অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

ইমেইল নিউজলেটার গ্রাহকদের সংখ্যা আজ পঞ্চাশে পৌঁছালো

বাংলায় সার্চ ইঞ্জিন ব্লগ শুরু করার পর প্রথমেই আমার মনে হয়েছিল কিভাবে আমি পাঠকদেরকে বার বার আমার ওয়েবসাইটে ফিরিয়ে আনতে পারব। কারন ভাল লাগা সত্ত্বেও অনেক সময় সময়ের অভাবে কিংবা মনের ভুলে প্রয়োজনীয় অনেক ওয়েবসাইট আমরা ভিজিট করতে ভুলে যাই। আর সেই সমস্যা দূর করতে প্রথম থেকেই আমি ইমেইল সাবস্ক্রিপশনকে গুরুত্ব দিতে চেষ্টা করেছি।

আজকের ৪জন সাইনআপ করার মাধ্যমে আমার ওয়েবসাইটের ইমেইল নিউজলেটার গ্রাহকদের সংখ্যা দাঁড়ালো পঞ্চাশে। নিউজলেটারের সবচেয়ে বড় সুবিধা হল এতে ওয়েবসাইটে গিয়ে নতুন পোষ্ট খুঁজে বের করার ঝক্কিঝামেলা কমে যায়। প্রতিদিনের সবগুলো পোষ্টের একটি সারাংশ দিনের শেষে আপনার ইমেইলে গিয়ে পৌছাবে। এবার পোষ্টের টাইটেল এবং সারাংশ দেখে পছন্দ হলে লিংকে ক্লিক করে পুরো পোষ্টটি পড়তে পারেন। আর বোনাস হিসেবে থাকলো মাঝে মাঝে আমার পাঠানো ইবুক আর টিপস।

অনেক খুশি লাগছে, ধীরে ধীরে ওয়েবসাইটে পাঠকসংখ্যা বাড়চ্ছে। এই একমাসে (২২শে মে থেকে ২১শে জুন) আগের একমাসের (২২শে এপ্রিল থেকে ২১শে মে) পাঠক বেড়েছে ২৩.৯৭% আর সর্বমোট পেজভিজিট বেড়েছে ২২.১১%। সবচেয়ে বড় খুশির খবর হল গুগল থেকে আসা পাঠক প্রতিদিনই বেড়েই চলেছে – এই একমাসে এই সংখ্যা বেড়েছে ১২২.২২%। আর সর্বাধিক ৩৭ বার পাঠক depacco কিংবা depacco.com সার্চ করে আমার ওয়েবসাইটে এসেছে।

তাই আমার ব্লগের সকল পাঠকদের অভিনন্দন

আশা করি ব্লগটির মাধ্যমে সামান্যটুকু হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারছি। আপনাদের সাহায্য সহযোগিতা আমার একান্ত দরকার। আপনারা কোন বিষয়ে জানতে চান, কোন বিষয়টি আপনাদের ভাল লেগেছে, কোন বিষয়ে আমার আরও দৃষ্টি দেয়া প্রয়োজন – মন্তব্যের মাধ্যমে আমাকে জানালে আমি খুশি হব। সাথে সাথে আপনাদের উপদেশগুলো ব্লগের উন্নতিতেও ভূমিকা রাখতে পারবে।

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 7 comments… read them below or add one }

tintob July 12, 2009 at 1:27 am

অপেক্ষায় আছি কবে এটা ১০০-তে পৌঁছবে…

Reply

tintob July 12, 2009 at 1:06 am

আজ ৯৭-এ পৌঁছেছে। অপেক্ষায় আছি কবে সেঞ্চরি হবে… ;)

Reply

tintob June 22, 2009 at 12:31 pm

জ্বি হাসান ভাই, দেখতে পেয়েছি। আমার সাইটে এ পর্যন্ত ১২৩ জন সাবস্ক্রাইব করেছে। তবে ৫৫ জন একটিভ করেছে। ধন্যবাদ ভাইজান। আশা করি আরো আরো তথ্য আপনার কাছ থেকে জানতে পারবো…

Reply

tintob June 22, 2009 at 11:58 am

আমার একটি সাইটে আমি ফিড বার্নার ইউজ করছি। জাস্ট একজনের দেখাদেখি। বাট ফিডবার্নারের বিস্তারিত ব্যবহার জানিনা। আশা করি এ ব্যাপারে বিস্তারিত লিখবেন…

Reply

জিন্নাত উল হাসান June 22, 2009 at 12:06 pm

জ্বি আচ্ছা … এটা নিয়ে লিখতে চেষ্টা করব। তবে আপাতত Feedburner একাউন্টে ঢুঁকে Publicize > Email Subscriptions অপশনটি ঘেঁটে দেখুন।

Reply

tintob June 22, 2009 at 11:18 am

কেউ ইমেইলের মাধ্যমে আমার সাইট সাবস্ক্রাইব করলে কীভাবে আমি জানতে পারবো? তাদের পরিচয় এবং ইমেইল এড্রেস এবং পরিচয় কি আমি জানতে পারবো? নাকি এটা সম্ভব না? শুধু নতুন পোস্ট দিলেই ওরা পেয়ে যাবে? সাইটে ইমেইল সাবস্ক্রাইব সম্পর্কে বিস্তারিত একটি পোস্ট দিলে ভালো হয়। ধন্যবাদ। আমি নিয়মিত আপনার সাইট ভিজিট করছি…

Reply

জিন্নাত উল হাসান June 22, 2009 at 11:32 am

এই বিষয়ে আশা করি শ্রীঘ্রই আলোচনা করতে চেষ্টা করব। শুধু একটু বলে নেই – আমার ওয়েবসাইটের পোস্টের জন্য আমি RSS feed এবং ইমেইল সাবস্ক্রাইবরে Google Feedburner ব্যবহার করি। Feedburner দিনের শেষে RSS feed পরীক্ষা করে নতুন পোষ্ট হওয়া ব্লগগুলো নিয়ে নিউজলেটার বানিয়ে গ্রাহকদেরকে ইমেইলের মাধ্যমে জানিয়ে যায়।

Feedburner একাউন্ট চেক করলে আমি গ্রাহকদের ইমেইল এড্রেস দেখতে পাই। তবে এধরনের আরও অনেকগুলো ওয়েবসাইট আছে যারা গ্রাহকদের কাছ থেকে আরোও বেশি তথ্য নিয়ে জমা রাখে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: