যারা আমার ব্লগ পড়েন কিংবা ইমেইল সাবস্ক্রাইব করেছেন, তারা কমবেশি সবাই ইন্টারনেটে আয়ের পথ অনুসন্ধান করছেন। অনেকেই মন্তব্য কিংবা ইমেইলের মাধ্যমে সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন। বিশ্বাস করুন, আমার হাতে কোনো জাদুর কাঠিঁ নেই যে আপনাদের হাতে তুলে দেব আর আপনারা আয়ের মুখ দেখতে পাবেন।
আবার একজন একজন করে হাতে ধরে শিখানোও আমার পক্ষে সম্ভব নয়। তাই অনেকটা বিবেকের তাড়নায় আমি গাটেঁর পয়সা খরচ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফোরাম চালু করেছি যাতে সবাই আলোচনায় অংশগ্রহনের মাধ্যমে নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারেন। আমি এইভাবেই শিখেছি, এবং আমি শতভাগ নিশ্চিত আপনারও ঠিক একইভাবে শিখতে পারবেন। আমি শত ব্যস্ততার মধ্যেও ফোরামে অংশগ্রহন করতে, সদস্যদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করছি। কয়েকজন মডারেটর নির্বাচন করেছিলাম, তারা সদস্যহীনতায় হতাশ হয়ে ফোরাম ত্যাগ করেছে।
বাংলাদেশে গত ২/৩ বছরে ব্লগিং সংস্কৃতিটি গড়ে উঠেছে। আর ব্লগিং কিংবা ওয়েবসাইটের মাধ্যমে আয়ের ধারনা খুবই নতুন। আমি ব্যক্তিগতভাবে সবার মাঝে এই সংস্কৃতিটি ছড়িয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে ছাত্ররা অন্তত পকেটমানিটুকু কামাই করতে পারে, চাকুরিজীবীরা যাতে বাসের ভাড়াটুকু পেয়ে যান, গৃহবধু যাতে বাচ্চার দুধের পয়সাটুকু ঘরে বসেই পেয়ে যান। বর্তমানে ফোরামে ৫১৯ টি আলোচনায় দুই হাজারেরও বেশি মন্তব্য আছে। যেগুলোতে আপনি খুঁজে পেতে পারেন অনলাইনে আয়ের গোপন রহস্য।
ইন্টারনেটে হাজার হাজার ফোরাম রয়েছে যেগুলো আমার ফোরামের চেয়ে হাজার গুনে ভাল, হাজার গুনে ব্যস্ত কিন্তু সেগুলোর নিয়মকানুন খুবই কড়া, অনেকক্ষেত্রেই অযথা মডারেশনের গ্যাড়াকলে পড়ে যাবার সম্ভাবনা থাকে। আমার কামনা শুরু আপনার আমার ফোরাম থেকে প্রাথমিক জ্ঞানটুকু অর্জন করুন এবং ছড়িয়ে যান সারা বিশ্বে।
সবার জন্য রইল শুভ কামনা।
সম্প্রতি iSEOForum.com এ শুরু হয়েছে ডোমেইন জিতে নেবার প্রতিযোগিতা। জুলাই মাসজুড়ে কেবলমাত্র ফোরামে অংশগ্রহনের মাধ্যমে জিতে নিতে পারেন পছন্দসই একটি ডোমেইন। বিস্তারিত জানতে পড়ুন – iseoforum.com ফোরামে অংশ নিন – জিতে নিন পছন্দসই একটি ডোমেইন।এ ধরনের আরও কিছু পোষ্ট:
- কিভাবে ওয়ার্ডপ্রেসে থীম (Semiologic Legacy) আপলোড এবং চাহিদা অনুযায়ী পরিবর্তন করবেন [ভিডিও ব্লগ]
- কিভাবে ব্লগের জন্য ডোমেইন পছন্দ করবেন
- iseoforum.com ফোরামে অংশ নিন – জিতে নিন পছন্দসই একটি ডোমেইন
- ডোমেইন জিতে নিন প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা
- গুগল এডসেন্সে আমার ১ বছর পূর্তিনামা
- ফ্রি ডট কম ডোমেইন জিতে নিন
- গুগলের এডসেন্স একাউন্ট ব্যান / বন্ধ / নিস্ক্রিয় হয়ে গেলে কি করবেন?
- আজকের iSEOForum.com পর্যালোচনা – ১লা মার্চ, ২০০৯
{ 16 comments… read them below or add one }
ধন্যবাদ ভাইয়া
আমার মেইল mdrubelcse@yahoo.com
গত ২ দিন আপনার প্রায় সবগুলি পোস্ট পড়লাম আর শিখলাম কিভাবে SEO এবং Adsence করব আমি ওয়েভ নিয়ে কাজ করি তাই SEO নিয়ে চিন্তায় ছিলাম আপনার পোস্ট গুলা পড়ে আমার জন্য কাজ করা সহজ হয়ে গেল আরো কিভাবে আমি SEO নিয়ে কাজ করতে পারি পরাম্রশ দিবেন
আর Adsence কিভাবে শুরু করতে পারি সাহায্য করবেন আমি কি নামে ডোমেইন কিনব পরাম্রশ দিবেন।
আপনাকে ডিস্ট্রাব করব
ফোরামের লিঙ্কটা কাজ করতেছে না ……:(
হাসান ভাই, আমি ইন্টারেনেট খুবই নুতন। ইংরেজীতে বুঝেত কষ্ট হয় বিধায় কয়েকদিন যাবত আপনার বাংলা ব্লগিং এ নিয়মিত ঘোরাঘুরি করছি।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশেনর উপর আমার খুবই আগ্রহ।আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফোরামে ঢোকার চেষ্টা করলাম। পেজ open হচ্ছে না। আপনি কি ফোরাম বন্ধ করে দিয়েছেন? যদি বন্ধ করে থাকেন তাহলে দয়া করে আবার চালু করুন।এতে আমরা অনেক কিছু শিখতে পারবো।
এই ফোরামের নিয়ম কানুন সম্পকে একটা পোষ্ট দিলে ভাল হত ।
আমিও একটা একাউন্ট খুলেছি ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
অনেক ধন্যবাদ অাপনার এই মহত(? বানান হয় নাই, জানি) উদ্যোগের জন্য, যতদিন সম্ভব সাথে থাকবো, যতদূর সম্ভব সাহায্য করবো, ইনশাঅাল্লাহ ।
হাসান ভাই, রেজিস্ট্রার করতে পারছি না। tintob/bihoshk@yahoo.com দিয়ে সাইন আপ করেছি। কিন্তু পাসওয়ার্ড এখনো পাইনি। মে বি প্লাগিনসটি ভালোভাবে কাজ করছে না। একটু চেক করুন প্লিজ।
কী হলো, ডান পাশের জিনিস পত্র সব গেলো কই? টেনশন লাগতাছে…
হাসান ভাই, মনে হয় এই সাইটের কিছু আপডেট করেছেন। আগের থেকে লুকিং সুন্দর হয়েছে। আরও কিছু অপশন যোগ করেন। যেমন, ব্লগের সদস্য হওয়ার ব্যবস্থা রাখেন। ব্লগে কারা কারা আছে তাদের লিস্ট রাখেন ইত্যাদি। প্রস্তাবগুলো ভেবে দেখবেন… ধন্যবাদ।
ব্লগের সদস্য হওয়ার সুবিধা উন্মুক্ত করা হয়েছে, এই মূর্হুতে সদস্যগণ কেবলমাত্র মন্তব্যই করতে পারবেন। ইতিমধ্যে কয়েকজন ব্লগারকে অতিথি হিসেবে লেখার আমন্ত্রন জানানো হয়েছে, আশা করি তারা আমন্ত্রন গ্রহন করবেন।
অনলাইনে ব্লগারদের লিস্ট এই মূর্হুতে দেয়া সম্ভব হচ্ছে না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ হাসান ভাই… রহাসানের প্রস্তাবটা বাস্তবায়ন করায়…
ভাইয়া আপনার ফোরামে আমি আগেই রেজিষ্টেশন করেছিলাম কিন্তু সময়ের অভাবে যাওয়া হয় নাই। আশা করছি এখন থেকে নিয়মিত যাব আর যদি ডোমাইন টা পেয়ে যাই তাহলে তো কথাই নাই দেখি পাওয়া যায় কি না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, এরকম একটা উদ্দ্যেগের জন্য
হাসান ভাই, ধন্যবাদ এই পোস্টের জন্য।
আইসিও ফোরাম সত্যিই আমাকে উপকৃত করছে। এমন এক সময় আপনার আইসিও ফোরাম-এর সাথে পরিচয় হলো যখন অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছি। প্রতিদিন রাত ৯/১০টা থেকে ভোর পর্যন্ত এখানে থাকার চেষ্টা করছি। দিনের বেলা বসার সুযোগ হয় না। ঘুমে ঢুলতে ঢুলতে আপনার ফোরামের লেখাগুলো পড়ি এবং বুঝতে চেষ্টা করি। আমার মূল সমস্যা হলো, ইংরেজিটা ভালোমতো বুঝতে পারি না। লেখাটা আরো কঠিন। যার কারণে আইসিও ফোরামে একটা লেখা পড়ে যতটুকু বুঝতে পারি, কিংবা নতুন কোনো বিষয় জানতে ইচ্ছে করলে, ব্যাপারটা প্রকাশ করতে পারিনা। তবে এই প্রোবলেম কাটিয়ে উঠার চেষ্টা করছি। দোয়া করুন, যেন খুব শিগগিরই ইংরেজিটা শিখে ফেলতে পারি। এবং ফোরাম-এর সাথে যেন নিয়মিত থাকতে পারি। তবে ফোরাম কীভাবে ব্যবহার করতে হয়, তা নিয়ে যদি একটা পোস্ট বাংলায় দিতেন তাহলে আরও বেশি উপকৃত হতাম।
ধন্যবাদ হাসান ভাই…
এই ব্লগে টপ কমেন্টরের যে লিষ্ট দেখায়, সেখানে তাদের সাইটের লিংক রাখার ব্যবস্থা থাকলে মন্তব্যকারীদের জন্য একটা রিওয়ার্ড হতে পারে। একটা ব্যাক-লিংক পাওয়া যাবে, সেই সাথে কিছু ভিজিটর।
ভেবে দেখবেন কি?
সবোর্চ্চ মন্তব্যকারিদের নামে ওয়েবসাইটের লিংকের ব্যবস্থা করা হল
আমি এখন ফোরামের এই মাসের সর্বোচ্চ মন্তব্যকারী! আপনার ফ্রি ডোমেইনের লাইনে আছি।
যদিও প্রতিযোগীতায় অংশ গ্রহণের জন্যই এখানে এসেছিলাম, কিন্তু লাভ হয়েছে অনেক। আমি প্রায় সবগুলো পোষ্টই পড়ে ফেলেছি। মন দিয়ে পড়ে মন্তব্য করেছি। অনেক কিছু শিখেছি, যা আমার সাইট হোষ্টিং এর পর অপটিমাইজ করতে খুবই সাহায্য করবে।
ব্যাক্তিগতভাবে ফোরামটি চালু রাখার জন্য আপনার একান্ত প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। এখন থেকে আমিও এখানে নিয়মিত পোষ্ট লিখতে শুরু করব ভাবছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মন্তব্যের জন্য ধন্যবাদ। গাটেঁর পয়সা খরচ করে ফোরামটাকে টিকিয়ে রেখেছি শুধু বিবেকের তাড়নায়। চেষ্টা করছি সবাইকে এই বিষয়ে অভ্যস্ত করে তুলতে।
সাথে থাকার জন্য ধন্যবাদ।