একদিনের সেলিব্রেটি আর ব্লগিং আড্ডা

by জিন্নাত উল হাসান on July 31, 2009 · 31 comments

in ঘোষনা

সাড়ে ছয়টার সময় আড্ডা শুরু হবার কথা ছিল। একটা কাজে ফেঁসে যাওয়ায় পৌনে ছয়টার দিকে গুলশানে বন্ধু মামুনের অফিসে পৌছালাম। ততক্ষনে বেশ কয়েকজন আড্ডায় অংশগ্রহনের জন্য এসে গিয়েছিল।

গতকাল আর আজ আড্ডার জন্য একটি প্রেজেন্টশন রেডি করে ফেলেছিলাম। ওরা সবার দেখবার ব্যবস্থা করতে ছয়টা বেজে গেল। সবার কথা মতো শুরু করেদিলাম। চেষ্টা করেছি প্রেজেন্টশনটিতে ব্লগিং, ইন্টারনেটে আয়ের কৌশল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন – প্রায় সবগুলো বিষয় নিয়েই আলোচনা করতে। প্রায় প্রতিটি বিষয় সাধ্যমত চেষ্টা করেছি বলার সাথে সাথে কম্পিউটারে দেখিয়ে দিতে। উপকারে আসলে কষ্ট সার্থক হবে।

এডসেন্স এবং ব্লগ আ্ড্ডা

প্রায় সাড়ে চার ঘন্টা পর আমার বকবকানি আর আড্ডাবাজদের প্রশ্নের উত্তর শেষ হলো। এরপর যা হল তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। প্রথমে পান্থ বিহোস উপহার দিল তার লেখা এবং তার সম্পাদিত তিনটি বই। আর ততক্ষনে শুরু হয়ে গিয়েছে ফটো সেশন। সবাই দেখি যে যার মতো মোবাইল, ক্যামেরা বের করে আমার ছবি তোলা শুরু করে দিয়েছে – যেন আমি বলিউডের কোনো সেলিব্রেটি।

হাসিফাট্টার মধ্য দিয়ে আড্ডা শেষ হল। আড্ডায় যারা যোগ দিয়েছিলেন – পারভেজ, পান্থ বিহোস, শামীমস, সজীব, মর্মর, সুপ্ত, সাকিল, শংকর, অলোক মিস্ত্রী এবং আরোও কয়েকজন। সবার নাম এই মুহূর্তে মনে পড়ছে না বলে দু:খিত। দয়া করে মনে পড়তে সহায়তা করুন।

আর যারা আড্ডায় যোগ দিতে পারেন নি তাদের জন্য রইল স্লাইডগুলো:

যাদের dofollow / nofollow নিয়ে সমস্যা আছে

[html]Hasan’s Website
Hasan’s Website[/html]

প্রথমটি dofollow আর দ্বিতীয়টি nofollow লিংক। এ বিষয়ে খুব বেশি চিন্তিত হবার কিছু নাই। শুরু অপ্রয়োজনীয় ওয়েবসাইটের লিংক থেকে দূরে থাকুন। তাতে অন্তত আপনার পাঠক অধিক সময়ের জন্য আপনার ওয়েবসাইটে থাকবে।

যারা আড্ডায় যোগ দিয়েছিলেন, শুধুমাত্র আজ এবং কালকের মধ্যে অতিথি ব্লগার হিসেবে আড্ডায় কি কি শিখলেন, কোনটা ভাল লাগল, কোনটা হলে আরো ভাল লাগতো, মনের প্রশ্ন নিয়ে এই ব্লগে ব্লগ পোষ্ট করতে মন্তব্যের ঘরে আগ্রহের কথা আমাকে জানান।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 27 comments… read them below or add one }

r@b1n January 7, 2010 at 12:59 pm

ভাইয়া, খুব তারাতারি আরেকটা আড্ডার ব্যাবস্থা করুন প্লিজ। করলে খুব উপকৃত হব! আপনার সাথে এই ব্যাপার এ আড্ডা দেওয়ার খুব ইচ্ছা।

Reply

জিন্নাত উল হাসান January 7, 2010 at 1:06 pm

কিন্তু ভাইয়া আমি তো দেশে থাকি না… দেশে না আসা পর্যন্ত তো আড্ডার আয়োজন করতে পারছি না।

Reply

Mayakanon August 18, 2009 at 6:19 pm

ভাইয়া, ৭নং স্লাইডের – ২. গবেষনা এবং জ্ঞান সাগরে ঝাঁপ
>৬. মার্কেটিং স্ট্রাটেজি
সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

Reply

Shamim August 5, 2009 at 11:42 pm

আবার দেখা হলে ভালই হবে।

Reply

supto August 2, 2009 at 10:25 am

পরীক্ষার কারনে লিখতে পারি নাই।আমাদের আড্ডাটা খুব সফল একটা আড্ডা ছিল।খুব ভালো লেগেছে।অনেক কিছু শিখলাম।অনেকের সাথে পরিচিত হলাম।আশা করি পরে আবার সবার সাথে দেখা হবে।

জিন্নাত ভাই কে অসংখ্য ধন্যবাদ।

Reply

tintob August 2, 2009 at 10:47 am

সুপ্ত ভাই, আমি কিন্তু আপনার মেইল এখনো পাই নাই। মনে আছে তো? নাকি ভুলে গেছেন? মনে না থাকলে এই কমেন্ট দেখে আশা করি মনে পড়বে এবং আমি মেইলটা পেয়ে যাবো। কেমন আছেন?

Reply

Alok Kumar Mistry August 1, 2009 at 9:45 pm

ইয়াহু!! আবার দেখা হবে! অবশ্যই চেষ্টা করেন “যাবার আগে আরেকবার।” –জিন্নাত ভাই জিন্দাবাদ–

Reply

shajjad August 1, 2009 at 1:19 pm

অনেক কষ্ট নিয়ে লিখছি। আপনারা ভাবছেন কষ্টের কথা এখানে কেন বলছি?কারণ যারা আড্ডায় উপস্তিত হতে পারেনি আমিও তাদের মধে একজন….স্লাইড শোটা পাওয়ায় কষ্ট খানিকটা লাগব হয়েছে তবে সবটুকু না।

Reply

জিন্নাত উল হাসান August 1, 2009 at 1:28 pm

স্লাইডশোটা আমাদের আলোচনার সারসংক্ষেপ মাত্র। কারন আমাদের আড্ডাটা ছিল প্রায় সাড়ে চার ঘন্টাব্যাপী, এবং কথায় কথায় প্রচুর উদাহরন, সমস্যা উঠে এসেছিল – যেগুলো স্লাইডে নেই। তবে চেষ্টা করব যাবার আগে আরেকবার সবাইকে নিয়ে বসতে – নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না।

স্লাইড দেখতে থাকুন … প্রশ্ন জাগলে অনলাইনে আমি তো জেগেই থাকি। উত্তর দিতে চেষ্টা করব।

শুভেচ্ছা রইল।

Reply

Alok Kumar Mistry August 1, 2009 at 4:32 am

জিন্নাত ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরেকবার এমন একটি সম্মেলনের জন্য। সবার সাথে দেখা হয়ে গেল, খুবই ভাল লাগছে। সজীবের সাথে একসাথে বাসায় এলাম। জানিনা আবার কবে একত্র হব; তবে শীঘ্রই এই আশা করি। গতকাল কয়েকটি বিষয় নতুন শিখলাম, নিঃসন্দেহে খুব কাজে দেবে। জিন্নাত ভাই দেখলেন ছবি তোলা কত কাজে লাগে। আমাদের গ্রুপ ছবিটা দারুন হয়েছে।

অন্য ভাইদের বলছি, সামনে নিয়মিত যোগাযোগ রাখবেন, একসাথে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশায়…

Reply

Lasik Reviews August 1, 2009 at 1:25 am

হাসান ভাই ! প্রথমে একটি অভিযোগ, প্রশ্ন সম্বলিত একটি কমেন্ট প্রথমে প্রকাশ করে আবার তা মুছে দিয়েছেন, কেন জানি না। আড্ডায় যেতে পারিনি বলে দুঃখ আছে। স্লাইড দেখে সে দুঃখ কিছুটা কমিয়েছি। ভাল লাগার মতো স্লাইড। আউটগোয়িং লিংক No follow করে দিলে google page rank এ সমস্যা হয় কিনা? আরেকটি কথা- প্রায় সব বিষয়ে ব্লগিং করার জন্য আমাকে কি একটি Domain Name নির্বাচন করে দিবেন? যাক, আবারো প্রশ্ন করতে হলো বলে দুঃখিত।

Reply

জিন্নাত উল হাসান August 1, 2009 at 2:57 am

আপনি কি শিউর যে আপনার মন্তব্যটি প্রকাশিত হয় না? কারন আমার জানামতে আমি আজ পর্যন্ত কোনো মন্তব্য মুঝে দেইনি। একটি মন্তব্য অনুমোদনের অপেক্ষায় আছে আর আর একটি স্প্যামের ঘরে জমা আছে। দু’টোর কোনোটাই আপনার না। যদি মনের অজান্তে করেই থাকি তার জন্য ক্ষমাপ্রার্থী।

আড্ডাবাজদের সাথে আপনার ওয়েবসাইট নিয়েও কথা বলেছি। তাই বুঝতে পারছেন আপনার বিষয়ে আমার কোনো মতপার্থক্য নেই। আপনি আরোও আমার কাছে সাফল্যের দৃষ্টান্ত।

অনেক বেশি আউটগোয়িং লিংক হলে অপ্রয়োজনীয় লিংকগুলোতে nofollow দিলে PageRank এর উপকারে আসতে পারে। আর সব বিষয়ের জন্য যদি ডোমেইন কিনতেই চান, তবে ডোমেইন news, world, tech এই টাইপে keyword থাকলে মনে রাখতে সুবিধা হবে। আমার ইমেইল না জানলে যোগাযোগ ফরমে যোগাযোগ করুন।

Reply

Lasik Reviews August 1, 2009 at 5:50 am

হাসান ভাই ! দুঃখিত, ভুল অভিযোগের জন্য। আসলে গতকাল আমি আমার মন্তব্যটি কোথাও দেখেনি বলেই এই সমস্যাটি হয়েছে। দোষ আসলে বোধ হয় কারো নয়।

আমি যতটুকু জানি, একটি পোস্টে ৪-৫ টার বেশি আউটগোয়িং লিংক দেওয়া উত্তম নয়। আর, এই লিংকগুলোকে no follow না-করে html-এ এডিট করে দিলে বোধ হয় ভাল হয়। তাতে আর পাঠক লিংকগুলো বুঝতে পারবে না। নিচে html কোডটি দিলাম।

Lasik Reviews

এই কোড ব্যবহার করে, চাইলে আউটগোয়িং লিংকের ব্লু কালার তুলে দেওয়া যায়। তাতে সবচে’ সুবিধা হচ্ছে-পাঠক হারানোর ভয় থাকবে না। তা ছাড়া হাসান ভাই আমার no follow-র প্রতি কেমন যেন অনীহা কাজ করে।

Domain বিষয়ে আপনার পরামর্শ মাথায় থাকল। তবে সব বিষয়ে একসাথে করব কিনা, নাকি পৃথক করব সেই বিষয়ে একটু সিদ্ধান্তহীনতায় ভুগছি। আপনার পরামর্শ অবশ্যই দরকার।

আমার ছোট সাইটটি আপনার নজরে এসেছে এ-জন্য নিজেকে ও আপনাকে ধন্যবাদ। আমি আসলে আপনার সাথে একটু মোবাইল ফোনে কথা বলতে পারলে ভাল হত। আমার ই-মেইল দেওয়া হল, যদি পারেন আপনার সেল নাম্বারটি পাঠাবেন।

সময় দিয়ে আমার জন্য মন্তব্য ও পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ।

আমার ই-মেইলঃ lasikreviews@gmail.com

Reply

Lasik Reviews August 1, 2009 at 5:57 am

কোডটি লিঙ্ক হয়ে যাওয়াতে দুঃখিত। নিচে আবার দেওয়া হল…

anchor text of your website

Reply

Lasik Reviews August 1, 2009 at 6:00 am

হাসান ভাই ! কোডটি নিয়ে সমস্যায় পড়লাম। আপনি একটু এডিট করে দিয়েন।

Reply

জিন্নাত উল হাসান August 1, 2009 at 10:56 am

পোষ্টের শেষে দু’টোর কোডই দেয়া হল … একবার দেখে নিন।

Reply

জিন্নাত উল হাসান August 1, 2009 at 8:22 am

আপনার ফোন নম্বর দিন … সময় পেলে ফোন করব। আমি আগামী কয়েকদিন ঢাকার বাইরে আছি।

Reply

শংকর ভাওয়াল August 1, 2009 at 8:45 am

@ Lasik Reviews,

“No Follow” tag ব্যবহার করাটাই ভাল। আর আপনি চালাকি করে শুধু anchor text ব্যবহার করেছেন, মনে হয়না আপনার ভিজিটররা এটা সাভাবিক ভাবে নিবে। বিরুপ ধারনা হওয়ার সম্বাবনাই বেশি।

@ হাসান ভাই,

কমেন্ট করতে মনে হয় দেরি করে ফেললাম? অনেকেই দেখি করে ফেলেছে :)
সত্যি দারুন experience. সবার হাসিখুসি আন্তরিক আড্ডাটি সত্যিই enjoy করেছি। আর আপনার স্লাইড, টিপস সর্বোপরি help করার প্রবনতা সত্যি প্রশংসনীয়।

Reply

Lasik Reviews August 2, 2009 at 2:57 am

শংকর ভাই ! আসলে আমার সব একাউন্ট আমি আমার ব্লগের নামে করেছি, সে-কারণে বোধহয় এমন হয়ছে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন .

Reply

শংকর ভাওয়াল August 2, 2009 at 5:13 am

না, আসলে আমি তা বলতে চাই নি।

আপনি লিংক হিসাবে Lasik Reviews এবং anchor text of your website এই দুটি লিংক দিয়েছিলেন। ঠিক? লিংক গুলো কি click able ছিলো?

এখন, কেউ যদি লিংকটাতে কিল্ক করতে গিয়ে কিল্ক করতে না পারে তাহলে তার মনে বিরুপ প্রতিক্রিয়া হওয়া সাভাবিক নয় কি? আমি এটাই বলতে চেয়েছিলাম।

তবে লিংক গুলোতে মডারেশন করা হয়ে থাকলে (আমি জানি না) ওন্য ব্যপার। ভালো থাকবেন।

Reply

Md.Akbar Hossain July 31, 2009 at 8:24 pm

আমি আর যারা আড্ডায় যোগ দিতে পারেন নি , আমি মন খুব খারাপ।
আজ আড্ডা যোগ দিতে পারি…

Reply

জিন্নাত উল হাসান July 31, 2009 at 11:54 pm

আজ ভাই আমাদের কোনো আড্ডা নেই :(

Reply

tintob July 31, 2009 at 12:13 pm

হাসান ভাই, সত্যিই আপনি প্রচুর শ্রম দিয়েছেন আড্ডাটার জন্য। অবশ্যই আমার সৌভাগ্য যে, আড্ডায় থাকতে পেরেছিলাম।
যাই হোক, আমি এই ব্লগে লিখতে খুবই আগ্রহী। আমি লিখতে চাই অনলাইনে আয়ের বিশাল সম্ভাবনার কথা নিয়ে। এডসেন্স-ই যে সব নয়, এটা সবার জানা দরকার। সবাই শুধু এডসেন্স এডসেন্স বলে। আরও লিখতে চাই এডসেন্স-এ আয় করতে সহজ পথ কী?, ডোমেইন-হোস্টিং-এর সমাধান, এসইও করবো কেন? — এই সব বিষয়ে।

Reply

জিন্নাত উল হাসান July 31, 2009 at 12:30 pm

আমি আসলে আপনাকে আজ এবং আগামীকাল আড্ডার উপরে পোষ্ট লিখার জন্য অতিথি লেখকের ক্ষমতা দিয়েছি। আশা করি ভবিষ্যতে স্থায়ীভাবে লেখকের ব্যাপারটি আলোচনা করা যাবে।

অনেক ধন্যবাদ।

Reply

tintob July 31, 2009 at 1:45 pm

ধন্যবাদ হাসান ভাই। এতেই আমি খুশি…

Reply

Shakil Arefin July 31, 2009 at 12:12 pm

আমি টেকটিউনস মিট আপ এর আয়োজক ছিলাম তাই সেই প্রোগ্রম শেষ করে আসতে দেরী হয়ে যায়। অল্প সময়ে ভালোই হল। আশা করি যবার আগে আরেকবার আড্ডা হবে।

Reply

জিন্নাত উল হাসান July 31, 2009 at 12:32 pm

অনেক ধন্যবাদ … আশা করি আবার দেখা হবে।

Reply

Leave a Comment

{ 4 trackbacks }

Previous post:

Next post: