অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

ডোমেইন নেম নিয়ে কিছু প্রশ্নোত্তর ~ জেনে রাখা ভাল

ডোমেইন নেম নিয়ে কিছু প্রশ্নের উত্তরসামহোয়ারইন ব্লগে ঘুরেফিরে দেখছিলাম, হঠাৎ করে ডোমেইন নেম নিয়ে একটি ব্লগ পোষ্ট চোখে পড়ে গেল। লিখন আহমেদ ডোমেইন নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন – অল্প খরচে ডোমেইন নেম কিনতে চাই। প্রশ্নগুলো আপাতত দৃষ্টিতে সাধারন মনে হয়েছে, তবে প্রশ্নগুলো নবীন ব্লগার, ওয়েবমাষ্টারদের জন্য খুবই উপকারি হতে পারে বিবেচনায় প্রশ্নগুলো নিয়েই একটি ব্লগ পোষ্ট করলাম। আশা করি ডোমেইন নিয়ে আমার আগের পোষ্টটি ইতিমধ্যেই ডোমেইন পছন্দ করাকে প্রভাবিত করতে পেরেছে।

চলুন তাহলে লিখন আহমেদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করি।

১. হোস্টিং ছাড়া শুধু ডোমেইন নেম কিনা যাবে?

জ্বি, হোস্টিং ছাড়া ডোমেইন কেনা যাবে – এতে কোনো সমস্যা নেই। আমি অনেককে দেখেছি যাদের কোনো ওয়েবসাইটই নেই। তারা শুরু ডোমেইন কিনে রাখে এবং সেগুলো ভবিষ্যতে উচ্চদামে বিক্রি করে। সেই আলোচনায় গেলাম না।

যা বলছিলাম, আপনি যত ইচ্ছে ডোমেইন কিনতে পারেন। একাধিক ডোমেইন কিনলে কখনও কখনও ডিসকাউন্টও পাওয়া যায়। বড় বড় কোম্পানীগুলোতে কেনাকাটার জন্য কুপন পাওয়া যায় – কিনবার সময় কুপন প্রয়োগ করলে ডিসকাউন্ট মেলে।

বর্তমানে আমি দেড়শ’রও বেশি ডোমেইনের মালিক। এটা এখন প্রায় আমার শখে পরিনত হয়েছে।

২. কম খরচে শুধু ডোমেইন কারা দেয়?

GoDaddy দুনিয়ার সবচেয়ে বড় ডোমেইন রেজিস্ট্রেশন প্রতিষ্ঠান। তাদের আওয়াত রয়েছে ৩১ মিলিয়ন ডোমেইন, যা তাদের নিকটতম প্রতিদ্বন্দী থেকে তিন গুন বেশি। তাদের কাছে প্রতিটি .com ডোমেইন ৯.৯৯ মার্কিন ডলার। আমার সবগুলো ডোমেইনই GoDaddy রেজিস্টার করা। আরোও কিছু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান একটু সস্তায় ডোমেইন দেয় কিন্তু আমি ঝামেলা এড়াতে GoDaddy থেকেই কিনি।

সস্তার তিন অবস্থা… সাবধান

অনেক ভুইফোড় প্রতিষ্ঠান খুবই সস্তায় কিংবা ফ্রিতে ডোমেইন দেয় – ওদের কাছ থেকে কেনার আগে একটু ভেবে নেবেন। ইন্টারনেটে চেক করে দেখুন অন্য কাস্টমারদের কাছে তাদের ভাবমূর্তি কেমন? ছোট ছোট কোম্পানিগুলো আকর্ষনীয় বিজ্ঞাপন দিয়ে কাস্টমারদের কাছ থেকে পয়সা হাতিয়ে নিয়ে ভেগে যায় কিংবা প্রতিশ্রুতিমতো কাস্টমার সার্ভিস দেয় না কিংবা অধিকাংশ সময়ই তাদের সার্ভার অকার্যকর থাকে। ফলে আপনি আপনার কষ্টের ওয়েবসাইট থেকে আশানুরুপ সাফল্য পাবেন না।

এই দেশে বসে শুনেছি বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান ৫০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে ডোমেইন রেজিস্ট্রেশন করে থাকে। প্রতিষ্ঠানগুলোতে আমার কোনো অভিজ্ঞতা নেই – তাই মন্তব্য করা থেকে বিরত থাকলাম।

৩. এক কোম্পানী থেকে কোনো ডোমেইন কিনে অন্য কোম্পানীর হোস্টিং এ কি এড করা যাবে?

জ্বি, এটা সম্ভব এবং প্রক্রিয়াটি খুবই সহজ। প্রথমে হোস্টিং কন্ট্রোল প্যানেল থেকে কিংবা ফোন করে তাদের DNS (Domain Name Server) এর ঠিকানা জেনে নিতে হবে। এরপর ডোমেইনের কন্ট্রোল প্যানেলে গিয়ে ডোমেইনের DNS পরিবর্তন করে দিয়ে ডোমেইনকে ওয়েব সার্ভারের দিকে তাক করিয়ে দিতে হবে। ব্যাস এরপর হোস্টিংয়ে ফাইল আপলোড করলেই ডোমেইন থেকে খুঁজে পাওয়া যাবে। DNS পরিবর্তনের পর কমপক্ষে ২৪ ঘন্টা অপেক্ষা করতে হয়।

৪. ফ্রী হোস্টিং এর সাথে ডোমেইন নেম এড করা যাবে?

একবার কোনো ডোমেইন কিনলে যেকোনো হোস্টিংয়ে সেই ডোমেইনটি ব্যবহার করা যায়। তবে যদি ফ্রি হোস্টিংই খুঁজেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে বলব blogger.com ব্লগের জন্য ডোমেইনটি ব্যবহার করতে। ডোমেইন কিনবার পর ওই সাইটে ব্লগ খুলে সেই ব্লগগুলোর জন্য আপনি আপনার ডোমেইনটি ব্যবহার করতে পারবেন। এখানে ব্লগার.কম এ ডোমেইন পরিবর্তনের নিয়মাবলি দেয়া হল।

এছাড়াও বেশ কিছু ওয়েবসাইট ফ্রিতে হোস্টিংয়ের সুবিধা দিয়ে থাকে, তাদের মধ্যে একটি হল OxyHost অন্যতম। আমার পরিচিত কয়েকজন এই ওয়েবসাইটটি ব্যবহার করেন। ব্যক্তিগতভাবে এদের সার্ভিসে আমার কোনো অভিজ্ঞতা নেই, তাই মন্তব্য করা থেকে বিরত থাকলাম।

৫. আমি একটি হোস্টিং স্পেস কিনে একাধিক ডোমেইন এড করতে চাচ্ছি। এটা কি পসিবল? যদি হয় তাহলে প্লিজ আমাকে জানান।

প্রায় সবগুলো হোস্টিং কোম্পানিই একটি হোস্টিং একাউন্টে একাধিক ওয়েবসাইট হোস্ট করতে দেয়, অর্থাৎ একাধিক ডোমেইন ব্যবহার করতে দেয়। তবে প্রতিটি কোম্পানিই বিভিন্ন প্ল্যানে হোস্টিং বিক্রি করে। কোনো কোনো প্ল্যানে এই সুবিধা নাও থাকতে পারে। তাই হোস্টিং কিনবার আগে বিষয়টি ভালভাবে জেনে নিন। যেমন GoDaddy এর রয়েছে তিনটি হোস্টিং প্ল্যান – এর মধ্যে Deluxe Plan এবং Unlimited Plan এ একাধিক (আনলিমিটেড) ডোমেইন ব্যবহারের সুবিধা থাকলেও Economy Plan এ কেবলমাত্র একটি ডোমেইন ব্যবহারের সুবিধা আছে। তাই সস্তা হলেও আমি কাউকে Economy Plan কিনবার উপদেশ দেই না।

আমার সীমিত জ্ঞানে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছি, আশা করি উত্তরগুলো আপনাদের উপকারে আসবে। ডোমেইন নিয়ে আরোও কোনো প্রশ্ন থাকলে নিদ্বিধায় আমাকে জানান, উত্তর দিতে চেষ্টা করব।

শুভেচ্ছা রইল।

সম্প্রতি iSEOForum.com এ শুরু হয়েছে ডোমেইন জিতে নেবার প্রতিযোগিতা। জুলাই মাসজুড়ে কেবলমাত্র ফোরামে অংশগ্রহনের মাধ্যমে জিতে নিতে পারেন পছন্দসই একটি ডোমেইন। বিস্তারিত জানতে পড়ুন – iseoforum.com ফোরামে অংশ নিন – জিতে নিন পছন্দসই একটি ডোমেইন

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 19 comments… read them below or add one }

rubel August 2, 2010 at 4:02 pm

ধন্যবাদ ভাই সুন্দর একটা পোষ্ট করার জন্য, আমি ডোমেইন এবং হোস্টিং নিবো বাট আমার মানিবুকারসে টাকা আছে। আমি কিভাবে কিনতে পারি জানালে উপকৃত হব।

Reply

md. sabbir biswas February 24, 2010 at 12:07 am

আমার এডসেন্স একাউন্টে ১১৫ ডলার জমা হয়েছে। থাকি বাংলাদেশের কুষ্টিয়াতে। কিভাবে টাকা পেতে পারি? জনতা ব্যাংক এ আমার একাউন্ট আছে, কাজে লাগবে?

ভালো থাকবেন।

Reply

md. sabbir biswas February 24, 2010 at 12:12 am

ভাইরে এই পেজে show হবে বুঝতে পারি নি। sorry

Reply

জিন্নাত উল হাসান February 24, 2010 at 1:14 am

পারভেজের (01724720311) সাথে কথা বলে দেখুন।

Reply

Monir September 13, 2009 at 5:35 pm

@হাসান ভাই মাস্টার card দিয়ে কি ডোমেনইন কেনা যায় ।

Reply

জিন্নাত উল হাসান September 13, 2009 at 5:48 pm

কার্ডটি পরীক্ষা করে দেখুন, সেটা আর্ন্তজাতিকভাবে স্বীকৃত কিনা? কার্ডের উপর নাম, ১৬ ডিজিটের নম্বর, উর্ত্তীণ হবার তারিখ এবং উল্টোদিকে সিকিউরিটি নম্বর থাকতে হবে।

Reply

Monir September 13, 2009 at 5:58 pm

জি ভাইয়া সব ঠিক আছে ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

সালেহ আহমদ July 7, 2009 at 11:17 am

পোস্টটি পড়ে ভাল লাগল। আশা করি নিয়মিত ভাল ভাল পোস্ট করবেন।

Reply

জিন্নাত উল হাসান July 7, 2009 at 11:53 am

মন্তব্যের জন্য ধন্যবাদ

Reply

Limon (uralpakhi) July 4, 2009 at 5:25 am

Thank you so much Hasan Bhai…

No at least you gave me a solution. lolz.. Anyway yes I’ve no probe to buy from your reseller shop. Thank you for your support. Please inform me details via mail : limon.bogra@gmail.com

I heard that if I buy a domain directly from Blogger then they will configure my settings automatically. But If I buy from your reseller point can I get this automatically too. If not please write a post about it in bangla. I hope you understand.

And Bro I’m sorry nowadays I’m not regular at ISEOFORUM. I’m lil bit busy with my study but I’m sure I’ll back soon.

Reply

জিন্নাত উল হাসান July 4, 2009 at 6:25 am

আমার রিসেলার একাউন্ট থেকে কিনলে ক্রেতাকেই কনফিগার করে নিতে হবে। যাহোক, আমার একাউন্ট থেকে কিনলে আমি কনফিগারেশনে সাহায্য করতে পারি।

শুভেচ্ছা রইল।

Reply

মনজুর মোশের্দ July 3, 2009 at 11:23 pm

আমি আপনাকে যে প্রশ্ন করেছিলাম তার উত্তর এখানে পাইনি। আমার প্রশ্ন ছিল আমার একটি ডোমেন একবছরের উপর এক্সপায়ার করেছে। এখন সেই ডোমেইন টা আবার কিনতে চাই। এখন এটি কেনার কোন উপায় আছে কিনা? বা এক্সপায়ার হয়ে যাোয়া কোন ডোমেইন কেনার পদ্ধতি কি জানালে খুশি হব।

Reply

জিন্নাত উল হাসান July 4, 2009 at 1:56 am

@মঞ্জুর,

আপনি হয়তো খেয়াল করেননি, আপনার প্রশ্নের উত্তর আমি ঠিকই দিয়েছি – http://bn.jinnatulhasan.com/2009/07/819#comment-428

যাহোক, ডোমেইনটি যদি এখন কেউ পুনরায় রেজিস্ট্রেশন না করে থাকে তবে আপনি আবার রেজিস্ট্রেশন করতে পারবেন। এতে কোনো সমস্যা হবার কথা নয়।

তবে যদি ইতিমধ্যেই কেউ ডোমেইনটি রেজিস্ট্রেশন করে থাকে তাহলে ওটাকে ফিরে পেতে অনেক ঝামেলা পোহাতে হবে। যে কোম্পানি রেজিস্ট্রেশন করেছে তাদের সাথে যোগাযোগ করে ডোমেইনটি ফেরত দিতে বলতে হবে। এতে কাজ না হলে ICANN এর সাথে প্রয়োজনীর প্রমানসহকারে যোগাযোগ করে ডোমেইনের মালিকানা প্রমাণ করতে হবে।

Reply

tintob July 3, 2009 at 9:48 am

হাসান ভাই, আমি নিশ্চিত করে বলছি_ আপনার এই পোস্টটা এই সাইটের সেরা লেখা। কারণ এ প্রশ্নগুলো সব নবীন ওয়েব ডেভেলপার বা অনলাইন ইউজারকারীদের। আমার ভেতরে অনেক প্রশ্ন ছিলো এবং প্রশ্ন ভবিষ্যতে তৈরি হবে এরকম অনেক প্রশ্নের সমাধান আমি এখানে পেয়েছি।
যেমন, একটি হোস্টিং-এ কয়টি ডোমেইন বা একাধিক ডোমেইন হোস্ট করা যায় কিনা এটা আমি অনেক চেষ্টা করেও জানতে পারিনি। কিংবা যা জেনেছি সবই ভাসা ভাসা…
এই পোস্টটা আমার খুবই পছন্দ হয়েছে। ধন্যবাদের উপরে যদি কিছু থাকে সেটাই আপনার জন্য বরাদ্দ। আমি কৃতজ্ঞ হাসান ভাই…… এরচে বেশি কিছু বলার ভাষা পাচ্ছি না…..

Reply

জিন্নাত উল হাসান July 3, 2009 at 10:04 am

কি আর বলব … মন্তব্যগুলো অনুপ্রেরনা দেয়। তাই লিখে যাই।

Reply

Limon (uralpakhi) July 3, 2009 at 8:32 am

Hasan bhai Thank you for this post. Here in BD credit card is very tough option. Recently I got a payment at Alertpay.. Can I buy a domain from GoDaddy.com via Alertpay.

And If I buy directly from blogger the same problem. Google checkout and for that need a international credit or debit card. But This “New Digital BD govt” still confused about paypal and providing international debit or credit card.

I know u live in Uk. Bro can you give us a solution for BD guys.

Reply

জিন্নাত উল হাসান July 3, 2009 at 8:47 am

@Limon,

কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানই এর্লাটপে সার্পোট করে না। আমার কাছে আপাতত কোনো সমাধান নেই। তবে যদি আপনি আমার রিসেলার একাউন্ট থেকে কিনতে চান, তবে আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে এখানে মূল্য পরিশোধ করে দিতে পারি। বিনিময়ে বাংলাদেশে সমপরিমান টাকা আমার নির্বাচিত কারও হাতে টাকা দিয়ে দিতে হবে।

শুভ কামনা রইল।

Reply

masud July 2, 2009 at 11:21 pm

ধন্যবাদ ভাইয়া। আপনার লেখাগুলে অনেক ভাল হয়

Reply

জিন্নাত উল হাসান July 3, 2009 at 2:55 am

জেনে ভাল লাগল, আশা করি লেখার মানের ধারাবাহিকতা বজায় রাখতে পারব।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: