কোনো কাজে সাফল্য পেতে হলে পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয় – এর কোনো বিকল্প নেই। কথাগুলো বইয়ের কথা বলে মনে হতে পারে, কিন্তু এটাই সত্য। তাই বলে কতদিন? একদিন, দুইদিন, এক বছর, দুই বছর নাকি পাচঁ বছর? অসীম ধৈর্য্যের পরিচয় দিয়ে পাচঁ বছরে অনলাইনে সেই সাফল্যের মুখ দেখেছেন বাংলাদেশের লিমন। এখন তিনি জোর গলায় বলতে পারছেন অতীতের ব্যর্থতায় তিনি শিক্ষা পেয়েছেন আর সোনালী ভবিষ্যত আর বেশি দূরে নয়।
ঘটনার সূত্রপাত যেভাবে
যতদূর সম্ভব উড়ালপঙ্খীর (লিমন) সাথে আমার পরিচয় সামহোয়ারইন ব্লগে। আমার অনুরোধেই তিনি যোগ দিয়েছিলেন সার্চ ইঞ্জিন ফোরামে। সেখানেই জেনে নিয়েছেন গুগল এডসেন্স নিয়ে আমাদের ভুল ধারনাগুলো আর জেনেছেন শুধু এডসেন্সই নয়, বরং ইন্টারনেটে হাজারো পদ্ধতিতে আয় করা সম্ভব। আর আজ তার পোষ্টেই জানতে পেলাম, তিনি প্রথমবারের মতো আয়ের মুখ দেখতে পেয়েছেন। নি:সন্দেহে একটি খুশির খবর। এক মহিলার ব্লগ বানিয়ে পেয়েছেন ১৫ ডলার।
চলুন দেখি তিনি কি বলেছেন
My friends are always criticized me about it that I am just wasting time. Yes I wasted my times but I learned a huge real things about online income. Specially at the beginning of this year when I joined this forum I realized now I’m in right way and yes at last I am successful. Believe me or not I learned real strategy to make money from internet from this forum. Thank you Bro Hasan for your great contribution.
After 5 year’s later I see bright light. Last week I got my first payment from internet and the amount was $15 from a American Lady. It was a contractual job. I made a blog for her.
তিনি আরোও বলেছেন
I was banned 3 times from Google adsene. First 2 times was my fault. But the time I don’t know what happened. Although I banned but I learned from my mistakes. Still I hope I can earn money from Google honestly and I’m determined I’ll do it.
অনেকেই বলতে পারেন পাঁচ বছর খাটুনির পর পনের ডলার কোনো অংকই না। কিন্তু আপনি কি খেয়াল করেছেন তার ভাষায় আত্মবিশ্বাসটুকু – পাচঁ বছরের অভিজ্ঞতায় তিনি জেনে গিয়েছেন ইন্টারনেটে আয়ের কৌশলগুলো। এখন তাকে কেউই আটকাতে পারবে না। এডসেন্সে সাফল্য পাননি তো কি হয়েছে, দেখুন অন্যের জন্য ব্লগ বানিয়ে ঠিকই তিনি টাকা পেয়ে গেছেন।
সাধারন চাকুরির কথাই ধরুন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত এক মাস কাজ করার পর যদি বেতন আশা করেন ১৫,০০০ টাকা তবে ইন্টারনেটে সেই টাকা পেতে আপনি কতটুকু পরিশ্রম করছেন, নিজের কতটুকু উজার করে দিচ্ছেন? হিসেবরক্ষকের কাজ শিখতে যদি আপনি চার বছর সময় নেন, আর তারপর ১৫,০০০ টাকা বেতনের স্বপ্ন দেখেন তাহলে ব্লগার হওয়ার শিক্ষা কি এক মাসে অর্জন করার স্বপ্ন কি যর্থাথ?
টানা দু’দিন রাতদিন ব্লগের জন্য খাটলেন আর মাসের বাকি আটাশ দিন ঘুমালেন – এটা যেমন বেগার খাটুঁনি তেমনি প্রতিদিন আধা ঘন্টা ব্লগে ঢুঁ মারলেন এটাও কোনো কাজে আসবে না। যা করতে চান, যতটুকু করতে চান – পুরো মনোযোগ সহকারে করুন। জানার চেষ্টা করুন – জ্ঞান অর্জনের শেষ নাই। লিমন যদি পাচঁ বছর সাধনার পর সাফল্য পায় তবে আপনি পারবেন না কেন? আর বলা যায় না, আপনি হয়তো দু’দিনের মাথাতেই সাফল্য পেয়ে যেতে পারেন।
শুভেচ্ছা রইল সবার জন্য।
আপনি জানেন কি?সাফল্যের সত্যিকারের গল্পগুলো পড়তে ঢুঁ মারতে পারেন সার্চ ইঞ্জিন ফোরামের Real Life Success Stories সেকশনে। আরও শেয়ার করতে পারেন আপনার ইন্টারনেটে সংগ্রামী জীবনের কথাগুলো। এই গল্পগুলোতেই লুকিয়ে আছে সামনে পথ চলার অনুপ্রেরনা।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- জীবনের প্রথম এডসেন্স চেক হাতে পেলাম!
- সার্চ ইঞ্জিনে আপনার Keywords এর অবস্থান জেনে নিন
- [অতিথি পোষ্ট - প্রথম স্থান বিজয়ী - আদনান] আমি কেন সফল ব্লগার হতে চাই?
- আমি কেন ব্লগিং করি?
- [অতিথি পোষ্ট] হাসান ভাইয়ের সাথে অনলাইন আয় আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক আড্ডার কথা…
- আড্ডার দিন ও স্থান নির্বাচন করুন – আপনার মতামত দিন
- ডোমেইন জিতে নিন প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা
- গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা

{ 20 comments… read them below or add one }
লেগে থাকলে অবশ্যই সফল হবো, ইনশাআল্লাহ
http://www.iseoforum.com
Sorry, the board is unavailable at the moment while we are upgrading our system
We will be back soon… just in 1 hour
কেউ কি বলতে পারেন বিষয়টাকি। যখনি যাই লিখাথাকে ১ hour এর মধ্যে ঠিক হয়েযাবে কিন্ত ঠিক আর হয় না
ফোরামটি আপাতত বন্ধ আছে
হাসান ভাই অনেক রিকোয়েস্ট আসছে, ফোরামটার ব্যপারে একটু নজর দিয়েন।
ভাই , আমি আপনার ব্লগ এ যত বার এই ফোরাম এর নাম এবং লিংক পাইছি আমার মনে হয় ততবার try করছি,
অভিনন্দন লিমন ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
আপনার পুরোলেখা পরতে পারিনা। এটা কোন ধরনের কৌশল।
পড়তে কি ধরনের সমস্যা হচ্ছে?
Vai Apni ki Rangpur Cadet College er Hasan? Ahsanut Takbeem er firend?
জ্বী ভাইয়া Google Chrome থেকে কিছু শব্দ পড়া যাচ্ছে না আগে যেত
আসলে আমি নিজেই গুগল ক্রোম ব্যবহার করি … আমার কোনো সমস্যা হচ্ছে না। তাই বুঝতে পারছি না। একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইমেইল করে দিন। jinnat.hasan (এট) gmail.com …. ধন্যবাদ।
লিমন বোধহয় সত্যিই বেশি সময় লাগিয়েছেন সাফল্য পেতে। আমার মনে হয় না অতোদিন প্রয়োজন হয় অনলাইনে সাফল্য পেতে। আমার নিজের অভিজ্ঞতা থেকে এ কথা বলছি…
যাই হোক, অভিনন্দন লিমন। হাসান ভাইকেও ধন্যবাদ।
পাচঁ বছর সময়টাতে কেবল এই কাজের ব্যয় করেন নি, পড়াশুনা ছিল। আর নবম শ্রেনীতে পড়া একটা ছেলের কতটুকুই বা জ্ঞান থাকে।
ধন্যবাদ ভাইয়া পেরেছি । বাংলা সাইট টা তৈরি হলে আপনাকে আমন্তন জানাবো বর্তমানে যদি আপনি সময় করতে পারেন তাহলে আমার ইংরেজি সাইট টা দেখে পরার্মশ দিবেন আমার ইংরেজী সাইটের ঠিকানা হলো http://www.techmasud.co.cc
আপনার সাইটটি সুন্দর হয়েছে, আসলে Thesis Theme টিও খুব সুন্দর তবে আমি জানি না আপনি থিমটি কিনেছেন কিনা? কারন থিমটি খুবই ব্যয়বহুল এবং অবৈধভাবে ব্যবহার করার কারনে ভবিষ্যতে সমস্যা হলেও হতে পারে।
ব্লগের বিষয়বস্তু আমার পছন্দ হয়েছে, এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে নজর দিতে হবে।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া । এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দিকেই আমার লক্ষ্য । দোয়া করবেন এজন্যই আপনার ব্লগে আসা । ব্লগটি বাংলায় হওয়ার অনেক সুবিধা পাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এ বিষয়ে বাংলায় ব্লগ খোলার জন্য ।
ভাইয়া বাংলা কমেন্ট দেওয়ার plugin টা নিয়ছি কিন্তু বাংলা কমেন্ট আসছে না । পরে একুশে তে দেখলাম যে এরকম লেখা
If you want to let your visitors make Bangla comment on your blog without using any 3rd party software, just add
After “comment” textarea.
কিছু বুঝতেছি না কোথায় এড করা লাগবে যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম
Wordpress এর Editor অপশনে গিয়ে Comments.php ফাইলে textarea খুঁজে বের করতে হবে এবং textarea ট্যাগটি শেষ হবার পর কোডটুকু বসিয়ে দিতে হবে।
প্রোগ্রামিং-এ পারদর্শী না হলে বন্ধুদের সাহায্য নিন।
এই জিনিসটা জানতাম না বলে অনেক কষ্টে ছিলাম
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.
একদম খাঁটি সত্য কথা । অনুপ্রেরণা আরো বেড়ে গেলো । সবকিছু আবার নতুন করে শুরু করছি, লেগে থাকলে অবশ্যই সফল হবো, ইনশাআল্লাহ …