ব্লগ আর ওয়েবসাইট – যেটাই শুরু করেন না কেন, প্রথমদিন থেকে ক্ষেত্রবিশেষে পরবর্তী ৩/৪ মাস ওয়েবসাইটের জন্য অগ্নিপরীক্ষার সময়। এসময়ের মধ্যেই প্রায় ২৫ থেকে ৩০ ভাগ নতুন ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। ওয়েবসাইটের মালিকগণ হয় পরিকল্পনা ছাড়াই ওয়েবসাইট শুরু করে ভুল বুঝতে পারেন কিংবা মহাপরিকল্পনা করেও লাভ হয় না। য়থেষ্ট ভিজিটর পান না কিংবা ভিজিটরদের ধরে রাখতে পারেন না। এর জলজ্যান্ত প্রমান পাবেন আমার ফোরামে, ওখানে অনেকেই অনেক উদ্যোমের সাথে ফোরামে অংশগ্রহন শুরু করে কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের আর খুঁজে পাওয়া যায় না।
ওয়েবসাইটের অপটিমাইজেশন নিয়ে অনেকবারই অনেক কথা বলেছি, ওয়েবসাইটের ভিজিটর পেতে অপটিমাইজেশনের বিকল্প নেই। আর আজকে ওয়েবসাইটের গঠন এবং এর উপাদান নিয়ে কিছু কথা বলব। ওয়েবসাইটের ডিজাইন পাঠককে ওয়েবসাইটে ধরে রাখার অন্যতম প্রধান হাতিয়ার। কোনো ওয়েবসাইটে প্রবেশের ৩ সেকেন্ডের মধ্যে পাঠক ওই ওয়েবসাইটে থাকা কিংবা না থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। এই ক্ষুদ্র সময়ের মধ্যে ডিজাইন ছাড়া পাঠকের চোখে আর কিছুই পড়ার কথা নয়।

- প্রথমত ওয়েবসাইটের background এ কোনো ছবি ব্যবহার করবেন না, নিতান্তই ব্যবহার করতে হলে খুবই হালকা রংয়ের ব্যবহার করুন। কখনই কালো কিংবা গাঢ় background এ সাদা ফন্ট ব্যবহার করবেন না।
- অনেকে চোখের শান্তির জন্য ফন্টের রং কালোর (#000000) এর পরির্বতে গাঢ় ধূসর (#333333) ব্যবহার করে থাকেন।
- সুন্দর একটা ব্যানার ব্যবহার করুন। নিজে ডিজাইন না করতে পারলে বন্ধুদের সাহায্য নিন। ব্যানারে ওয়েবসাইটের নামের সাথে সাথে ওয়েবসাইটের সাবটাইটেলও ব্যবহার করুন।
- Wordpress.com এর ফ্রি ব্লগে ডিজাইনে কোনো পরিবর্তন করা যায় না, তবে blogger.com এর ব্লগের ডিজাইন পরিবর্তন করা যায়। এজন্য পারলে blogger.com এর ব্লগের বোরিং ডিজাইন পরিবর্তন করে ফেলুন। এখানে ব্লগারের জন্য কিছু সুন্দর ম্যাগাজিন স্ট্যাইল ডিজাইন আছে।এছাড়াও গুগলে সার্চ দিয়েও হাজার হাজার ব্লগারের জন্য টেমপ্লেট পাওয়া সম্ভব। আর নিজের সার্ভারে ওর্য়াডপ্রেস কিংবা জুমলা ব্যবহার করলে তো কোনো কথাই নেই – হাজার হাজার টেমপ্লেট পাওয়া যায়।
- ওয়েবসাইটে যতসম্ভব কম রং ব্যবহার করুন। এবং রংগুলো যেন একে অপরের সাথে ম্যাচ করে।
- প্রতিটি ক্যাটাগরি, সাবক্যাটাগরি, লেবেল ইত্যাদি পরিস্কারভাবে নির্বাচন করুন।
- প্রতিটি পোষ্ট সম্ভবমতো প্যারা করে, পয়েন্ট আকারে, হেডিং ব্যবহার করে লিখুন। এক নাগাড়ে লিখবেন না – তাতে পড়তে যেমন অসুবিধা তেমনি যারা দ্রুততার সাথে পড়তে চায় তারা স্ক্যান করতে পারে না। এ বিষয়ে অন্য পোষ্টে বিস্তারিত লিখবো।
- অনেকেই নানা ধরনের এনিমেশন ব্যবহার করেন, ওয়েবসাইটের সাথে সর্ম্পকিত না হলে ওগুলোর কোনো প্রয়োজন নেই।
- অহেতুক হোমপেজে সংবাদপত্র, বিনোদনের ওয়েবসাইটের লিংক দেবার দরকার নেই। যতদূর পারেন পাঠককে নিজের ওয়েবসাইটেই আটকে রাখুন।
- পাঠককে ওয়েব ট্রাফিকের তথ্য দেবার দরকার নেই। এতে পাঠক সংখ্যা কম হলে পাঠকের মনে বিরুপ প্রতিক্রিয়া হতে পারে।
- কার্সরে এনিমেশন, বিভিন্ন widgets, অহেতুক background এ গান ব্যবহারের দরকার নেই। এগুলো কেবল ওয়েবসাইটকে ধীরগতিরই করে না বরং বিরক্তির উদ্রেকও করে।
- ভদ্রতার সাথে প্রতিটি মন্তব্যের উত্তর দিন। এমনকি ইমেইল করেও মন্তব্যের উত্তর দিতে পারেন।
- পাঠককে RSS Feed কিংবা ইমেইল নিউজলেটার সাবস্ক্রাইবে উৎসাহিত করুন। এমনকি বুকমার্কেও উৎসাহিত করতে পারেন।
- যত্রতত্র বিজ্ঞাপন ব্যবহার থেকে দূরে থাকুন। এ বিষয়ে পরর্বতীতে বিস্তারিত লিখতে চেষ্টা করব।
- নিয়মিত নির্দিষ্ট বিষয়ে ব্লগ পোষ্ট করুন, কপি-পেস্ট করা থেকে দূরে থাকুন।
- প্রথম পাতায় অনেকগুলো পোষ্ট প্রকাশিত করা থেকে বিরত থাকুন। ৪/৫টির বেশি পোষ্ট একসাথে দেখানোর প্রয়োজন নাই।
- আবার পোষ্ট বড় হলে পুরো পোষ্টও দেখানোর দরকার নেই। এতে করে স্ক্রলিং বেড়ে যায়।
- ইংরেজিতে ব্লগ বানালে, বাংলিশ শব্দ ব্যবহার থেকে বিরত থাকুন।
আপাতত এই পয়েন্টগুলো মনে পড়ছে। তাই একটানে লিখে ফেললাম। পয়েন্টগুলো পড়তে থাকুন, নতুন আরও কিছু টিপস নিয়ে আবার হাজির হব।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- অসম্পুর্ণ ওয়েবসাইট সার্চ ইঞ্জিন থেকে দূরে রাখুন
- ব্লগার এবং ওয়েবসাইট ডিজাইনারদের জন্য কিছু প্রয়োজনীয় দিকনির্দেশনা
- জরুরি পোষ্ট: ওয়ার্ডপ্রেসের উপর হামলা চলছে, সর্তক হউন
- একটি ওয়েবসাইটের সূচনা… CMS হিসেবে ওয়ার্ডপ্রেসের ব্যবহার
- ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে বাংলা ইনস্টল করবেন
- আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি ~ ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম
- [অতিথি পোষ্ট] হাসান ভাইয়ের সাথে অনলাইন আয় আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক আড্ডার কথা…
- ওয়েবসাইট নিয়ে প্রশ্নোত্তর | খোলা চিঠি [২৩শে মে, ২০০৯]
{ 31 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }
আমি একটা ব্লগ বানিয়েছি। বহুত কষ্ট ঠষ্ট করে।
জিন্নাত ভাই একবার ঘুরে আসতে পারেন। লিংক দিয়েছি। কি এড করলে ভাল হয় … কি কি দরকার … এইসব আর কি…
হাসান ভাই, এত দ্রুত আমার মন্তব্যে সাড়া দিবেন ভাবতেই পারিনি। প্রয়োজনে পাশে থাকবেন বলে আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছেন। যেহেতু আমি শূণ্য থেকে শুরু করেছি তাই কিছুটা সমস্যা হচ্ছে । প্রথম ব্লগ লেখার সময় আমি একটা বিষয়ের উপর আংশিক লিখে লিখে ড্রাফটে না রেখে সরাসরি পোষ্ট করে ফেলেছিলাম। পরবর্তীতে যখন বুঝতে পারলাম তখন মুছে ফেললাম। কিন্ত ইতিমধ্যে গুগোল সার্চে তা চলে গেছে। গুগোল সার্চ থেকে উক্ত বিষয়সমুহ মুছার কোন উপায় জানালে উপকৃত হব। আপনাকে ধন্যবাদ।
.-= Ahtesham এর সর্বশেষ পোষ্ট >> টবে বারমাসী আমড়ার(Hog Pulm) চাষ =-.
মুছে ফেলতে হবে না, ধীরে ধীরে ঠিকই গুগল থেকে হারিয়ে যাবে। আর দ্রুত ফলাফল চাইলে Google Webmasters Tool এ গিয়ে সাইটম্যাপ জমা দিয়ে ওয়েবসাইট ভেরিফাই করুন। এরপর Site Configuration > Crawler Access > Remove URL > New Remove URL এ গিয়ে অপ্রয়োজনীয় পেজটি সম্পর্কে গুগলকে জানিয়ে দিন।
@ হাসান ভাই। আপনার এই ব্লগ থেকেই ব্লগিং নিয়ে ভাবতে প্রেরণা পাই। আশার আলো দেখি। ধন্যবাদ আরো একটি দারুন কাজের পোস্টের জন্য
হাসান ভাই, ব্লগ সম্পর্কে যা জেনেছি বেশীর ভাগই আপনার অবদান, যদিও আমি ব্লগ খুলেছি ব্লগারে। আর আমার ব্লগটি হল একটু কম জনপ্রিয় (যদিও তার গুরুত্ব অপরিসীম) বিষয় নিয়ে, তা হল রুফ গার্ডেনিং। ওয়েব বা ব্লগ সম্পর্কে বিশ্বাস করেন আর নাই করেন একমাস আগেও আমি কিছুই জানতাম না । মাত্র একমাসের চেষ্টায় এবং আপনার এবং অন্যন্য ব্লগ পড়ে পড়ে নিজেই ব্লগ খুললাম। সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
.-= Ahtesham এর সর্বশেষ পোষ্ট >> টবে বারমাসী আমড়ার(Hog Pulm) চাষ =-.
আপনার আগ্রহ দেখে ভাল লেগেছে, অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল।
আশা করি প্রয়োজনে পাশে পাবেন।
ধন্যবাদ ভাই।আপনি সত্যিই ভাল লিখেন।
.-= মঈনরিমন এর সর্বশেষ পোষ্ট >> খাবারের উপাদান =-.
টাইম ম্যাগাজিন ২০০৯ সালের সেরা ৫০ টি ওয়েব সাইটের এক লিস্ট প্রকাশ করেছে।তাদের মত অনুসারে ২০০৯ সালের সেরা ৫০ টি ওয়েবসাইট:
1. Flickr
2. California Coastline
3. Delicious
4. Metafilter
5. popurls
6. Twitter
7. Skype
8. Boing Boing
9. Academic Earth
10. OpenTable
11. Google
12. YouTube
13. Wolfram|Alpha
14. Hulu
15. Vimeo
16. Fora TV
17. Craiglook
18. Shop Goodwill
19. Amazon
20. Kayak
21. Netflix
22. Etsy
23. PropertyShark.com
24. Redfin
25. Wikipedia
26. Internet Archive
27. Kiva
28. ConsumerSearch
29. Metacritic
30. Pollster
31. Facebook
32. Pandora and Last.fm
33. Musicovery
34. Spotify
35. Supercook
36. Yelp
37. Visuwords
38. CouchSurfing
39. BabyNameWizard.com’s NameVoyager
40. Mint
41. TripIt
42. Aardvark
43. drop.io
44. Issuu
45. Photosynth
46. OMGPOP
47. WorldWideTelescope
48. Fonolo
49. Get High Now
50. Know Your Meme
51. bn.jinnatulhasan.com
হা হা।শেষের টা আপাতত মিথ্যা।যাই হোক সাইটগুলো ভালভাবে খেয়াল করে সেগুলোর Special দিকগুলো নিয়ে Research করতে পারেন।
ধন্যবাদ লিস্টটির জন্য @আদনান…
———————–
৫১ নম্বরটা দেখে মজাক লাগলো…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
ভাইয়া আপনি প্লিজ টেকটিউনস এ লিখুন
ভাই বিভিন্ন ফোরামে / ব্লগে একই কথা লিখতে লজ্জা লাগে, নিজেকে ফেরিওয়ালা মনে হয়। হয়তো খেয়াল করবেন, আমি ইতিমধ্যেই টেকটিউনে একটি পোষ্ট লিখেছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাইয়া, আমি আপনাকে ওখানে লিখতে না করব। শাকিল ভাইয়ার মন্তব্য গুলো মাঝে মাঝে আক্রমনাত্নক হয়ে যায় কিনা…………………
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to change wordpress language in own server =-.
ধন্যবাদ, হাসান ভাই, আপনার ব্লগার আড্ডার যদি কোন ডকুমেন্ট , ভিডিও থাকে আমাদের সাথে কী শেয়ার করতে পারবেন?
এইই পোষ্টটি পড়ে দেখুন – http://bn.jinnatulhasan.com/2009/07/1026
ভাইয়া কোন ধরনের ব্লগে বেশী ভিজিটর পাওয়া যায় জানালে খুব খুশী হতাম
মৌসুমি টপিকে … হ্যান্ডআউটটি দেখে নিন। এছাড়াও গুগল ট্রেন্ডস ব্যবহার করতে পারেন।
অনেক দিন ধরে ভাবছি একটি ব্লগ চালু করবো। সঠিক দিকনির্দেশনার অভাবে বসে ছিলাম এখন একটা উপায় পেলাম।অসংখ্য ধন্যবাদ।
বাহ আপনি বেশ লেখেন তো। এমন একটি ফিচারের জন্য কতদিন ধরে অপেক্ষা করছিলাম । অবশেষে অপেক্ষার পালা শেষ হলো।
বস আপনার মিটআপে যেতে পারি………..”"আপনার দেখা সবচেয়ে সুন্দর seo ভিডিও টা কিন্তু ল্যাপটপে নিতে ভুলবেন না……….”"।

বুঝেনতো আমাদের নেটের অবস্থা…………
“দু’সপ্তাহ আগে আমার ইন্টারনেট স্পীড ছিল ১৫এমবি আর এখন ৪ থেকে ১০ কেবি … আমার অবস্থাটা ভেবে দেখুন!”"”
এই পোস্ট টা লেখার কারনে একটা আবদার করার সাহস পাচ্ছি। তবে জোরাজুরি নাই
আমি প্রথম ব্লগ লেখা শুরু করছিলাম ২০০৫ এর দিকে কিন্তু দেশ ছাড়ার পর আর হয়ে উঠেনি। আর আমার আগের সব ব্লগই বর্তমান জায়গা থেকে এক্সেস করা যায়না;তাই আর মনোযোগ ও দেইনি। বহুদিন পর কিছু ছাত্র-ছাত্রীদের প্রেরনায় আর আপনার পোস্ট “কিভাবে ওয়ার্ডপ্রেসে এর ব্লগ সার্ভারে ইনস্টল করতে হয় ” পড়ে আবার একটা সাইট দাড়া করালাম। বলে রাখি আমি কিনতু এসইও এর ভক্ত; তবে শুধুই পড়ি;কাজে লাগাতে পারিনা সময়ের অভাবে। আমার আবদার সাইটা দেখে শুধু বলবেন মেজর প্রবলেমটা কি? যাই বলবেন তাতেই খুশি।
সাইট এড্রেস: http://studyinfo.22web.net
হাতে সময় পেলে আপনার ওয়েবসাইট নিয়ে একটি পর্যালোচনা প্রকাশ করতে চেষ্টা করব।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ
৪-১০ কেবি কিন্তু রেগুলার নয়। পিং বারবার কেটে যায়। ফলে সমস্যা আরও বেশি হয়…
ধন্যবাদ হাসান ভাই। আমার মনে হয়, আমাদের মতো নতুনদের জন্য এই পোস্টটির মতো পোস্ট-ই বেশি বেশি দরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
হোস্টিং-এর কন্ট্রোল প্যানেল নিয়ে আপনার কাছে একটি পোস্ট চেয়েছিলাম। আশা করি নিরাশ করবেন না।
আড্ডায় আশা করছি দেখা হচ্ছে। কেমন আছেন? ইদানিং নেট-এ অনেক প্রবলেম হচ্ছে। তাই ব্রাউজিং করতে পারছি না ভালোভাবে…
সমস্যা হচ্ছে আমি টিউটোরিয়াল টাইপের পোষ্ট লিখতে পারি না, তাই লিখি লিখি করেও লিখা হয়ে উঠছে না।
দু’সপ্তাহ আগে আমার ইন্টারনেট স্পীড ছিল ১৫এমবি আর এখন ৪ থেকে ১০ কেবি … আমার অবস্থাটা ভেবে দেখুন!
এ ধরনের টিউটোরিয়াল আপনি http://www.siteground.com/tutorials এ দেখতে পারেন।ওরা খুবই ভাল লেখে।
লিংকের জন্য ধন্যবাদ … ওখানে প্রচুর টিউটোরিয়াল আছে।
অনেক ভূল হয়ে গেল।ভাইয়া ক্ষমা দৃষ্টিতে দেখেবন।আমি এই প্রথম বিজয় ছাড়া বাংলা লিখলাম….
আপনার বলবার আগেই বানান ভুলগুলো ঠিক করে দিয়েছি … সমস্যা নেই। ধীরে ধীরে ইউনিবিজয়ও আয়ত্ত্বে চলে আসবে।
ভাইয়া আমি কয়েক দিন থেকে আপনার সাইটে নিয়মিত পড়ছি। বিশ্বাস করবেন নাকি জানি না আমি নেটে আছি কিন্তু আপনার সাইটে ছিলাম না এমন হয় নি। ভাইয়া আমি অনেকদিন বাসায় টাইপের কাজ করেছি। হঠাৎ মাথায় সাইটের চিন্তা মাথায় আসলো। আর তখনই আপনি লেখা শুরু করলেন এই বিষয়ে। আমার ভাগ্য সত্যিই অনেক ভালো,,,,,,
ধন্যবাদ ভাইয়া নতুন টিপস এর অপেক্ষায় থাকলাম