আমি কাউকে অনলাইন আয়ের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি না, দিই না। তবে বলতে পারি আপনি কীভাবে আর্ন করবেন, বাকীটা আপনার কাজ।
এরকম দু’টি বাক্য বলেই প্রিয় হাসান ভাই আড্ডাতে যোগ দিলেন। তারপর পরিচয় পর্ব শেষ করে সরাসরি তিনি চলে গেলেন মূল আড্ডায়।
আলোকিত হই স্টারের সান্নিধ্যে এমনি আশা...
হাসান ভাই দেশে এসেছেন ১৭ জুলাই। একমাস থাকার কথা দেশে। থাকবেন তাই ১৩ আগস্ট পর্যন্ত। ১৪ আগস্ট লন্ডনে পাড়ি জমাবেন।
আমরা যারা তাঁর ব্লগের নিয়মিত পাঠক মূলত তাদেরকে নিয়েই এই আড্ডাটা হলো।
যদিও সামু ব্লগের অনেকেই জানেন। তবে কী কারণে তারা এতোটা নিস্পৃহ ছিলেন বুঝতে পারিনি। হয়তো বাংলাদেশের সমসাময়িক পেয়েবল আর্নিং আড্ডার কথা চিন্তা করেই। যাই হোক।
আমাদের এই আড্ডার তারিখ এবং বিষয়বস্তু আগেই হাসান ভাই ব্লগে উল্লেখ করে দিয়েছিলেন।
আড্ডার বিষয়বস্তু ছিলো_
১. ব্লগিং, ব্লগিংয়ের বিষয়বস্তু, Niche ব্লগিং
২. অনলাইনে আয়ের কৌশল, এডসেন্স, ক্লিকব্যাংক
৩. ওয়েবসাইট, ডোমেইন, হোস্টিং, ওর্য়াডপ্রেস, ব্লগার
৪. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল, সোশাল নেটওর্য়াকিং
যাই হোক, হাসান ভাইয়ের নির্দেশনানুযায়ী আগেই আমরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন সাজিয়ে নিয়েছিলাম। কিন্তু সবচে’ মজার ব্যাপার হলো, আমাদের প্রশ্নগুলো কোনোই কাজে লাগেনি।
কেন?
কারণ, তিনি খুব চমৎকার একটি লেকচার শীট তৈরি করে নিয়ে এসেছিলেন। যা তিনি ডিসপ্লেতে আরও চমৎকার করে বুঝিয়ে দিয়েছেন। ফলে আমাদের প্রশ্নগুলো করার আগেই উত্তর পেয়ে গিয়েছিলাম।
আড্ডাটা হয়েছে খুবই প্রাণবন্তকর।
হাসান ভাই মজার মজার কথা আর উদাহরণ যোগ করে সত্যিই চমৎকার একটি উপস্থাপন করেছেন।
সবচে’ বড় কথা হলো, এডসেন্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার এবং অনলাইনে আর্ন করার ব্যাপারে এতো সহজ করে, অল্প সময়ে অধিক তথ্য আর কোথাও পাইনি।
হাসান ভাইকে ধন্যবাদ।
আড্ডার বেশ কিছু ছবি আমি তুলেছিলাম। কিন্তু অজানা কারণে ছবিগুলো হারিয়ে গেছে আমার এমপি৬ থেকে। কিংবা আমি বের করতে পারছি না।
এখানে কিছু ছবি দিলাম। সেগুলো স্পষ্ট নয়। তারপরও দিলাম। দেখে ভালো লাগতে পারে।
গভীর নিমগ্নতা আলো কিংবা পাঠের প্রতি...
আমাদের আড্ডার মধ্যমণি এবং সর্বকণিষ্ঠ আড্ডাবাজ...
আড্ডা শেষে ফটোসেশন পর্বে হাসান ভাইকে বই উপহার...
কাল/পরশু আড্ডায় কী শিখলাম আর কী হলো না হলো তা নিয়ে আমার অভিজ্ঞতাগুলো সাজিয়ে একটি পোস্ট দেয়ার ইচ্ছে আছে।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- গুগল এডসেন্স চেক – জানুয়ারী, ২০১০
- ওয়ার্ডপ্রেস.কম এবং ওয়ার্ডপ্রেস.অর্গ – এর পার্থক্য কি?
- এ্যাডে ক্লিক পড়ে কিন্তু কম টাকা পাই? এখন কি করব?
- জরুরি পোষ্ট: ওয়ার্ডপ্রেসের উপর হামলা চলছে, সর্তক হউন
- [অতিথি পোষ্ট] স্পন্সর্ড পোস্টও হতে পারে আয়ের আরেক উৎস
- রুম্মাকে দেয়া আমার অমূল্য সাজেশনসমূহ
- ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে বাংলা ইনস্টল করবেন
- আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি ~ ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম
{ 12 comments… read them below or add one }
আিম AFFILIATE TV PROCESSING এ একটি একাউন্ট করেছি / িকন্ত টাকা তুলৈত পারছি না /
Wire Transfe ্র জন্যr তারা ABA No : …Routing No : Transit No :চাচ্ছে এগুলো আিম েকাথায় পাব ?ভাইয়া আমােক একটু হেল্প করেবন পিল্জ
আপনি আমার ব্যাংকের সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে প্রয়োজনীয় তথ্য দেবেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
খুব ভাল
Hasan Vai,
I am a new user . I live in Birganj, Dinajpur, Bangladesh. Please tale me about Blog and online income process.
ভাই প্রশ্নটা খুব বড় হয়ে গেছে, কোনো নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধা হতো।
Read this blog and you will know about income,etc.
Hasan vai i read a lot of ur article.if there were serial it would be easy for new user to understand.i don’t know where to start wher to end reading.i read and read.please write a book.ur book will be best book in this sector.carry on vaia.
পান্থ বিহোসেরও স্টার না হয়ে কোন উপায় নাই!
স্টারের সান্নিধ্য পেলে সত্যিই স্টার হতে ইচ্ছে করে। হাসান ভাইকে পাশে পেয়ে খুব ভালো লেগেছে। উৎসাহ পাচ্ছি আগের চেয়েও বেশি। কিন্তু বাংলাদেশের নেটের মান যাচ্ছেতাই। প্রয়োজনীয় কাজটুকু করতেও বেগ পেতে হয়।
যাইহোক, বলেন আছেন কেমন? খুব ব্যস্ত যাচ্ছে নাকি? আইএসইও ফোরামে নিয়মিত দেখছি না যে…
ইন্টারনেটের কারনে বাংলাদেশে সাফল্য পাওয়াটা খুবই কষ্টকর। কি আর করবেন? অবস্থাকে মেনে নিতেই হবে। চেষ্টা চালিয়ে যান, সাফল্য একদিন আসবেই। আর আপনার তো টাকা আসা শুরু হয়েছেই
ভাই ব্যস্ততার কারনে ফোরামে সময় দিতে পারছি না। ঢাকা ছাড়ার আগে হয়তো ফোরামে আমাকে আর দেখা যাবে না।
ইচ্ছা ছিল আড্ডাতে যোগ দেওয়া কিন্ত ব্যস্ততার কারনে দিতে পারলাম না বলে হাসান ভাই এর কাছে দু’”খ পরোকাশ করছি। কী কী নিয়ে আড্ডা হলো জানালে খুশি হতাম। হাসান ভাই দেখা হবে লন্ডনে।
হাসান ভাই সত্তি জিনি্যাস। হাসান ভাইয়ের কারনে আম আমরা অনেক কিছু জানি। আড্ডার পুরা ইতিহাস জানান আমাদের প্লীজ।
আমি জিপির নেট ইউজ করি। গত কয়েকদিন যাবত প্রচণ্ড সমস্যা করছে লাইনে। একটা লেখা পোস্ট দিতে প্রচুর সময় লাগে। আজ চেষ্টা করবো আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে…
নিজের প্রশংসা শুনতে কারোই না ভাল লাগে … আমারও লাগলো।
তবে আলোচনার বিষয়বস্তুগুলো আলোচনা করলে বেশি খুশি হব। আশা করি হতাশ করবেন না।
অনেক ধন্যবাদ।