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

tintob September 3, 2009 at 3:27 pm

থ্যাংকু, ট্রাই করছি…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.

Reply

Masud September 3, 2009 at 3:50 pm

সফল হলে জানাতে ভূল করবেন না, আর নিম্নে মনে হয় বেশ কিছু page থাকা লাগবে।
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

Rafiur November 20, 2009 at 9:58 pm

মাসুদ ভাই কাজ হলো না।আমি তিনটা সাইটে দেখেছি কোনোটাতে কাজ করে না।

Reply

Masud November 20, 2009 at 10:19 pm

তাহলে ভাইয়া

http://wordpress.org/extend/plugins/wp-page-numbers

এটা দেখেন, এটা আমি ব্যবহার করেছি..
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Download Microsoft Office 2010 Beta For FREE! =-.

Reply

Rafiur November 21, 2009 at 9:06 am

না ভাই এবারও হলো না।পি এইচ পি ইডিট করলাম তারপও পারলাম না।

Reply

তন্ময় August 29, 2009 at 12:34 pm

আরো কিছু প্লাগিন সম্পর্কে লেখা আছে http://tutorials.rongdhonu.com এখানে
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Top Joomla extensions =-.

Reply

তন্ময় August 24, 2009 at 11:18 am

wordpress.com এ পোষ্টে link দিলে সেই লঙ্কের উপর কার্সর রাখলে ঐ লিঙ্ক এর প্রিভিউ দেখা যায়। এটা কোন প্লাগিন, কেউ জানেন?

Reply

জিন্নাত উল হাসান August 24, 2009 at 3:27 pm
তন্ময় August 29, 2009 at 12:31 pm

ধন্যবাদ
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Top Joomla extensions =-.

Reply

রাজু August 13, 2009 at 1:32 am

আমার সম্যসা হচ্ছে, আমার wp-admin এ প্লাগইন মেনুটি নেই । কি করতে পারি জানালে উপকৃত হব।
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> বিনোদন সাইট =-.

Reply

জিন্নাত উল হাসান August 13, 2009 at 6:46 am

কারন আপনি Wordpress.com এর ফ্রি ব্লগ ব্যবহার করছেন। আমার এই আর্টিকেলটি নিজের ওয়েব সার্ভারে ইনস্টল করা ওর্য়াডপ্রেস ব্লগের জন্য প্রযোজ্য।

Reply

Wasiur Rahman July 20, 2009 at 9:21 am

হাসান ভাই!
আমি কিছুদিন হল আপনার পোস্টগুলো পড়ছি।
আমি গত ১৩ জুলাই ওয়ার্ডপ্রেস-এ আমার সাইট ওপেন করি। আমি আমার এডমিন প্যানেলে প্লাগইন -এর কোন অপশন খুৎজে পাইনি। অনেক চেষ্টা করেও আমার সাইটে প্লাগইন ইনস্টল করতে পারিনি। আপনি কি বলবেন আমি কিভাবে আমার সাইটে প্লাগইন ইনস্টল করব। ধন্যবাদ।

Reply

জিন্নাত উল হাসান July 20, 2009 at 12:24 pm

Wordpress.com এর ব্লগে প্লাগইন ইনস্টলের অপশন থাকে না। এজন্য Wordpres.org থেকে ওর্য়াডপ্রেস ডাউনলোড করে নিজের সার্ভারে ইনস্টল করতে হয়।

কিংবা Wordpress.com এর ব্লগে পয়সা দিয়ে আপগ্রেড করতে হয়।

Reply

Wasiur Rahman July 20, 2009 at 5:00 pm

হাসান ভাই!
Wordpress.org থেকে ওর্য়াডপ্রেস ডাউনলোড করে কিভাবে নিজের সার্ভারে ইনস্টল করতে হয়। প্লীজ বলুন।

Reply

Masud July 22, 2009 at 2:08 am

ভাইয়া আপনি http://www.blogbangla.co.cc তে এধরনের পোষ্ট পাবেন। অনেক সহজ ভাবে ওখানে দেওয়া আছে। প্রথম থেকে পড়বেন।

Reply

শংকর ভাওয়াল June 17, 2009 at 11:38 am

সবোর্চ্চ ডাউনলোডকৃত প্লাগইন গুলোর মধ্যে NextGEN Gallery ছাড়া অন্য সবগুলো ব্যবহার করি এবং এগুলো must have type প্লাগইনস।

@ হাসান ভাই,
WassUp আমারও খুব পছন্দের প্লাগইন। আর ShareThis এর চাইতে sociable বেশী কাজের।এছারা YARRPP, tweetMeme etc পছন্দের। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Reply

জিন্নাত উল হাসান June 18, 2009 at 10:14 am

মন্তব্যের জন্য ধন্যবাদ … চার-পাঁচটি প্লাগইন ব্যতীত অন্য প্লাগইন কেবলমাত্র চাহিদার উপর নির্ভর করে ব্যবহার করা উচিৎ।

Reply

Leave a Comment

{ 3 trackbacks }

Previous post:

Next post: