iseoforum.com ফোরামে অংশ নিন – জিতে নিন পছন্দসই একটি ডোমেইন

লিখেছেন জিন্নাত উল হাসান তারিখ June 28, 2009 · 26 comments

বিভাগ সার্চ ইঞ্জিন ফোরাম

iseoforum.com ফোরামে অংশ নিন - জিতে নিন পছন্দসই একটি ডোমেইনসার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রসারের জন্য বেশ কিছুদিন আগে SEO Forumটি শুরু করি। দেখতে দেখতে ফোরামটি সামনের দিকে এগিয়ে চলেছে। এখানে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল, ইন্টারনেটে আয়ের কৌশল, ব্লগিং ইত্যাদি বিষয়ে আলোচনা করি।

গত এপ্রিল মাসে ডোমেইন জিতে নেবার প্রতিযোগিতাটি প্রথমবারের মতো শুরু হয়েছিল। ফোরামটিতে মাস জুড়ে যারা অংশগ্রহন করেন, তাদের মধ্য থেকে সবোর্চ্চ অংশগ্রহনকারীকে / মন্তব্যকারীকে উপহারস্বরুপ একটি ডোমেইন কিনে কিংবা সমপরিমান মূল্য (৯.৯৯ মার্কিন ডলার) হাতে তুলে দেয়া হয়। গিফার খান স্পষ্ট ব্যবধানে গতবার প্রতিযোগিতাটি জিতে পছন্দসই ডোমেইন পেয়েছেন।

যাহোক, প্রতিযোগিতাটি আবার শুরু হতে যাচ্ছে। ১লা জুলাই,২০০৯ থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে সবোর্চ্চ সংখ্যক আলোচনায় অংশগ্রহনকারী সদস্যকে একটি ডোমেইন উপহার দেয়া হবে। শর্ত একটি – শুধুমাত্র ‘হাই’, ‘হ্যালো’, ‘থ্যাংকস’ মন্তব্যগুলোকে গণনায় আনা হবে না, ধন্যবাদ দিতে হলে কষ্ট করে দুইটি বাক্য লিখুন। অন্তত দুইটি পূর্ণ বাক্য আছে এমন মন্তব্যই কেবল গণনায় গ্রহন করা হবে। প্রতিটি মন্তব্যের ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে যাতে অন্য ভাষাভাষী সদস্যরাও আলোচনায় অংশ নিতে পারে এবং পারস্পরিক জ্ঞানের আদান প্রদানে আমরা প্রত্যেকেই লাভবান হতে পারি।

তাহলে আর অপেক্ষা কিসের? আজই যোগ দিন আমার ফোরামে এবং জিতে নিন একটি ফ্রি ডোমেইন। ফ্রি ডোমেইনের সাথে আরও যেসব সুবিধা পাচ্ছেন তার বিবরন পাবেন এখানে। আরেকটি কথা বলে নেই, আপনার যদি কোনো হোস্টিং নাও থাকে তবুও ডোমেইনের সাথে blogger.com হোস্টিং ব্যবহার করে ব্লগিং চালিয়ে যেতে পারবেন। সবাই আপনার ওয়েবসাইটে দেখতে পাবে আপনার ডোমেইনের ঠিকানা অথচ আপনি ব্যবহার করছেন blogger.com এর ব্লগ!

গণনার সুবির্ধাথে অনুগ্রহ করে এই পোষ্টে মন্তব্য আকারে ফোরামের আপনার নিকসহ অংশগ্রহনের ইচ্ছা জানিয়ে দিন। এতে করে ফোরামের মডারেটরগণ সহজেই প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পোষ্ট গণনা করতে পারবেন।

সবাইকে অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা রইল সবার জন্য।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

মন্তব্য করার আগে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহারের নীতিমালাগুলো দেখে নিন এবং বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশিত নাও হতে পারে।

{ 26 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }

1 Masud September 2, 2009 at 6:04 pm

শেষে ভাইয়া ডোমাইন টা কে পেল?
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

2 tintob July 5, 2009 at 9:49 am

এই ব্লগে এবং আইসিও ফোরামের ইউজার দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন নেটে বসেই আমি এটা দেখি_ আজকের মন্তব্য সংখ্যা কতটা বাড়লো? বৃদ্ধির হার দেখে ভালো লাগছে…

Reply

3 rawhasan July 3, 2009 at 10:43 am

আমার নিক rawhasan
ফ্রি এর লাইনে আছি :) ধন্যবাদ।

Reply

4 tintob July 3, 2009 at 12:28 pm

ভাই, দুনিয়াতে ফ্রি বলতে কিছু নাই। সব কিছুই পরিশ্রম করতে হয়। আপনি যদি এখানে না আসতেন তাহলে তো এ ব্যাপারটাই জানতেন না। এখন আপনাকে কষ্ট করে এই ব্লগে নিয়মিত আসতে হবে, মন্তব্য লিখতে হবে, মন্তব্য লেখার জন্য সময় নিয়ে ধৈর্য় ধরে পোস্টগুলো পড়তে হবে, পোস্ট পড়ার জন্য… বুঝতে পারছেন? সুতরাং ফ্রি নয়, এটা একটা উৎসাহমূলক কর্মকাণ্ড। বলতে পারেন পুরস্কার। আর জানেনইতো, পুরস্কার পেতে হলে কষ্ট করতেই হয়। কথায় আছে না… কষ্ট না করলে কেষ্ট মেলে না? এই আর কি!

Reply

5 rawhasan July 4, 2009 at 5:07 am

আসলে এমনিতেই সিইও নিয়ে ঘাটা-ঘাটি করছি বেশ কিছুদিন থেকে। একটা সাইট হোস্ট করার ইচ্ছা আছে শিঘ্রই। ফ্রি পাই বা না পাই, এখানে নিয়মিত আসলে এমনিতেই উপকার হবে খুব।

অফারটার জন্য ধন্যবাদ! :)

Reply

6 জিন্নাত উল হাসান July 4, 2009 at 5:42 am

মন্তব্যের জন্য ধন্যবাদ

Reply

7 ফয়সাল.শুভ July 2, 2009 at 4:46 am

fashuvo নামে রেজিস্ট্রেশন করলাম। অনেক ইন্টারেস্টিং জিনিসপত্তর পাচ্ছি অাপনার ব্লগ এবং সাইটে, থ্রী চিয়ারস ফর হাসান ভাই .. :)

Reply

8 জিন্নাত উল হাসান July 2, 2009 at 4:48 am

শুভ কামনা রইল

Reply

9 masud July 1, 2009 at 6:57 am

আচ্ছা ভাইয়া ওয়ার্ড প্রেস এ বাংলা কিভাবে সেট করে? একটু বললে উপকৃত হতাম

Reply

10 জিন্নাত উল হাসান July 1, 2009 at 7:21 am

আপাতত self-host ওর্য়াডপ্রেসের জন্য কোনো উপায় খুঁজে পেলাম না, তবে Wordpress.com এ হোস্ট করা ব্লগের জন্য লিংকের পদ্ধতি ব্যবহার করতে পারেন – http://support.wordpress.com/language-settings/

মন্তব্যের জন্য ধন্যবাদ

Reply

11 tintob July 1, 2009 at 5:21 am

ধন্যবাদ হাসান ভাই। আমার সাইটটি সেটাপ দেয়ার পর এই লিংকগুলো কাজে লাগানোর চেষ্টা করবো। মনে হচ্ছে কাজের লিংক…

Reply

12 tintob July 1, 2009 at 4:51 am

@tusharahasan এবং magnbd, গ্রাভাটার ইউজ করে ছবি এড করে দিন। তাহলে মন্তব্যের ঘরে আপনার ছবি দেখতে পাবেন।

Reply

13 জিন্নাত উল হাসান July 1, 2009 at 7:24 am

গ্রাভাটার ওয়েবসাইটের ঠিকানা – http://en.gravatar.com/

Reply

14 magnbd July 1, 2009 at 4:05 am

আমার নামটা magnbd নিবন্ধন করলাম। কমেন্ট করে ডোমেইন নেম পাওয়ার প্রতিযোগীতায় অংশগ্রহন করলাম

Reply

15 জিন্নাত উল হাসান July 1, 2009 at 4:25 am

ধন্যবাদ

Reply

16 কামাল June 30, 2009 at 12:42 pm

হাসান ভাই,
এই যে আপনি আপনার সাইটে উপরে হোম, আমার কথা, যোগাযোগ, ফোরাম ইত্যাদি বাটন তৈরি করেছেন, সেগুলো কিভাবে তৈরি করব ওয়ার্ডপেসে?
আপনার সাইটের শব্দমালা করেছেন সেটাই বা করব কিভাবে?
কোনায় সাবক্রাইব বাটন সেটা কিভাবে করব।
একটু জানালে ভাল হত।
আপনাকে জালাচ্ছি, সরি।

Reply

17 জিন্নাত উল হাসান June 30, 2009 at 4:31 pm

@কামাল,

মন্তব্যের জন্য ধন্যবাদ।

হোম, আমার কথা, যোগাযোগ – এগুলো আমি ওয়ার্ডপ্রেসে পেজ হিসেবে তৈরি করেছি। আর আমার ব্যবহৃত থীমের কারনে ওগুলোকে এমন দেখাচ্ছে। একেকটি থীমে পেজের লিষ্টকে একেকভাবে দেখায়। এটি থীম ডিজাইনারের ডিজাইনের উপর র্নিভর করে। এখানে বেশ কিছু সুন্দর ফ্রি থীম খুঁজে পাবেন – http://www.smashingmagazine.com/2008/01/08/100-excellent-free-high-quality-wordpress-themes/ । আমার ব্যবহৃত থীমটি বেশ ব্যয়বহুল।

শব্দমালার জন্য আমি একটি প্লাগইন ব্যবহার করেছি – http://blog.websourcing.fr/wp-colorful-tag-cloud-plugin-for-wordpress-reference-page/

কোনার সাবস্ক্রাইব বাটনটিও থীমের অর্ন্তভুক্ত। তবে আপনি যদি অল্পস্বল্প HTML এবং CSS কাজ পারেন তবে ইচ্ছেমতো স্থানে এই রকমই একটি বাটন বসিয়ে নিতে পারবেন।

আশা করি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেছি, শুভেচ্ছা রইল।

Reply

18 tusharahasan June 30, 2009 at 10:45 am

ধন্যবাদ ও শুভেচ্ছা।

Reply

19 জিন্নাত উল হাসান June 30, 2009 at 12:06 pm

আপনাকেও ধন্যবাদ

Reply

20 tintob June 30, 2009 at 8:35 am

bihosh/Pantho Bihosh নামে আইসিও ফোরামে আমি রেজিস্ট্রেশন করেছি। এবং আপনার সাথে নিয়মিত যোগাযোগ করছি। একটা ডোমেইন ও হোস্টিং আপনাকে দিয়েছি প্রাইমারি সেটাপ করে দেয়ার জন্য। ওটার কতদূর কী হলো জানতে মন চায়।
আমি চেষ্টা করছি ইংরেজিতে আইসিও ফোরামে কমেন্টস করতে। আইসিও ফোরামের যাবতীয় কার্যক্রম কীভাবে করতে হয় এ ব্যাপারে বাংলায় এই ফোরামে অথবা সামুতে একটা পোস্ট দিলে খুব ভালো হতো। প্রস্তাবটা ভেবে দেখবেন। আমাদের মতো নতুন ফোরাম এবং নেট ইউজারকারীদের জন্য সুফল হতো বলে আমি মনে করি।
ভালো থাকবেন। আপনার স্বপ্ন পূরণ হোক। বাংলাদেশের মানুষ অনলাইনে আরও এগিয়ে আসুক আপনার মাধ্যমে, এই প্রার্থনা করি।

Reply

21 জিন্নাত উল হাসান June 30, 2009 at 12:06 pm

ফোরামের নিয়মগুলো বাংলায় দিতে চেষ্টা করব।

আপনার ইমেইলের প্রত্যুত্তরে কি ইনস্টল করব জানতে চেয়ে ইমেইল করেছি? ওয়ার্ডপ্রেস সেটআপ দেব?

মন্তব্যের জন্য ধন্যবাদ

Reply

22 tintob July 1, 2009 at 3:56 am

জুমলাতে কাজ করার চেষ্টা করছি। তবে ভালো পারছি না।

তাই ওয়ার্ডপ্রেস দিলেই ভালো হবে। সেক্ষেত্রে আপনার পূর্ণ সহায়তা পাবো বলে আমার বিশ্বাস।

হাসান ভাই, আপনি ১৬ তারিখ দেশে আসবেন জানি। তাই হয়তো একটু বেশি ব্যস্ত। কিছু মনে করবেন না, আপনাকে বারবার ডিস্টার্ব করছি। আপনাকে মেইল করার পর বারবার চেক করে দেখি সেটাপ হয়েছে কি-না… প্লিজ একটু দেখবেন, ভাইয়া।

Reply

23 জিন্নাত উল হাসান July 1, 2009 at 4:27 am

আজকে অফিস থেকে ফিরে সেটআপ দিতে চেষ্টা করব … অফিসে বেশ দৌড়ের ওপর আছি।

শুভেচ্ছা রইল।

Reply

24 tintob July 1, 2009 at 5:15 am

ধন্যবাদ হাসান ভাই। অপেক্ষায় রইলাম…

Reply

25 tintob June 28, 2009 at 10:52 pm

প্রথমেই ধন্যবাদ প্রতিযোগিতাটি পুনরায় শুরু করায়। আমার কিছু মতামত বা ব্যক্তিগত কথা। এখানে আমি যে নামে লিখছি আইসিওফোরামে সেটা নয়। ওখানে আমি অন্য নামে রেজিস্ট্রেশন করেছি। এটা কোনো প্রবলেম কিনা? আইসিও ফোরামে আমি নতুন। তাই সব ব্যাপার স্যাপার এখনো বুঝি না। তবে চেষ্টা করছি বুঝে নেয়ার। ডোমেইন জেতাটা আমার কাছে বড় নয়, বড় হচ্ছে, আপনার মাধ্যমে সব কিছু জানতে ও শিখতে পারবো। আরেকটা ব্যাপার, ইংরেজিতে কমেন্টস করতে তো সমস্যায় পড়বো। মনের পরিপূর্ণ ভাব প্রকাশ করতে পারবো না। কী যে করি!

Reply

26 জিন্নাত উল হাসান June 30, 2009 at 6:03 am

iseoforum.com এর নামটি এখানে তুলে দিন যাতে আমি এবং অন্য মডারেটররা আপনার মন্তব্যগুলো গুনে রাখতে পারে।

ইংরেজিতে ফোরাম করার পেছনে দুইটি যুক্তি আছে। প্রথমত, আমরা অন্য দেশের সদস্যদের সাথে জ্ঞানের আদান প্রদান করতে পারব। আর দ্বিতীয়ত, ব্লগিংয়ের ক্ষেত্রে আপনাকে ইংরেজি ব্যবহার করতেই হবে তাই ফোরামে আপনার অনুশীলন হয়ে যাবে।

শুভেচ্ছা রইল।

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: