কিভাবে ব্লগের জন্য ডোমেইন পছন্দ করবেন

লিখেছেন জিন্নাত উল হাসান তারিখ July 1, 2009 · 24 comments

বিভাগ ওয়েবসাইট, ব্লগিং

ডোমেইন রেজিস্ট্রেশন | ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন
নিংসন্দেহে নিজের একটি ডোমেইন আপনার ওয়েবসাইটকে পেশাদারিত্বের একটি নতুন মাত্রা দেবে। ডোমেইনটি লেখক হিসেবে আপনাকে এবং আপনার ওয়েবসাইটকে পাঠকের কাছে তুলে ধরবে। যেকোন ওয়েবসাইটে সর্বপ্রথম ডোমেইনটিই পাঠকের নজরে আসে এবং এর উপর ব্লগের সাফল্য নির্ভর করে। তাই ব্লগিং কিংবা ওয়েবসাইটে সাফল্য পেতে ডোমেইনটি সঠিক হওয়া খুবই জরুরি।

ছোট্ট একটি উদাহরন দেই। ধরুন আপনি ব্লগ বানিয়েছেন blogger.com কিংবা wordpress.com এর ফ্রি সাবডোমেইন ব্যবহার করে আর ব্লগের বিষয়বস্তু কিভাবে ইন্টারনেটে আয় করা যায়। স্বাভাবিকভাবেই পাঠক হিসেবে আমার নজর ডোমেইনে চলে যাবে্। এখন আপনি যত ভাল ব্লগারই হোন না কেন, আর যতই বলেন আপনি হাজার হাজার টাকা কামাচ্ছেন, আমি বিশ্বাস করব না। কারন আপনি যদি এত টাকাই কামাই করছেন তবে ১০ ডলার দিয়ে একটি ডোমেইন কিনছেন না কেন?

সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করেই ডোমেইন পছন্দ করা উচিৎ। সময় নিয়ে গবেষনা করে ঠিক করা উচিত কোন ডোমেইনটি আপনার ব্লগের মূল বিষয়কে ফুঁটিয়ে তুলতে পারবে। এমন যেন না হয় যে, তাড়াহুড়ো করে কোনো ডোমেইন কিনলেন, এরপর কিছুদিন ব্যবহারের পর মনে হল ডোমেইনটি আপনার ব্লগকে সঠিকভাবে তুলে ধরতে পারছে না। ফলে নতুন ডোমেইন কিনে পুরো ওয়েবসাইটটি নতুন ডোমেইনে স্থানান্তর করলেন্। ফলে আপনি কেবল আগের পুরোনো পাঠকই হারাবেন না, বরং আগের ওয়েবসাইটে যে সুার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেছিলেন, সবগুলো্ই প্রায় জলে যাবে।

ডোমেইনটি কেমন হওয়া উচিত…

  • যেন সহজে মনে রাখা যায়
  • যেন সহজে বানান করা যায় (মনে রাখার সুবির্ধাথে শব্দের মাঝে মাঝে ড্যাস “-” ব্যবহার করতে পারেন)
  • যেন শ্রুতিমধুর হয়, উদ্ভদ কোনো ডোমেইন পছন্দ করে পাঠকে ভড়কে দেবার প্রয়োজন নেই
  • যেন ডোমেনইটি আকারে বড় না হয়
  • যেন অন্য কোনো প্রতিষ্টিত ওয়েবসাইটের নামের সাথে গুলিয়ে না যায়

ডোমেইন কি কি নিয়ে হতে পারে…

  • ওয়েবসাইট/ব্লগটি কোনো প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোশকতা করলে প্রতিষ্ঠানের নামে সাথে মিল থাকলে ভাল। যেমন আমার চাকুরিদাতা প্রতিষ্ঠানের নাম FE Samuels Group আর আমাদের প্রধান ওয়েবসাইটের ডোমেইন হল www.fesamuels.com। অনেকে প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে .org ব্যবহার করতে পছন্দ করেন।
  • কোনো নিদির্ষ্ট বিষয়ে (niche blogging) করলে, ব্লগের ডোমেইনে প্রধান keywords গুলো থাকলে ভাল হয়।
  • ব্যক্তিগত ব্লগ করতে চাইলে নিজের নামেও ডোমেইন কিনতে পারেন। আমার ইংরেজি ব্লগের ডোমেইন www.hasan-online.com এবং বাংলা ব্লগের নাম http://bn.jinnatulhasan.com
  • কোনো ট্রেডর্মাক ব্রান্ড ডোমেইনে না থাকাই ভাল, পরবর্তীতে সমস্যা হতে পারে

ডোমেইনে কেন keywords ব্যবহার করবেন…

  • ডোমেইন keywords থাকলে, এটি দেখেই ওয়েবসাইটের / ব্লগের বিষয়বস্তু সম্বন্ধে ধারনা পাওয়া সম্ভব।
  • ডোমেইনে keywords থাকলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বেশ সহজ হয়ে যায় এবং সার্চ ইঞ্জিন থেকে ভাল ফলাফল পাওয়া যায়। বিশেষ করে ইয়াহুতে ডোমেইনের keywords খুব কাজে দেয়।
  • Backlink পাওয়া সহজ হয়ে যায়। যেহেতু ডোমেইনে keywords আছে সেহেতু anchor text এ কেবল ডোমেইন জুড়ে দিলেও লিংকটি ওয়েবসাইট সর্ম্পকিত text থেকে সংযুক্ত হচ্ছে বলে লিংকগুলো অন্য লিংকের চেয়ে শক্তিশালী হয়।

ডোমেইন নিয়ে গবেষনার হাতিয়ার…

আপনি যদি ডোমেইনে কি keywords ব্যবহার করবেন, তা ভেবে না পান তবে গুগলের AdWords Keyword Tool টি ব্যবহার করতে পারেন। এছাড়া NameBoy এবং Domain Suggestions ওয়েবসাইট দু’টি ব্যবহার করতে পারেন। আপনার পছন্দ করা keywords এর উপর ভিত্তি করে এরা আপনাকে একাধিক ডোমেইন সম্বন্ধে ধারনা দেবে।

কোথায় ডোমেইন রেজিস্ট্রেশন করবেন…

ডোমেইন পছন্দ করাটাই সবচেয়ে কঠিন, নতুবা এটি রেজিস্ট্রেশন করা ছেলের হাতের মোয়ার মতো সহজ। আমি ব্যক্তিগতভাবে GoDaddy এবং ABCOnlineServices থেকে ডোমেইন কিনি। GoDaddy দুনিয়ার সবচেয়ে বড় ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং কোম্পানি আর আমি GoDaddy থেকে রিসেলার একাউন্ট হিসেবে ABCOnlineServices কিনেছি। নিজের জন্যে কিছু কিনলে আমি GoDaddy থেকে কিনি, কারন নিজের একাউন্ট ব্যবহার করে আমি আমার রিসেলার একাউন্ট থেকে কিছু কিনতে পারব না। আর আমার ক্লায়েন্টদের জন্য কিছু কিনলে ABCOnlineServices থেকে কিনি – এতে করে GoDaddy এর কাস্টমার সার্ভিসের সাথে সাথে আমিও আমার ক্লায়েন্টদের ২৪ ঘন্টা সার্ভিস দিতে পারি। এখানে রইল GoDaddy এর বর্তমান মূল্য তালিকা:
Godaddy ডোমেইন মূল্য তালিকা

এছাড়াও BlueHost এবং HostGator থেকেও ডোমেইন এবং হোস্টিং সুবিধা কিনতে পারেন। আর ক্রেডিট কার্ডে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আশা করি সাহায্য করতে পারব।

.com কিংবা অন্য ডোমেইনগুলোর মূল্য প্রথমে অনেক বেশি মনে হতে পারে। তাই অনেকে ফ্রি-র দিকে ঝুঁকে পড়ে কিন্তু যদি আপনি ভবিষ্যতের চিন্তা করে ওয়েবসাইট / ব্লগ বানিয়ে থাকেন, তবে ডোমেইন কিনে ফেলাই উচিত। ১০ মার্কিন ডলার বাংলাদেশি ৬৮৭ টাকার সমান, হিসেবমতে ইন্টারনেটে নিজের একটি ঠিকানার জন্য প্রতিদিন আপনাকে ব্যয় করতে হবে মাত্র ১ টাকা ৮৮ পয়সা!

সম্প্রতি iSEOForum.com এ শুরু হয়েছে ডোমেইন জিতে নেবার প্রতিযোগিতা। জুলাই মাসজুড়ে কেবলমাত্র ফোরামে অংশগ্রহনের মাধ্যমে জিতে নিতে পারেন পছন্দসই একটি ডোমেইন। বিস্তারিত জানতে পড়ুন – iseoforum.com ফোরামে অংশ নিন – জিতে নিন পছন্দসই একটি ডোমেইন

এ ধরনের আরও কিছু পোষ্ট:

মন্তব্য করার আগে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহারের নীতিমালাগুলো দেখে নিন এবং বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশিত নাও হতে পারে।

{ 24 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }

1 Monir September 9, 2009 at 1:14 pm

দরকারী পোষ্ট।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidation Loan =-.

Reply

2 mamun September 7, 2009 at 10:11 am

হাসান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।আমার নিজস্ব একটা সাইট আছে ব্লগারে এখন আমি নিজস্ব ডোমেইনে যেতে চাচ্ছি ।আপনি কি এর সেটাপ টা একটু দয়া করে বলবেন আর নিজস্ব ডোমেইনে যেতে এডস্যান্স অ্যাকাউন্টে কি পরিবর্তন করতে হবে ?বলবেন কি?ভাল থাকবেন আর উত্তরটা আমার মেইলে এ পাঠাবেন ।

Reply

3 Masud September 3, 2009 at 2:26 pm

ডোমাইন কেনার জন্য অসাধারন একটি পোষ্ট
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

4 Dustu August 29, 2009 at 2:23 am

উপকারী।

Reply

5 Saki August 11, 2009 at 12:32 pm

ভাইয়া আমি এই জগতে নতুন তাই অপ্রয়োজনীয় কিছু প্রশ্ন করবো কিছু মনে করবেনা কিন্তু।কিভাবে godaddy.com থেকে web hosting /domain কিনতে পারি। দুই কি কিনেতে হবে? দয়া করে জনাবেন। ধন্যবাদ।

Reply

6 মর্মর July 23, 2009 at 10:41 am

হাসান ভাই,আমি ads code, adsense account থেকেই করি সব………..

Reply

7 জিন্নাত উল হাসান July 17, 2009 at 11:12 pm

@রুম্মা,

একই এডসেন্স একাউন্ট ব্যবহার করে আপনি যতখুশি ওয়েবসাইট/ব্লগে বিজ্ঞাপন দিতে পারবেন।

Blogger.com এ প্রথমে Monetise অপশনে গিয়ে Adsense একাউন্টে ব্যবহার করা ইমেইল এড্রেস ব্যবহার করে এক্টিভেট করুন। এরপর Layout > Page Elements > Add a Gadget অপশনে গিয়ে পছন্দসই স্থানে Gadget হিসেবে Adsense বিজ্ঞাপন বসান।

বিজ্ঞাপনের রং নিয়ে গবেষনা করুন। তাতে ক্লিকের পরিমান বেড়ে যেতে পারে আর নিজে কখনই বিজ্ঞাপনে ক্লিক করবেন না।

Reply

8 rumma July 16, 2009 at 1:01 am

hasan vhaia ami adsence theke appoved houar poreu kivabe ad setup korbo bujte parsina.r amar thik kon blog je approved holo bujte parsina ki korbo?pls help

Reply

9 tintob July 16, 2009 at 6:27 am

আপনি কি নিজস্ব ওয়েবসাইটের জন্য এড নিয়েছেন নাকি ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস-এ নিয়েছেন? নিজস্ব সাইট হলে আপনাকে কমবেশি এইচটিএমএল সম্পর্কে ধারণা থাকতে হবে। কোডটুকু কপি করে পেজের যেখানে এড রাখবেন সেখানে পেস্ট করে দিতে হয়। আর যদি ব্লগস্পট হয় তাহলে খুবই সহজ_ widget -এ খুঁজলেই এডসেন্স পাবেন। ওটা লাগিয়ে নিলেই হয়। ধন্যবাদ।

Reply

10 rumma July 17, 2009 at 7:01 am

Amarta blogspot e.ki korbo arektu detail jodi bolten.bujhinai.

Reply

11 জিন্নাত উল হাসান July 17, 2009 at 9:29 am

এডসেন্স একবার অনুমোদন হলে যেকোনো ওয়েবসাইটে ব্যবহার করা যায়।

আপনার কি এডসেন্স অনুমোদিত হয়েছে? জানালে সাহায্য করতে সুবিধা হতো।

Reply

12 rumma July 17, 2009 at 10:42 pm

hmn,approved hoyese,Ekhon ki Amar sob blogspote ei ad dite parbo bhaiya?kintu kivabe dibo?ami kintu kisui parina .aktu jodi detail bole diten.i will b very grateful.apnar blog pore onek kisu sikte parsi.thanks.

Reply

13 tintob July 4, 2009 at 10:30 am

হাসান ভাই, এই ব্লগে সদস্য হওয়ার ব্যবস্থা করেন। এই ব্লগে সদস্য হয়ে লেখার সুযোগ পেলে আমার ধারণা, ব্লগটি আরও প্রাণবন্ত হবে। আপনার কী অভিমত?

আরেকটি কথা, আপনাকে একটি মেইল করেছিলাম এক তারিখ। মেইলের রিপ্লাই এখনো পাইনি… আপনার শত ব্যস্ততার মাঝেও যদি একটু সময় করে মেইলের জবাব দেন, কৃতার্থ হই। কিছু মনে করবেন না হাসান ভাই… ভালো থাকবেন।

Reply

14 জিন্নাত উল হাসান July 4, 2009 at 1:54 pm

ইমেইলের উত্তর দিয়েছি … ইনবক্স চেক করে দেখুন।

ধন্যবাদ।

Reply

15 মর্মর July 2, 2009 at 7:37 am

ধন্যবাদ জানতে পারলাম।

Reply

16 tintob July 2, 2009 at 6:50 am

হাসান ভাই, খুব ব্যস্ত? আপনাকে মেইল পাঠিয়েছিলাম। ফ্রি হলে একটু দেখবেন…

Reply

17 ফয়সাল.শুভ July 2, 2009 at 4:32 am

হুমমম.. নিজস্ব ডোমেইনের প্রয়োজনীয়তা বুঝতে পারলাম, দরকারী পোষ্টের জন্য অনেক ধন্যবাদ। ডোমেইনের দামের লিষ্টে .com এর দাম কি ১ বছরের জন্য যে ১০ ডলার, ১০ বছরে সেই ১০ ডলারই?

Reply

18 জিন্নাত উল হাসান July 2, 2009 at 4:37 am

প্রতি বছরের জন্য ১০ ডলার, তবে একসাথে একাধিক বছরের জন্য রেজিস্ট্রেশন করলে ডিসকাউন্ট পাওয়া যায়।

Reply

19 tintob July 1, 2009 at 11:57 am

হাসান ভাই, আরেকটা কথা বলতে ভুলে গেছি। আমার ওয়েব হোস্টিং-এ ফাইলজিলা দিয়ে জুমলা ইনস্টল করার চেষ্টা করেছিলাম। বোধহয় পুরোপুরি হয়নি। ঐ ফাইলগুলো ক্লিয়ার না করলে কোনো সমস্যা হবে কি? একটু দেখবেন, প্লিজ…

Reply

20 জিন্নাত উল হাসান July 1, 2009 at 1:58 pm

সমস্যা হবার কথা না, তবে পরেও ফাইলগুলো ডিলিট করা যাবে।

Reply

21 tintob July 1, 2009 at 5:17 pm

এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করার চেষ্টা করছি…

Reply

22 tintob July 1, 2009 at 11:53 am

ধন্যবাদ হাসান ভাই। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। মেইল খুলে বিস্তারিত দেখছি। সমস্যা হলে জানাবো। আপনাকে একটা বার্তা পাঠিয়েছি ডোমেইন এবং হোস্টিং-এর ব্যাপারে। আশা করি খুব শিগগিরই রিপ্লাই পাবো… আবারো ধন্যবাদ হাসান ভাই।

Reply

23 tintob July 1, 2009 at 11:06 am

হাসান ভাই, ধন্যবাদ না দিয়ে পারছি না। প্রথমেই ধন্যবাদ নিন।
এরকম একটি পোস্ট সত্যিই দরকার ছিলো। আমি আরও কিছু বিষয় জানতে চাই। যেমন_ “কোনো ট্রেডর্মাক ব্রান্ড ডোমেইনে না থাকাই ভাল, পরবর্তীতে সমস্যা হতে পারে” বিষয়টি আমি বুঝতে পারিনি।
দ্বিতীয়ত, হোস্টিং নিয়ে বিস্তারিত লিখেননি। ডোমেইন-এর সাথে তো হোস্টিং ব্যাপারটিও জড়িত। হোস্টিং নিয়ে লিখুন, প্লিজ…

আপনার কাছে একটি বার্তা পাঠিয়েছি… একটু দেখবেন প্লিজ…

Reply

24 জিন্নাত উল হাসান July 1, 2009 at 11:43 am

Google, Adsense, Microsoft, Yahoo এধরনের শব্দগুলো ট্রেডর্মাক করা এবং এগুলো ব্যবহার করার অধিকার কেবলমাত্র উক্ত কোম্পানির অধিকারে পড়ে। তাই ইচ্ছে করলেই i-love-google.com কে ডোমেইন হিসেবে ব্যবহার করতে পারবেন না।

আশা করি পরর্বতীতে হোস্টিং নিয়ে লিখতে চেষ্টা করব।

আপনার ওয়েব হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিয়েছি, লগ-ইনের বিবরন আপনার ইনবক্সে পাবেন।

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: